Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
তৈরি পোশাক খাতে সাত প্রান্তিকে সর্বনিম্ন মূল্য সংযোজন এপ্রিল-জুনে

অর্থনীতি

তন্ময় মোদক
29 October, 2024, 09:30 am
Last modified: 29 October, 2024, 10:05 am

Related News

  • মে মাসে ঘুরে দাঁড়ালেও চলতি অর্থবছরে ইইউতে পোশাক রপ্তানি কমেছে ৬৪০ মিলিয়ন ডলার
  • ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানিতে ৩০% মূল্য সংযোজনের শর্ত বহালের দাবি বিটিএমএ’র
  • আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন
  • বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • এলডিসি উত্তরণের পর সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী

তৈরি পোশাক খাতে সাত প্রান্তিকে সর্বনিম্ন মূল্য সংযোজন এপ্রিল-জুনে

তবে আগের প্রান্তিকের 'ফুলিয়ে-ফাঁপিয়ে' দেখানো তথ্যের সঙ্গে বাংলাদেশ ব্যাংক এপ্রিল-জুন প্রান্তিকের তুলনা করায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিল্পসংশ্লিষ্টরা। 
তন্ময় মোদক
29 October, 2024, 09:30 am
Last modified: 29 October, 2024, 10:05 am

চলমান গ্যাস সংকটে দেশের স্পিনিং উৎপাদন ব্যাহত হওয়ায় ফেব্রিক আমদানির খরচ বেড়েছে। এর ফলে ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে তৈরি পোশাক খাতে মূল্য সংযোজন  বা নিট রপ্তানি নেমে এসেছে মাত্র ৫৭ শতাংশে, যা গত সাত প্রান্তিক বা ২১ মাসের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

সর্বশেষ ২০২৩ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এরচেয়ে কম ৫১ শতাংশ মূল্য সংযোজন বা নিট রপ্তানি দেখেছে এই খাত। 

গতকাল প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে নিট রপ্তানি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি—৭২.২০ শতাংশ। 

তবে আগের প্রান্তিকের 'ফুলিয়ে-ফাঁপিয়ে' দেখানো তথ্যের সঙ্গে বাংলাদেশ ব্যাংক এপ্রিল-জুন প্রান্তিকের তুলনা করায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিল্পসংশ্লিষ্টরা। 

হুত করে নিট রপ্তানি কমার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এপ্রিল-জুন প্রান্তিকে যে রপ্তানির হয়েছে, তা মোটামুটি ঠিকই আছে। 

'তবে জানুয়ারি-মার্চ সময়ের রপ্তানির তথ্য আমাদের কাছে সঠিক মনে হচ্ছে না। কারণ, আমাদের রপ্তানিকারকরা তখন এত বেশি রপ্তানি করেননি। ফলে নিট রপ্তানি যতটা কমেছে বলে দেখাচ্ছে, এত বেশি কমেছে বলে আমাদের মনে হয় না,' বলেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, এপ্রিল-জুন প্রান্তিকে তৈরি পোশাক খাতে তুলা, সিনথেটিক/ভিসকোস ফাইবার সিনথেটিক/মিক্সড ইয়ার্ন, টেক্সটাইল ফ্যাব্রিক ও গার্মেন্ট অ্যাকসরিজসহ কাঁচামাল আমদানির খরচ ছিল ৩.৮ বিলিয়ন ডলার, যা এ খাতের মোট রপ্তানি আয়ের ৪৩ শতাংশ। 

ফলে এ প্রান্তিকে খাতটির নিট রপ্তানি দাঁড়িয়েছে ৫.০৪ বিলিয়ন ডলারে, যা আগের প্রান্তিকের (৫.৮৯ বিলিয়ন ডলার) তুলনায় ১৪ শতাংশ কম। আর রপ্তানির এ পরিমাণ ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের (৫.৬১ বিলিয়ন ডলার) তুলনায় ১০ শতাংশ কম বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 

