Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
চাহিদামতো টাকা তুলতে না পেরে সিলেটে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকেরা

বাংলাদেশ

সিলেট ব্যুরো
30 October, 2024, 05:20 pm
Last modified: 30 October, 2024, 05:32 pm

Related News

  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরে গেলেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন

চাহিদামতো টাকা তুলতে না পেরে সিলেটে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকেরা

‘নানা গুজবের কারণে গ্রাহকেরা এখন শুধু টাকা তুলছেন, জমা দিচ্ছেন না। এ কারণে ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নগদ টাকার ঘাটতি দেখা দিয়েছে।’
সিলেট ব্যুরো
30 October, 2024, 05:20 pm
Last modified: 30 October, 2024, 05:32 pm
ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

চাহিদামতো টাকা তুলতে না পারায় গ্রাহকেরা ন্যাশনাল ব্যাংকের সিলেটের শিবগঞ্জ শাখার গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেছেন।

এ ঘটনায় ব্যাংক কর্মকর্তারা শাখার ভেতরে আটকা পড়েন। পরে খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিবগঞ্জ শাখায় এ তালা ঝুলিয়ে প্রতিবাদ করেন ক্ষুব্ধ গ্রাহকেরা। এর আগে সোমবার সিলেটের গোলাপগঞ্জে ন্যাশনাল ব্যাংকের আরেকটি শাখায়ও একই কারণে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন গ্রাহকেরা। সেদিন তারা সিলেট–জকিগঞ্জ সড়কও অবরোধ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন জানান, শিবগঞ্জ শাখায় বেশ কয়েকদিন ধরে টাকা উত্তোলনে তারা হয়রানির শিকার হচ্ছেন। নগদ উত্তোলনের জন্য বিভিন্ন পরিমাণের চেক নিয়ে গেলেও তাদের মাত্র ৫ থেকে ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে। ব্যাংকে টাকার সংকট রয়েছে বলে কর্মকর্তারা জানাচ্ছেন।

ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার সাব্বির হানান জানান, গ্রাহকদের চাহিদামতো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।

'নানা গুজবের কারণে গ্রাহকেরা এখন শুধু টাকা তুলছেন, জমা দিচ্ছেন না। এ কারণে ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নগদ টাকার ঘাটতি দেখা দিয়েছে,' বলেন তিনি।

এ জন্য গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন স্বীকার করে তিনি বলেন, 'আশা করি দ্রুত এ অবস্থার সমাধান হবে।'

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গ্রাহকদের বুঝিয়ে তালা খোলানো হয়।

'ন্যাশনাল ব্যাংকের এমডির [ব্যবস্থাপনা পরিচালক] সঙ্গে কথা হয়েছে, তিনি দ্রুত টাকা পাঠানোর আশ্বাস দিয়েছেন,' বলেন ওসি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ব্যাংকে তালা / ন্যাশনাল ব্যাংক / সিলেট / ব্যাংক গ্রাহক / টাকা উত্তোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরে গেলেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net