Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
কড়া নিরাপত্তায় দিল্লির ভিভিআইপি জোনে হাসিনার অবস্থানের কথা জানাল হিন্দুস্তান টাইমসও

বাংলাদেশ

হিন্দুস্তান টাইমস
25 October, 2024, 04:45 pm
Last modified: 25 October, 2024, 04:55 pm

Related News

  • ভারতের রান্নার গ্যাস সংকট দীর্ঘমেয়াদি হতে পারে
  • মোগলরা ভারতকে কী দিয়েছে? বিজেপির কাছে যে উত্তর সবচেয়ে অস্বস্তির
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো

কড়া নিরাপত্তায় দিল্লির ভিভিআইপি জোনে হাসিনার অবস্থানের কথা জানাল হিন্দুস্তান টাইমসও

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৭৭ বছর বয়সী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা মধ্য দিল্লির সুরক্ষিত একটি বাংলোতে অবস্থান করছেন। এই বাংলোতে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
হিন্দুস্তান টাইমস
25 October, 2024, 04:45 pm
Last modified: 25 October, 2024, 04:55 pm
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস আজ শুক্রবার জানিয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লির এক ভিভিআইপি এলাকায় কড়া নিরাপত্তার মধ্যে অবস্থান করছেন। আর এই এলাকাটি ইন্ডিয়া গেট ও খান মার্কেটের কাছাকাছি অবস্থিত।

দ্য প্রিন্ট-এর এক প্রতিবেদনে হাসিনা দিল্লির লুটিয়েন্স বাংলো এলাকার একটি সুরক্ষিত বাড়িতে বসবাস করছেন এমন খবর প্রকাশের একদিন পর হিন্দুস্তান টাইমসও এমন খবর জানাল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৭৭ বছর বয়সী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা মধ্য দিল্লির সুরক্ষিত একটি বাংলোতে অবস্থান করছেন। এই বাংলোতে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে তার গোপনীয়তা ও নিরাপত্তার কথা ভেবে বাংলোর নির্দিষ্ট ঠিকানা প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়নি। তিনি গত দুই মাস ধরে এই বাংলোতেই আছেন।

এর আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেছিলেন, বাংলাদেশ ছাড়ার আগে কয়েকদিন ভারতে থাকার জন্যে মোদী সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন হাসিনা।

সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দাবি করেন, হাসিনার পদত্যাগের কোনো নথি তার কাছে নেই। এ মন্তব্যের পর রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। 

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান হাসিনা। সে সময় সঙ্গে তার বোন শেখ রেহানাও ছিলেন।

উল্লেখ্য, রেহানা ব্রিটিশ নাগরিক। তার মেয়ে টিউলিপ সেখানকার ক্ষমতাসীন লেবার পার্টির এমপি। তাই মনে করা হচ্ছিল হাসিনা ব্রিটেনে যেতে পারেন। তবে ব্রিটিশ সরকার জানিয়েছে তারা হাসিনাকে আশ্রয় দিতে পারবে না। তাই ভারতেই রয়ে গেছেন তিনি। তবে রেহানা এখনও তার সঙ্গে দিল্লিতেই আছেন কি না, তা স্পষ্ট নয়। 

হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ দিল্লিতেই থাকেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক। সূত্র বলছে, গত দুই মাসে সায়মা ওয়াজেদ তার মায়ের সঙ্গে দুয়েকবার দেখাও করেছেন। 
 

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / ভারত / নিরাপত্তা / দিল্লি / প্রধানমন্ত্রী / রাষ্ট্রপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • ভারতের রান্নার গ্যাস সংকট দীর্ঘমেয়াদি হতে পারে
  • মোগলরা ভারতকে কী দিয়েছে? বিজেপির কাছে যে উত্তর সবচেয়ে অস্বস্তির
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net