Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
অক্টোবরে রপ্তানি বেড়েছে ২০.৬ শতাংশ

অর্থনীতি

জসিম উদ্দিন
10 November, 2024, 06:35 pm
Last modified: 10 November, 2024, 07:21 pm

Related News

  • বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন

অক্টোবরে রপ্তানি বেড়েছে ২০.৬ শতাংশ

জসিম উদ্দিন
10 November, 2024, 06:35 pm
Last modified: 10 November, 2024, 07:21 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় মাসের মতো পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধির মুখ দেখেছে বাংলাদেশ। আগের বছরের একই সময়ের চেয়ে গেল অক্টোবরে যা বেড়েছে ২০.৬ শতাংশ, যেখানে প্রধান অবদান পোশাক রপ্তানি চালানের। দেশের বিভিন্ন শিল্প এলাকায় শ্রম অস্থিরতায় উৎপাদন ব্যাহত হওয়া সত্ত্বেও – হয়েছে এই অগ্রগতি।   

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ রপ্তানি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে রপ্তানি থেকে বাংলাদেশের আয় পৌঁছেছে ৪১৩ কোটি ডলারে, যেখানে গত বছরের একই মাসে আয় ছিল (তথ্য সংশোধনের পর) ৩.৪২ বিলিয়ন ডলার, যা আগের তথ্য অনুযায়ী ৩.৭৬ বিলিয়ন ডলার জানানো হয়েছিল। 

জাতীয় রাজস্ব বোর্ডের এসাইকুডা কাস্টমস সফটওয়্যারে অন্তর্ভুক্ত রিয়েল-টাইম শিপমেন্টের তথ্যের ভিত্তিতে এই তথ্য দিয়েছে ইপিবি। 

ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রপ্তানি ১০.৮ শতাংশ বেড়ে ১৫.৭৯ বিলিয়ন ডলারের হয়েছে, আগের ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে যা ছিল ১৪.২৫ বিলিয়ন ডলার। রপ্তানিতে পোশাকখাতের অবদান ১২.৮১ বিলিয়ন ডলার, যা মোট পণ্য রপ্তানির ৮১.২ শতাংশ।  

দেশের সর্ববৃহৎ রপ্তানি আয়কারী তৈরি পোশাকখাত অক্টোবরে ৩.৩০ বিলিয়ন ডলার মূল্যের রপ্তানি করেছে, আগের অর্থবছরের একই মাসের ২.৬৮ বিলিয়ন ডলারের চেয়ে যেখানে প্রবৃদ্ধি হয়েছে ২২.৮ শতাংশ।  

এরমধ্যে নিট পোশাক রপ্তানির অবদান ১.৮৬ বিলিয়ন ডলার, আগের ১.৫০ বিলিয়ন ডলারের চেয়ে যা বেড়েছে ২৪.৬ শতাংশ। ওভেন পোশাকের রপ্তানি হয়েছে ১.৪৪ বিলিয়ন ডলার, অর্থাৎ আগের বছরের অক্টোবরের ১.২০ বিলিয়ন ডলারের চেয়ে তা বেড়েছে ২০.৫৪ শতাংশ। 
 
Related Topics

টপ নিউজ

রপ্তানি / বাংলাদেশ / পোশাকখাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net