Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ভারতকে উড়িয়ে সাফের সেমি-ফাইনালে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
23 October, 2024, 07:55 pm
Last modified: 26 October, 2024, 02:12 pm

Related News

  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: প্রধান উপদেষ্টা
  • এবার বাধার মুখে রংপুরে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধ, ১৪৪ ধারা জারি
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে
  • ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন সাফজয়ী ‍সুমাইয়া

ভারতকে উড়িয়ে সাফের সেমি-ফাইনালে বাংলাদেশ

এক ড্র ও এক জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে উঠলো বাংলাদেশ। হারলেও শেষ চারে উঠেছে ভারত, এই গ্রুপ থেকে বাদ পড়লো পাকিস্তান।
টিবিএস রিপোর্ট
23 October, 2024, 07:55 pm
Last modified: 26 October, 2024, 02:12 pm

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র করায় শঙ্কা তৈরি হয়েছিল। পরের ম্যাচে প্রতিপক্ষ ভারত হওয়ায় শঙ্কাটা উড়িয়ে দেওয়ার মতো ছিল না। কিন্তু প্রত্যয়ী বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে খেললো দাপুটে ফুটবল। শুরুতেই এগিয়ে গিয়ে আরও দুইবার জালের ঠিকানা করে নিলো বাংলাদেশের মেয়েরা। ভারতকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠে গেল আসরটির বর্তমান চ্যাম্পিয়নরা।

বুধবার নেপালের কাঠমণ্ডুর দশরথ স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এক ড্র ও এক জয়ে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে উঠলো তারা। হারলেও শেষ চারে উঠেছে ভারত। এই গ্রুপ থেকে বাদ পড়লো পাকিস্তান। গত সাফেও ভারতের বিপক্ষে দাপুটে জয় পায় বাংলাদেশ, গ্রুপ পর্বে তাদেরকে হারিয়েছিল ৩-০ ব্যবধানে।

আজকের ম্যাচে যে দুজনের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল, সেই দুজনই হয়েছেন ত্রাতা। একাদশে জায়গা নিশ্চিত ছিল না আফিদা খন্দকারের। কিন্তু তিনিই দলকে প্রথম এগিয়ে নেন। সেই সুরে সুর মিলিয়ে পরে জোড়া গোল করেন তহুরা খাতুন, যদিও তার খেলা নিয়ে আরও বেশি অনিশ্চয়তা ছিল। সাফে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ায় মেয়েদের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় সাত ম্যাচে অপরাজিত থাকলো তারা। 

আজকের ম্যাচে দুটি পরিবর্তন আনেন বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার। রক্ষণভাগে কোহাতির কিসকুর জায়গায় খেলানো হয় মাসুরা পারভীনকে। মাঝমাঠে স্বপ্না রানীর জায়গায় সুযোগ  পান মারিয়া মান্দা। সিনিয়র খেলোয়াড়দের দিয়ে সেরা একাদশ সাজানোর কথা বললেও পরিকল্পনা পাল্টার বাংলাদেশের ব্রিটিশ কোচ। সাফ জয়ী নিলুফা আক্তার নীলাকে বাদ দিয়ে নেওয়া হয় আফিদাকে। 

পঞ্চম মিনিটেই দারুণ এক সুযোগ পান শামসুন্নাহার জুনিয়র, কিন্তু ঋতুপর্না চাকমার ক্রস নাগালে আনতে ব্যর্থ হন তিনি। বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও দশম মিনিটে বিপদে পড়তে যাচ্ছিল বাংলাদেশ। আফিদার ব্যাকপাস পরিষ্কার করতে দেরি করেন রূপনা চাকমা, সুযোগ নিয়ে এগিয়ে যান ভারতের ফরোয়ার্ড মনিষা। যদিও তার নেওয়া শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।

১৮তম মিনিটে দারুণ একটি গোলে দলকে এগিয়ে নেন আফিদা, জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল। সাবিনার কর্নার ফেরালেও বল পেয়েছেন তিনি, নিখুঁত শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান প্রথমবারের মতো সাফ খেলতে যাওয়া বাংলাদেশের এই নারী ফুটবলার। 

২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ঋতুপর্ণার ক্রস থেকে দারুণভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে গোল আদায় করে নেন তহুরা। ৪৩তম মিনিটে গোল করে ব্যবধান কমায় ভারত। যদিও প্রথমার্ধের শেষ মুহূর্তে তহুরার নেওয়া অসাধারণ শটে আবারও ব্যবধান বাড়ায় বাংলাদেশ, এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ভারত মরিয়া হয়ে খেললেও গোলের দেখা পায়নি। এ সময়টায় অতন্দ্র প্রহরী হয়ে নিজেদের পোস্ট অক্ষত রাখেন বাংলাদেশের গোলরক্ষক রূপনা। 

Related Topics

টপ নিউজ

নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল / নারী ফুটবল / বাংলাদেশ নারী ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: প্রধান উপদেষ্টা
  • এবার বাধার মুখে রংপুরে আন্তঃজেলা নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধ, ১৪৪ ধারা জারি
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে
  • ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন সাফজয়ী ‍সুমাইয়া

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net