Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
আইন মন্ত্রণালয়ের আদেশ: সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না আসলে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশ

ইউএনবি
23 February, 2026, 08:35 pm
Last modified: 23 February, 2026, 08:47 pm

Related News

  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহারের দাবি শিক্ষক সমিতির
  • ইরান যুদ্ধে পাশে না থাকায় ন্যাটোভুক্ত কিছু দেশকে ‘শাস্তি’ দেয়ার কথা ভাবছেন ট্রাম্প

আইন মন্ত্রণালয়ের আদেশ: সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না আসলে শাস্তিমূলক ব্যবস্থা

পবিত্র রমজান মাস চলাকালীন কোনো কর্মকর্তা বা কর্মচারী বিকেল সাড়ে ৩টার আগে অফিস ত্যাগ করতে পারবেন না। অন্যদিকে, রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে অফিস ত্যাগ করা নিষিদ্ধ করা হয়েছে।
ইউএনবি
23 February, 2026, 08:35 pm
Last modified: 23 February, 2026, 08:47 pm
ছবি: সংগৃহীত

দাপ্তরিক উপস্থিতিতে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইন মন্ত্রণালয়। অফিসে দেরিতে আসা, অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা অথবা যথাযথ অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগের জন্য কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে 'সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯' উল্লেখ করে বিনা অনুমতিতে অনুপস্থিতি, বিলম্বে উপস্থিতি এবং অকাল প্রস্থানকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

আদেশ অনুযায়ী, সকল কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিটি কার্যদিবসে সকাল ৯টার মধ্যে আবশ্যিকভাবে নিজ নিজ অফিসে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত দাপ্তরিক কর্মঘণ্টা শেষ হওয়ার আগে কোনো অবস্থাতেই কেউ অফিস ত্যাগ করতে পারবেন না।

পবিত্র রমজান মাস চলাকালীন কোনো কর্মকর্তা বা কর্মচারী বিকেল সাড়ে ৩টার আগে অফিস ত্যাগ করতে পারবেন না। অন্যদিকে, রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে অফিস ত্যাগ করা নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো দাপ্তরিক বা বিশেষ জরুরি প্রয়োজনে যদি কাউকে অফিস ত্যাগ করতে হয়, তবে তাকে অবশ্যই সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান—যুগ্ম সচিব বা সলিসিটরের কাছ থেকে পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

এছাড়া, প্রস্থানকালে 'অফিস ত্যাগ রেজিস্টারে' সেটি নথিভুক্ত করা এবং 'সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯' অনুযায়ী ডিজিটাল হাজিরা নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে।

অফিস আদেশে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই নিয়মাবলির যেকোনো ধরনের ব্যত্যয় বা লঙ্ঘন ঘটলে 'সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯' এবং 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮' অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Topics

টপ নিউজ

আইন মন্ত্রণালয় / অফিস আদেশ / শাস্তি / সরকারি অফিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?
  • গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহারের দাবি শিক্ষক সমিতির
  • ইরান যুদ্ধে পাশে না থাকায় ন্যাটোভুক্ত কিছু দেশকে ‘শাস্তি’ দেয়ার কথা ভাবছেন ট্রাম্প

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net