এপ্রিল-জুন প্রান্তিকে তৈরি পোশাক থেকে মোট রপ্তানি আয় এসেছে ৮.৮৪ বিলিয়ন ডলার, যা আগের প্রান্তিকের (১১.৭৭ বিলিয়ন ডলার) তুলনায় ৩৬ শতাংশ এবং আগের বছরের একই সময়ের (৮.৯৬ বিলিয়ন ডলার) তুলনায় ১.৩৮ শতাংশ কম।

কেন্দ্রীয় ব্যাংকের রপ্তানির তথ্য বলছে, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে নিট রপ্তানি ৫০ শতাংশের আশেপাশে ছিল।

বিকেএমইএ সভাপতি আরও বলেন, আগামী মাসগুলোতে রপ্তানি আরও কমতে পারে। 

তিনি বলেন, 'এখন পর্যন্ত আরএমজি রপ্তানি বাড়ার কোনো সম্ভাবনা দেখছি না। কারণ, ইউরোপের উইন্টার, লেট উইন্টার ও লেট সামারে যেসব পণ্যের অর্ডার আমরা পেয়ে থাকি, দেশব্যাপী অস্থিরতা থাকায় গত তিন মাসে এসব অর্ডার আসা অনেক কমে গেছে। রপ্তানি অর্ডার কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই রপ্তানিও আগামী কয়েক মাসে কমে যাবে।'

তৈরি পোশাক খাতে কাঁচামাল আমদানিও বাড়বে উল্লেখ করে মোহাম্মদ হাতেম বলেন, 'গ্যাস সংকটের কারণে আমরা দেশে ফ্যাব্রিক তৈরি করতে পারছি না।' 

এছাড়া প্রণোদনা কমানোর ফলে সুতার মতো দেশীয় কাঁচামালের উৎপাদনও ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 'ফলে আমাদের এসব জিনিস আমদানি করতে হবে এবং মোট আমদানি খরচ বাড়বে,' বলেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূরাজনৈতিক সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতিতে মন্দাভাব থাকা সত্ত্বেও টাকার অবমূল্যায়নের কারণে তৈরি পোশাক খাত তুলনামূলকভাবে ভালো করেছে।

 

তবে  বৈশ্বিক চাহিদা কমায় ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় কমে গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ প্রান্তিকে মোট রপ্তানি আয়ের ৩৮ শতাংশ ওভেন পোশাক থেকে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় দেশ। এসব বাজার থেকে এপ্রিল-জুন প্রান্তিকে ৬.৯৮ বিলিয়ন ডলার রপ্তানি আয় এসেছে। তবে এই বাজারগুলোতে রপ্তানি আগের প্রান্তিকের তুলনায় ৬.৫৬ শতাংশ এবং আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২.৪৩ শতাংশ কমেছে। 

বিকেএমইএ সভাপতি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভুল তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন নীতি নির্ধারণ করেছিল। 'তখনকার সময়ে এলডিসি (স্বল্পোন্নত দেশ) তালিকা থেকে বাদ পড়ার কথা বলে এবং ভুল তথ্যের ওপর ভিত্তি করে অনেক প্রণোদনা বন্ধ করে দেওয়া হয়েছিল,' বলেন তিনি। 

মোহাম্মদ হাতেম বলেন, বর্তমান সরকারের এসব বিষয় পুনর্বিবেচনা করে সংশোধন করা উচিত। এছাড়া রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোতে গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে তারা নিরবচ্ছিন্নভাবে উৎপাদন চালিয়ে যেতে পারে।

Related Topics

টপ নিউজ

রপ্তানি / নিট রপ্তানি / মূল্য সংযোজন / পোশাক খাত / পোশাক রপ্তানি / আরএমজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • মে মাসে ঘুরে দাঁড়ালেও চলতি অর্থবছরে ইইউতে পোশাক রপ্তানি কমেছে ৬৪০ মিলিয়ন ডলার
  • ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানিতে ৩০% মূল্য সংযোজনের শর্ত বহালের দাবি বিটিএমএ’র
  • আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন
  • বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • এলডিসি উত্তরণের পর সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net