Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2024, 03:20 pm
Last modified: 27 October, 2024, 03:24 pm

Related News

  • প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
  • আইন মন্ত্রণালয়ের আদেশ: সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না আসলে শাস্তিমূলক ব্যবস্থা
  • প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
  • আগামীকাল ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  • প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে

পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা, বদলি, পদোন্নতি, ছুটি ও অন্যান্য বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতকরণে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব।
টিবিএস রিপোর্ট
27 October, 2024, 03:20 pm
Last modified: 27 October, 2024, 03:24 pm
ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন সংক্রান্ত একটি প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) এই প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সুপ্রীম কোর্ট প্রশাসনের জনসংযোগ বিভাগ। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ২১ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে একটি অভিভাষণ দেন। এই অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সুপ্রীম কোর্টের বিচারপতিরা, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, অ্যাটর্নি-জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রীম কোর্ট বারের সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।

অভিভাষণে প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করা হয়।

তিনি উল্লেখ করেন যে, পৃথক সচিবালয় স্থাপনের জন্য শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবেন। তার এই সিদ্ধান্তের পর বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের মতামত গ্রহণ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, "বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের মামলার সংখ্যা ও প্রশাসনিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় অধস্তন আদালতের বিচারকের সংখ্যা বৃদ্ধি এবং অন্যান্য কারণে সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কার্যক্রম ব্যাপক হারে বেড়েছে। এই পরিস্থিতিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপন জরুরি হয়ে পড়েছে। পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা, বদলি, পদোন্নতি, ছুটি ও অন্যান্য বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতকরণে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব।"

Related Topics

টপ নিউজ

প্রধান বিচারপতি / রেফাত আহমেদ / সচিবালয় / আইন মন্ত্রণালয় / বিচার বিভাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি চায় না ইরান, আত্মরক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
  • আইন মন্ত্রণালয়ের আদেশ: সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না আসলে শাস্তিমূলক ব্যবস্থা
  • প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
  • আগামীকাল ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  • প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চায় না ইরান, আত্মরক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net