Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
কিউএস এশিয়া র‌্যাংকিং: বাংলাদেশে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও বুয়েট 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 November, 2024, 10:40 am
Last modified: 07 November, 2024, 10:42 am

Related News

  • কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০২৪ সালের বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় সৌদি বিশ্ববিদ্যালয়
  • কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫: এশিয়ার সেরা ৫ বিশ্ববিদ্যালয়
  • কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং ২০২৪ অনুযায়ী স্থাপত্যবিদ্যায় সেরা ৫০ বিশ্ববিদ্যালয়
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরা ১ হাজার টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি ৬৩৭তম

কিউএস এশিয়া র‌্যাংকিং: বাংলাদেশে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও বুয়েট 

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় চীনের
টিবিএস রিপোর্ট
07 November, 2024, 10:40 am
Last modified: 07 November, 2024, 10:42 am

প্রকাশিত হয়েছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস: এশিয়া ২০২৫। এতে এশিয়ার শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থান তুলে ধরা হয়েছে। 

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস: এশিয়া ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। 

দেশের এ তিনটি প্রতিষ্ঠান এশিয়ার শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ১১২তম, নর্থ সাউথ ইউনিভার্সিটি ১৫৫তম ও বুয়েট ১৫৮তম অবস্থানে রয়েছে।

এ বছরের কিউএস এশিয়া র‌্যাংকিংয়ে বাংলাদেশ থেকে মোট ২৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ২৫৩তম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২৮০তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২৯২তম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩২০তম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৪২তম এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৫৭তম স্থানে রয়েছে।

এই র‌্যাংকিংয়ে কয়েকটি মূল সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলো মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে রয়েছে একাডেমিক সুনাম, গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, প্রতি গবেষণাপত্রে উদ্ধৃতির হার এবং আন্তর্জাতিক সম্পৃক্ততা। 

গতবারের মতো এ বছরও এশিয়ার শীর্ষ উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের স্থান ধরে রেখেছে পিকিং ইউনিভার্সিটি। এশিয়ার শেষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হংকং ইউনিভার্সিটি ও তৃতীয় অবস্থানে আছে ন্যাশনাল ইউনিভার্সিটি অভ সিঙ্গাপুর। 

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম অবস্থানে আছে যথাক্রমে নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর; চীনের ফুদান ইউনিভার্সিটি; হংকংয়ের দ্য চাইনিজ ইউনিভার্সিটি অভ হংকং ও চীনের শিংহুয়া ইউনিভার্সিটি। ৮ম, ৯ম ও ১০ম অবস্থানে আছে যথাক্রমে চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়ার ইয়োনসেই ইউনিভার্সিটি ও হংকংয়ের সিটি ইউনিভার্সিটি অভ হংকং।

Related Topics

টপ নিউজ

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং / কিউএস এশিয়া / এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০২৪ সালের বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় সৌদি বিশ্ববিদ্যালয়
  • কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫: এশিয়ার সেরা ৫ বিশ্ববিদ্যালয়
  • কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং ২০২৪ অনুযায়ী স্থাপত্যবিদ্যায় সেরা ৫০ বিশ্ববিদ্যালয়
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরা ১ হাজার টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি ৬৩৭তম

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net