Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
৫ কোটি টাকার টেন্ডার নিয়ে বিএনপি নেতার ‘তুলকালাম’, হাসপাতাল তত্ত্বাবধায়ককে লাঞ্ছনার অভিযোগ

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
07 November, 2024, 08:40 pm
Last modified: 07 November, 2024, 08:48 pm

Related News

  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭৭
  • চট্টগ্রামে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি, ২ জনের হাম শনাক্ত
  • কারাগার থেকে হাসপাতালে দীপু মনি
  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

৫ কোটি টাকার টেন্ডার নিয়ে বিএনপি নেতার ‘তুলকালাম’, হাসপাতাল তত্ত্বাবধায়ককে লাঞ্ছনার অভিযোগ

বৃহস্পতিবার সকালে একদল যুবক নিয়ে ছোটলু হাসপাতালে প্রবেশ করেন। তিনি তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে কাজ না পাওয়ার কারণ জানতে চান। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তত্ত্বাবধায়ককে লাঞ্ছিত করার নির্দেশ দেন বলে অভিযোগ উঠেছে।
যশোর প্রতিনিধি
07 November, 2024, 08:40 pm
Last modified: 07 November, 2024, 08:48 pm
ঘটনার সিসিটিভির ফুটেজের স্থিরচিত্র। ছবি: সংগৃহীত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পাঁচ কোটি টাকার চিকিৎসা উপকরণ সরবরাহের (এমএসআর) টেন্ডার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলুর উপস্থিতিতে তুলকালাম কাণ্ড ঘটেছে। অভিযোগ উঠেছে, তার নেতৃত্বে বিএনপি কর্মীরা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদকে লাঞ্ছিত করেছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তত্ত্বাবধায়কের অফিসে এ ঘটনা ঘটে। লাঞ্ছনার ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

হাসপাতাল প্রশাসন সূত্রে জানা যায়, অক্টোবরে হাসপাতালের জন্য প্রায় পাঁচ কোটি টাকার চিকিৎসা উপকরণ সরবরাহে টেন্ডার আহ্বান করা হয়। এ টেন্ডারে যশোরসহ আশপাশের জেলার বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়।

এতে ছোটলুর পছন্দের প্রতিষ্ঠানও অংশ নেয়। তবে, প্রতিষ্ঠানটি কয়েকটি গ্রুপে কাজ পেলেও সবগুলো না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হন।

বৃহস্পতিবার সকালে একদল যুবক নিয়ে ছোটলু হাসপাতালে প্রবেশ করেন। তিনি তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে কাজ না পাওয়ার কারণ জানতে চান। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তত্ত্বাবধায়ককে লাঞ্ছিত করার নির্দেশ দেন বলে অভিযোগ উঠেছে।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোটলু তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলে তার কক্ষ ত্যাগ করেন। কিছুক্ষণ পর বিএনপি কর্মী হাবিবুল্লাহ কক্ষে প্রবেশ করে তত্ত্বাবধায়ককে শাসাতে শুরু করেন। এরই মধ্যে ছোটলুর নেতৃত্বে আরও ৭–৮ জন কক্ষে প্রবেশ করেন এবং উত্তেজিত অবস্থায় তাকে ঘিরে ধরেন। 

এক পর্যায়ে ছোটলু হাবিবুল্লাহকে তত্ত্বাবধায়ককে তার চেয়ার থেকে নামিয়ে দিতে নির্দেশ দেন। হাবিবুল্লাহ তত্ত্বাবধায়কের কাছে পৌঁছে তাকে নামাতে গেলে তত্ত্বাবধায়ক আত্মরক্ষার্থে তার জামার কলার ধরে প্রতিরোধ করেন।

এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি দেখে হাসপাতালের অন্য স্টাফরা এগিয়ে এলে ছোটলু তার দলবল নিয়ে চলে যান।

হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বজলুর রশিদ টুলু বলেন, 'ঘটনার মাঝামাঝি সময়ে আমি তত্ত্বাবধায়কের কক্ষে যাই। তখন দেখি, বিএনপি নেতা ছোটলুর নির্দেশে হাবিবুল্লাহসহ দুজন তত্ত্বাবধায়ককে চেয়ার থেকে সরিয়ে দিতে যাচ্ছেন।

'পরে তত্ত্বাবধায়ক আত্মরক্ষার্থে একজনের কলার ধরে রাখেন। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে অন্য স্টাফরা এগিয়ে এলে তারা কক্ষ ত্যাগ করে চলে যান।'

তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, 'ছোটলু সাহেব যশোর জেলা বিএনপির নেতা। সম্প্রতি একটি কাজের টেন্ডার হয়েছে, যেখানে তিনি কয়েকটি গ্রুপে দরপত্র জমা দেন। কিন্তু সবকটি কাজ না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হন। তার উপস্থিতিতে তার লোকজন আমার চেয়ার থেকে নামিয়ে দিতে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আত্মরক্ষার্থে আমি একজনের কলার চেপে ধরি।

বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে উল্লেখ করে হারুন অর রশিদ বলেন, 'তিনি [জেলা প্রশাসক] যা নির্দেশনা দেবেন, তা পালন করা হবে।'

তবে ফোনে যোগাযোগ করা হলে বিএনপি নেতা একে শরফুদ্দৌলা ছোটলু দাবি করেন, তার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, তবে তিনি হাসপাতালে কোনে টেন্ডার জমা দেননি।

'তার [হাসপাতাল তত্ত্বাবধায়ক] কাছে আমার একটি কাজ ছিল, তাই গিয়েছিলাম। হাবিবুল্লাহর সঙ্গে তত্ত্বাবধায়কের কোনো বিরোধ থাকতে পারে, যা থেকে এ ঘটনা ঘটেছে। আমি বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি,' দাবি করেন এ নেতা।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বিএনপি নেতা / যশোর / হাসপাতাল / লাঞ্চনা / টেন্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭৭
  • চট্টগ্রামে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি, ২ জনের হাম শনাক্ত
  • কারাগার থেকে হাসপাতালে দীপু মনি
  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net