Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
সাক্ষরতার হার: এখনও যেতে হবে বহুদূর

টপ নিউজ

মীর মোহাম্মদ জসিম
09 September, 2019, 04:40 pm
Last modified: 09 September, 2019, 04:47 pm

Related News

  • রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক হাইব্রিড ক্লাস চালুর পরিকল্পনা শিক্ষামন্ত্রীর 
  • শিক্ষা ব্যবস্থা হবে বিশ্বের কাছে ঈর্ষণীয়, সবাই তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে চাইবে: ববি হাজ্জাজ
  • সরকার সহায়তা করলে দেশের উন্নয়নে তরুণরা বিপ্লব ঘটাতে পারবে: সৈয়দ মনজুরুল ইসলাম
  • বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ যেগুলো
  • প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সাক্ষরতার হার: এখনও যেতে হবে বহুদূর

আমাদের গ্রাম আর শহরের সাক্ষরতার হারেও অনেক ফারাক। গ্রামে যেখানে এ হার ৬৭.৩ শতাংশ, শহরে এটি ৮১.৭ শতাংশ...
মীর মোহাম্মদ জসিম
09 September, 2019, 04:40 pm
Last modified: 09 September, 2019, 04:47 pm

২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের মেনিফেস্টোর শিরোনাম ছিল ‘চার্টার ফর চেইঞ্জ’। সেটিতে ছিল ২৩টি অঙ্গীকার। এর একটি ছিল এরকম— ২০১৭ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করতে উদ্যোগ নেওয়া হবে। গত ১১ বছরে পরপর তিন বার দলটি ক্ষমতায় এসেছে। তাহলে এ মুহূর্তে সাক্ষরতার হারের বাস্তব চিত্রটি কী?
 
আঠার বা তার বেশি বয়সী, অর্থাৎ যারা পূর্ণবয়স্ক, তাদের মধ্যে ৪৮ শতাংশ সাক্ষর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তৈরি বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৮এর ডাটা তাই বলছে।

এমনিতে সাক্ষরতার হার ৭৩.৯ শতাংশ। ভারতের চেয়ে এ হার খানিকটা কম। সেখানে সাক্ষরতা ৭৪.০৪ শতাংশ। আর শ্রীলঙ্কার চেয়ে তো অনেক পিছনে আমরা। সে দেশে সাক্ষরতার হার ৯৬.৩ শতাংশ। 

আমাদের গ্রাম আর শহরের সাক্ষরতার হারেও অনেক ফারাক। গ্রামে যেখানে এ হার ৬৭.৩ শতাংশ, শহরে এটি ৮১.৭ শতাংশ।

প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন শনিবারেই জানালেন, সাক্ষরতার হার বাড়াতে নানা ধরনের প্রকল্প এখন বাস্তবায়নের কাজ চলছে।
 
অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যুরোর একটি প্রকল্প রয়েছে যেখানে পড়াশুনা ছেড়ে দেওয়া পূর্ণবয়স্কদের শিক্ষার ব্যবস্থা হচ্ছে। মৌলিক শিক্ষা প্রকল্পটি খুব ভালো চলছে না। এ কথা জানা গেল বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইইএমইডি) সূত্রে। এটি চলমান প্রজেক্ট পর্যবেক্ষণের দায়িত্বে নিযুক্ত সরকারি সংস্থা। 

ওরা দেখিয়েছে যে, প্রকল্প বাস্তবায়নের অবস্থা সন্তোষজনক নয়। প্রকল্পের মূল কাজ শুরু হয় ২০১৮ সালে। এক বছরের জন্য বাড়ানো হয়েছিল পরে। এখন এটি শেষ হবার কথা ২০২০ সালের জুনে। 
 
প্রকল্পের মাধ্যমে দেড় লাখ শিক্ষক নিয়ে ৭৫ হাজার শিক্ষা কেন্দ্র স্থাপনের কথা ছিল। আড়াইশ উপজেলায় এ প্রকল্পে অন্তর্ভুক্তের সংখ্যা ৪৫ লাখ। তাদের মধ্যে ৯৬.৩৬ লাখ বই বিতরণেরও কথা ছিল।  

প্রত্যেক উপজেলার জন্য সরকারের নির্বাচিত একটি করে বেসরকারি সংস্থা শিক্ষা কেন্দ্রগুলো চালাবে, এমন পরিকল্পনা ছিল।
 
কিন্তু প্রকল্প কর্তৃপক্ষ ৩৫,৫৮০টি শিক্ষা কেন্দ্র স্থাপন করতে পারেনি। ৭১,৬২০ জন শিক্ষক নিয়োগ দিয়ে ৪৬.৪০ লাখ বই ছাপানোর কাজও বাকি রয়ে গেছে। 
এসবই বলা হচ্ছে আইএমইডির প্রতিবেদন। 

প্রসঙ্গটি নিয়ে শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী মনে করেন, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যুরো মানুষকে শিক্ষিত ও দক্ষ বানাতে প্রকল্প নিয়েছে। কিন্তু অর্থায়নের অভাবে ওরা মৌলিক কর্মসূচিগুলোই বাদ রেখেছে সেখানে।

“তহবিল সংকট নতুন বিষয় নয়। তাতে অনেক প্রকল্পই বাস্তবায়নে সমস্যা হয়। এটা বড় একটা চ্যালেঞ্জই বটে,” বললেন এই শিক্ষাবিদ। 

সম্প্রতি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে এক আয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন জানালেন, “সাক্ষরতার হার বাড়াতে কাজ করছি আমরা। লক্ষ্যে পৌঁছানোর জন্য বেশকিছু প্রকল্প এখন চলছে।”

এ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আকরাম-আল-হোসেন জানালেন, তারা পথশিশু ও পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর মতো সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করছেন।   
সাক্ষরতা নিয়ে এ আলোচনায় উপস্থিত ছিলেন অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষও।
 
আওয়ামী লীগের ২০১৮ সালের মেনিফেস্টোতে এটাও ছিল যে, ২০১১ সালের মধ্যে শতভাগ শিশুর জন্য প্রাথমিক শিক্ষা অর্জন নিশ্চিত করা হবে। 

প্রাক-প্রাথমিকে এখন ভর্তির হার ৯৭.৮৫ শতাংশ হলেও প্রাথমিকে ঝরে-পড়ার (ড্রপ আউট) হার ১৮.৬ শতাংশ। সরকারি হিসাবে, প্রাথমিক শিক্ষা সম্পন্নকারী, অর্থাৎ পঞ্চম শ্রেণি অব্দি লেখাপড়া শেষ করার হার ৮১.৪ শতাংশ।

Related Topics

বাংলাদেশ

সাক্ষরতা / শিক্ষা ব্যবস্থা / শিক্ষিতের হার / প্রথমিক শিক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক হাইব্রিড ক্লাস চালুর পরিকল্পনা শিক্ষামন্ত্রীর 
  • শিক্ষা ব্যবস্থা হবে বিশ্বের কাছে ঈর্ষণীয়, সবাই তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে চাইবে: ববি হাজ্জাজ
  • সরকার সহায়তা করলে দেশের উন্নয়নে তরুণরা বিপ্লব ঘটাতে পারবে: সৈয়দ মনজুরুল ইসলাম
  • বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ যেগুলো
  • প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net