Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন সাফজয়ী ‍সুমাইয়া

খেলা

টিবিএস রিপোর্ট
04 February, 2025, 05:15 pm
Last modified: 04 February, 2025, 05:28 pm

Related News

  • বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ডাকসু নির্বাচন: নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ায় অভিযুক্ত আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • এনসিপির সদস্যসচিব আখতারকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকির অভিযোগ  
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার

ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন সাফজয়ী ‍সুমাইয়া

একবার-দুবার নয়, গত কয়েক দিন ধরে এমন হুমকি পেয়ে যাচ্ছেন জাপানি বংশোদ্ভূত মাতসুশিমা সুমাইয়া। নিজেই হুমকির খবরটি জানিয়েছেন বাংলাদেশ নারী দলের ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
টিবিএস রিপোর্ট
04 February, 2025, 05:15 pm
Last modified: 04 February, 2025, 05:28 pm

অনেকদিন ধরেই উত্তাল দেশের নারী ফুটবল। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনে ইংলিশ এই কোচের অপসারণ চেয়েছেন অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৭ জন ফুটবলার। বাটলারকে কোচ হিসেবে রাখার সিদ্ধান্ত থেকে বাফুফে সরে না এলে গণ-অবসরের হুমকিও দিয়ে রেখেছেন তারা। কোচ-ফুটবলারদের মধ্যকার চলমান এই দ্বন্দ্বের মাঝেই ভয়ঙ্কর হুমকি পেলেন বাংলাদেশের সাফজয়ী দলের সদস্য মাতসুশিমা সুমাইয়া। 

ধর্ষণ ও মেরে ফেলার হুমকি পেয়েছেন জাপানি বংশোদ্ভূত বাংলাদেশ নারী দলের এই ফরোয়ার্ড। সেটাও একবার-দুবার নয়, গত কয়েক ধরে দিন এমন হুমকি পাচ্ছেন তিনি। মঙ্গলবার নিজের ফেরিফাইড ফেসবুক পেজ এ বিষয়ে জানিয়েছেন ২৩ বছর বয়সী সুমাইয়া। টানা হুমকি পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ার কথাও জানিয়েছেন তিনি। 

নিজের ছোটবেলার এবং জাতীয় দলের জার্সিতে তোলা দুটি ছবি পোস্ট করে সুমাইয়া লিখেছেন, 'আসসালামু আলাইকুম। আমি মাতসুশিমা সুমাইয়া, বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংরেজি মিডিয়ামের ছাত্রী হিসেবে ইন্টার স্কুলে খেলা থেকে শুরু করে মালদ্বীপে লিগ জয় এবং ২০২৪ সালে বাংলাদেশের হয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা আমার জন্য ছিল অম্ল-মধুর ছিল।'

'যখন এই পথ বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা; যাদের বাবা-মা চান তারা শুধু পড়াশোনাতেই মনোযোগী থাকুক। আমি দেখাতে চেয়েছি আবেগ এবং সংকল্প যেকোনও প্রতিবন্ধকতা ভেঙে দিতে পারে। কিন্তু আজ আফসোস করে বলতে হচ্ছে- আমার শিক্ষা, পরিবার, ঈদ- সবকিছু এমন একটি দেশের জন্য উৎসর্গ করেছি, যারা আমাদের সংগ্রামগুলোর প্রশংসা করতে জানে না।' লিখেছেন তিনি।

কোচ বাটলারের বিরুদ্ধে তোলা অভিযোগ লিখিত আকারে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে দিয়েছেন বিদ্রোহ করা ফুটবলাররা। চিঠিটি ইংরেজিতে লিখে দেওয়ার কাজটি সুমাইয়া করেছেন বলে শোনা যাচ্ছে। এরপর থেকেই নিয়মিতভাবে ধর্ষণ ও মেরে ফেলার হুমকি পাচ্ছেন তিনি। এই বিষয়টি উল্লেখ করে সুমাইয়া তার পোস্টে লিখেছেন, 'ফুটবল খেলার জন্য বাবা-মায়ের সঙ্গে লড়াই করেছি এই বিশ্বাসে যে, হয়তো একদিন দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কেউ আসলে ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না।'

'যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সে সম্পর্কে নিজের এবং সতীর্থদের নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম দক্ষতা আমার আছে। গত কয়েকদিন ধরে আমি অগণিত মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি; যেসব শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে, যা কল্পনাও করিনি। জানি না এই মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে কতো দিন লাগবে। তবে এটা জানি, কেবল স্বপ্ন পূরণের জন্য কাউকে যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।' যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

মাতসুশিমা সুমাইয়া / নারী ফুটবল / হত্যার হুমকি / ধর্ষণের হুমকি / নারী ফুটবল দল / জাতীয় নারী ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: রয়টার্স
    টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • ছবি: সংগৃহীত
    এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা
  • এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
    হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Related News

  • বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ডাকসু নির্বাচন: নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ায় অভিযুক্ত আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • এনসিপির সদস্যসচিব আখতারকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকির অভিযোগ  
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

4
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা

6
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net