Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সাফের সেরা বাংলাদেশের ঋতুপর্ণা-রূপনা

খেলা

টিবিএস রিপোর্ট
31 October, 2024, 12:40 am
Last modified: 31 October, 2024, 12:51 am

Related News

  • ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা
  • একুশে পদক পেলেন সাফজয়ী সাবিনারা
  • একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক

সাফের সেরা বাংলাদেশের ঋতুপর্ণা-রূপনা

টুর্নামেন্টে বেশি গোল করতে না পারলেও প্রতিটা ম্যাচেই দুর্বার ছিলেন ঋতুপর্ণা। আক্রমণভাগে তিনিই ছিলেন বাংলাদেশের প্রধান অস্ত্র। সেমি-ফাইনালে গোলখরা কাটিয়ে ফাইনালে তিনি এমন ঝলক দেখালেন, তাতে আলোকিত হয়ে উঠলো পুরো দলই।
টিবিএস রিপোর্ট
31 October, 2024, 12:40 am
Last modified: 31 October, 2024, 12:51 am
সেরা খেলোয়াড় ও গোলরক্ষকের পুরস্কার হাতে ঋতুপর্ণা ও রূপনা। ছবি: বাফুফে

দারুণ খেললেও গোল করতে না পারায় আক্ষেপ ছিল ঋতুপর্ণা চাকমার। সেই আক্ষেপের কথা জানিয়েও ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের এই মিডফিল্ডার। কিন্তু কে জানতো তার করা গোলেই বাংলাদেশ ওড়াবে বিজয় নিশান, টানা দ্বিতীয়বারের মতো জিতবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা! ইতিহাস গড়ার অধ্যায়ে এমন অপ্রত্যাশিত মোড় থাকে, যা আগে থেকে বোঝা যায় না।

বুধবার কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে বাংলাদেশের মেয়েরা। বিজয়ের এই গল্পে ঋতুপর্ণা হয়ে উঠেছেন রূপকথার রাজকুমারী। ১-১ সমতায় ম্যাচ যখন শেষের পথে এগোচ্ছিল, তখনই ত্রাতা হয়ে হাজির হন তিনি। বাঁ পাশ দিয়ে আক্রমণে গিয়ে দারুণ বাঁকানো শটে বল জালে জড়ান ২০ বছর বয়সী এই ফুটবলার। তার গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা। 

টুর্নামেন্টজুড়ে আলো ছড়িয়েছেন, ফাইনালে এমন সময়ে খুঁজে নিয়েছেন জালের ঠিকানা; সব বিবেচনায় তার হাতেই তুলে দেওয়া হয়েছে টুর্নামেন্ট সেরার পুরস্কার। যেটাকে সাফ বলেছে, 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট'। ফাইনালে তার দামি গোলটার মতো তিনিও পেয়েছেন দামি খেলোয়াড়ের তকমা। যদিও টুর্নামেন্টে বেশি গোল করা হয়নি ঋতুপর্ণার, তার পা থেকে এসেছে ২টি গোল।

সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বাংলাদেশের রূপনা চাকমা। গত আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথেও এই পুরস্কারটি জেতেন ২০ বছর বয়সী এই তরুণী। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ গোল করেছে ১৩টি, হজম করেছেন ৪টি গোল। এটা সম্ভব হয়েছে রূপনার দারুণ পারফরম্যান্সের কারণেই। টুর্নামেন্টজুড়ে দলের ভরসার হাত হয়ে থেকেছেন তিনি। ফাইনালে কিছুটা গড়বড় করলেও কয়েকটি আক্রমণ থেকে দলকে বাঁচিয়েছেন তিনি। 

টুর্নামেন্টে বেশি গোল করতে না পারলেও প্রতিটা ম্যাচেই দুর্বার ছিলেন ঋতুপর্ণা। আক্রমণভাগে তিনিই ছিলেন বাংলাদেশের প্রধান অস্ত্র। সেমি-ফাইনালে গোলখরা কাটিয়ে ফাইনালে তিনি এমন ঝলক দেখালেন, তাতে আলোকিত হয়ে উঠলো পুরো দলই। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে ট্রফির সঙ্গে আর্থিক পুরষ্কারও জিতেছেন ঋতুপর্ণা। যা দিয়ে মায়ের জন্য কিছু জিনিস কিনতে চান তিনি। 

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ঋতুপর্ণা ফাইনালেরও সেরা খেলোয়াড় হয়েছেন। পুরস্কার নিতে গিয়ে ভাঙা ভাঙা ইংরেজিতে বাংলাদেশের এই মিডফিল্ডার বলেন, 'খুবই ভালো লাগছে। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলাম। এটা স্বপ্নের মতো। আমরা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছি। আমার পরিবার আমাকে অনেক সাপোর্ট করেছে। বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের সমর্থন ও দোয়ায় আজ আমরা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছি।' 

Related Topics

টপ নিউজ

ঋতুপর্ণা চাকমা / রূপনা চাকমা / জাতীয় নারী ফুটবল দল / নারী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা
  • একুশে পদক পেলেন সাফজয়ী সাবিনারা
  • একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net