Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
11 November, 2024, 03:20 pm
Last modified: 11 November, 2024, 03:28 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে নেই শান্ত, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজেও খেলা হবে না তার। শান্তর অবর্তমানে আজ অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ।
টিবিএস রিপোর্ট
11 November, 2024, 03:20 pm
Last modified: 11 November, 2024, 03:28 pm

আঙুলের চোটে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তাকে ছাড়াই খেলতে হয় বাংলাদেশকে, শেষ ম্যাচেও নেই তিনি। এবার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাচ্ছে না দল। দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে পাওয়া চোটে আজকের ম্যাচে খেলা হচ্ছে না বাঁহাতি এই ব্যাটসম্যানের। এ ছাড়া ওয়েস্ট সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলা হবে না তার। এই সিরিজে খেলা হবে না মুশফিকেরও।

সোমবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেন শান্ত, খেলেন ৭৬ রানের ইনিংস। পরে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি, আর মাঠে নামেননি। তার অবর্তমানে অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ। আজকের ম্যাচেও তিনি নেতৃত্ব দেবেন। 

এমআরআই করার পর শান্তর চোটের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ক্যারিবীয় সফরে টেস্ট সিরিজ খেলা হবে না বলে দেশে ফিরে আসবেন তিনি। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিন ফরম্যাটেই বাংলাদেশের নেতৃত্বে থাকা এই ক্রিকেটার। দুই সপ্তাহ পর তার চোটের অবস্থা পুনঃমূল্যায়ন করা হবে।  

বিসিবির পাঠানো বিবৃতিতে সংস্থাটির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, 'গতকাল শারজায় একটি শান্তর একটি এমআরআই করানো হয়েছে। আমরা দলের ফিজিওর রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি। এটা দেখে নিশ্চিত হওয়া গেছে, তার বাম তলপেটে একটি গ্রেড-২ এর স্ট্রেইন আছে।'

'এর জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে বাদ দেওয়া হয়েছে এবং সে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও খেলবে না। দুই সপ্তাহ পর তার অবস্থা পুনঃমূল্যায়ন করা হবে। পুনর্বাসন চালিয়ে যাওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আসবে সে।' যোগ করেন তিনি। 

দুবাইয়ে চলমান ওয়ানডে সিরিজ শেষ করে সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। এই সফরে ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। সিরিজ শুরুর আগে অ্যান্টিগাতে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, ম্যাচটি ১৫ নভেম্বর শুরু হবে। 

একই ভেন্যুতে প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ নভেম্বর, এই ম্যাচের ভেন্যু জ্যামাইকা। ৮, ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ / চোট / ইনজুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net