Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
রিফাত হত্যার রায়: বাবার সঙ্গে মোটরসাইকেলে করে আদালতে মিন্নি

বাংলাদেশ

বরগুনা সংবাদদাতা
30 September, 2020, 10:50 am
Last modified: 30 September, 2020, 12:02 pm

Related News

  • বরগুনা কারাগারের কনডেম সেলে মিন্নিই একমাত্র নারী বন্দি
  • ‘রায় প্রত্যাশিত হয়নি’: মিন্নির আইনজীবী
  • রায় শুনে কেঁদেছেন রিফাতের বাবা: জানালেন সন্তুষ্টি কথা
  • রিফাত হত্যা: মিন্নিসহ ৬ জনের ফাঁসি
  • রিফাত হত্যা মামলার রায় আজ, বরগুনায় নিরাপত্তা জোরদার

রিফাত হত্যার রায়: বাবার সঙ্গে মোটরসাইকেলে করে আদালতে মিন্নি

জামিনে থাকা মিন্নি আজ বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে তার বাবার সঙ্গে মোটর সাইকেলে চেপে আদালতে হাজির হন।
বরগুনা সংবাদদাতা
30 September, 2020, 10:50 am
Last modified: 30 September, 2020, 12:02 pm

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা হবে আজ। রায় উপলক্ষে বরগুনার আদালত প্রাঙ্গনে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যেই আদালতে আসা শুরু করেছেন আদালতের কর্মীসহ আইনজীবী ও তাদের সহকারীরা।

তবে যাদেরকে ঘিরে আজ এ মামলা রায়- সেই আসামিদের মধ্যে সবার আগে আদালতে হাজির হয়েছে নিহত রিফাতের স্ত্রী ও এ মামলার অন্যতম আসামি আয়েশা সিদ্দকা মিন্নি। জামিনে থাকা মিন্নি আজ বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে তার বাবার সঙ্গে মোটর সাইকেলে চেপে আদালতে হাজির হন। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে হাজির হয়েছেন মিন্নির কয়েকজন স্বজনও।

এসময় মিন্নি বাবা মোঃ মোজাম্মেল হোসেন কিশোর বলেন, কিছুক্ষণ পরেই রিফাত হত্যা মামলার রায় ঘোষণা হবে। তিনি আশা প্রকাশ করেন- এ মামলায় মিন্নি নির্দোষ প্রমাণিত হয়ে সসম্মানে বেকসুর খালাস পাবে।

গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেন আদালত। মোট ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে এ মামলায়। এ মামলার ৬ নম্বর আসামি মোঃ মুসা এখনো পলাতক রয়েছেন।

গত ১৬ সেপ্টেম্বর এ মামলার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামান রায়ের জন্য আজকের দিন ঠিক করেন।

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন।  
 
Related Topics

টপ নিউজ

আয়েশা সিদ্দিকা মিন্নি / মিন্নি / বরগুনা হত্যাকান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • বরগুনা কারাগারের কনডেম সেলে মিন্নিই একমাত্র নারী বন্দি
  • ‘রায় প্রত্যাশিত হয়নি’: মিন্নির আইনজীবী
  • রায় শুনে কেঁদেছেন রিফাতের বাবা: জানালেন সন্তুষ্টি কথা
  • রিফাত হত্যা: মিন্নিসহ ৬ জনের ফাঁসি
  • রিফাত হত্যা মামলার রায় আজ, বরগুনায় নিরাপত্তা জোরদার

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net