Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
বান্দরবানে পর্যটক টানতে ছাড়ের ঘোষণা

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি
07 November, 2024, 04:10 pm
Last modified: 07 November, 2024, 04:40 pm

Related News

  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?
  • পর্যটক ও বিদেশি কর্মীদের প্রতি জাপান দিন দিন বিরূপ হয়ে উঠছে কেন?
  • নিরাপত্তা শঙ্কায় ভারতে বাংলাদেশের তিন মিশনে ভিসা কার্যক্রম স্থগিত

বান্দরবানে পর্যটক টানতে ছাড়ের ঘোষণা

বান্দরবানের আবাসিক হোটেলে ৩৫ শতাংশ, রিসোর্টে ২৫ শতাংশ, রেস্টুরেন্টে ১০ শতাংশ এবং রিজার্ভ ট্যুরিস্ট পরিবহনগুলোতে ২০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। এই ছাড় ৭ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত থাকবে।
বান্দরবান প্রতিনিধি
07 November, 2024, 04:10 pm
Last modified: 07 November, 2024, 04:40 pm
বান্দরবানের একটি রিসোর্টের জানালা থেকে পাহাড় ও খোলা আকাশের দৃশ্য। ছবি: মেঘবাড়ি রিসোর্টের ফেসুবক পেইজ থেকে নেওয়া।

বান্দরবান সদর, আলীকদম, লামা এবং নাইক্ষ্যংছড়ি চারটি উপজেলার দর্শনীয় পর্যটন স্পটগুলো ভ্রমণে পর্যটকদের জন্য বিধিনিষেধ প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। পর্যটকদের জন্য আবাসিক হোটেলে রুম ভাড়া ৩৫ শতাংশসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন খাতে ছাড়ের ঘোষণা করেছে বান্দরবান পর্যটন ব্যবসায়ী সমন্বয় পরিষদ। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে শহরে গ্র্যান্ডভ্যালী হোটেল সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা। 

আজ সকালে বান্দরবান শহরে গ্রান্ডভ্যালী হোটেলের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ছবি: টিবিএস।

সংবাদ সম্মেলনে বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন পর বান্দরবান পর্যটকদের জন্য খুলে দেওয়ায় আবাসিক হোটেলে ৩৫ শতাংশ, রিসোর্টে ২৫ শতাংশ, রেস্টুরেন্টে ১০ শতাংশ এবং রিজার্ভ ট্যুরিস্ট পরিবহনগুলোতে ২০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। এই ছাড় ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত থাকবে। বান্দরবানে আসা পর্যটকরা নীলগিরি, চিম্বুক, শৈলপ্রপাত, নীলাচল, প্রান্তিক লেকসহ লামা, আলীকদমের দর্শনীয় স্থানগুলো স্বাচ্ছন্দ্যে নিরাপদে ভ্রমণ করতে পারবেন। 

তাছাড়া রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলার পর্যটনকেন্দ্রগুলোও পর্যটকদের জন্য দ্রুত উন্মুক্ত করে দেওয়ার ব্যাপারে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বান্দরবান ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপদেষ্টা মফিজুল ইসলাম মামুন, জীপ-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম, বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ার উপস্থিত ছিলেন।

নিরাপত্তার ইস্যুতে 'অনিবার্য কারণ' দেখিয়ে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় প্রশাসন। 

এ বিধিনিষেধ ৬ নভেম্বর পর্যন্ত বলবৎ ছিল। ৭ অক্টোবর থেকে ভ্রমণ নিরুৎসাহিতকরণ প্রত্যাহার করে নেয় জেলা প্রশাসন।

Related Topics

টপ নিউজ

বান্দরবান / পর্যটন / পর্যটক / ছাড় / আবাসিক হোটেল / পরিবহণ / রিসোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?
  • পর্যটক ও বিদেশি কর্মীদের প্রতি জাপান দিন দিন বিরূপ হয়ে উঠছে কেন?
  • নিরাপত্তা শঙ্কায় ভারতে বাংলাদেশের তিন মিশনে ভিসা কার্যক্রম স্থগিত

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net