Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না দিয়েই প্রথম শ্রেণি পেয়ে পাস করলেন শিক্ষার্থী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 October, 2024, 08:55 pm
Last modified: 22 October, 2024, 04:27 pm

Related News

  • নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ৩২ আসনের ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোটের
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কে কোথায় জয়ী; একনজরে ফলাফল
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের
  • এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
  • বাংলার আকাশে মার্কিন শকুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না দিয়েই প্রথম শ্রেণি পেয়ে পাস করলেন শিক্ষার্থী

ওই শিক্ষার্থী গর্ভধারণজনিত অসুস্থতার কারণে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় বসেননি। দ্বিতীয় বর্ষের গণ্ডি পেরোতে না পারায় তিনি তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষায়ও অংশ নেননি।
টিবিএস রিপোর্ট
20 October, 2024, 08:55 pm
Last modified: 22 October, 2024, 04:27 pm
ছবি: সংগৃহীত

সেমিস্টার ফাইনাল পরীক্ষা না দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী প্রথম শ্রেণি পেয়ে পাস করেছেন। গত বুধবার (১৬ অক্টোবর) প্রকাশিত বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফলের তালিকা থেকে এ তথ্য জানা গেছে। 

বিষয়টি জানাজানি হওয়ার পর বিভাগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে বিষয়টিকে 'অনিচ্ছাকৃত ভুল' বলছেন পরীক্ষা কমিটির সংশ্লিষ্টরা।

বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৬ মে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয় এবং ৬ জুন শেষ হয়। গত ১৬ অক্টোবর তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। 

এতে দেখা যায়, সাদিয়া আফরোজ মারিয়া নামের এক শিক্ষার্থী জিপিএ ৩.৫০ পেয়েছেন। তবে, খোঁজ নিয়ে জানা যায়, তিনি পরীক্ষাতেই অংশ নেননি। বিষয়টি আজ রোববার (২০ অক্টোবর) বিভাগ সংশ্লিষ্টদের নজরে আসে।

২০২০-২১ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী গর্ভধারণজনিত অসুস্থতার কারণে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় বসেননি। দ্বিতীয় বর্ষের গণ্ডি পেরোতে না পারায় তিনি তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষায়ও অংশ নেননি।

এ বিষয়ে সাদিয়া আফরোজ মারিয়া বলেন, 'আমি মাতৃত্বকালীন অসুস্থতার কারণে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। তাই আমি এখনো তৃতীয় বর্ষে উঠতে পারিনি। বর্তমানে আমি ২০২১-২২ শিক্ষাবর্ষের সঙ্গে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত আছি। কিছুদিন পর পরীক্ষা দেব। কিন্তু আজকে রেজাল্টের বিষয়টি জেনে খুব অবাক হয়েছি।'

পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আবুল কাশেম বলেন, 'এটি একটি অনিচ্ছাকৃত ভুল। পরীক্ষা কমিটির তিনজন টেবুলেটর (পরীক্ষা কমিটির সদস্য) ছিল। মূলত তাদের গাফিলতির কারণেই এ ভুল হয়েছে। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। এটি সংশোধনের জন্য আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি।'

পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক মর্তুজা খালেদ বলেন, 'এটা আসলে ভুল হয়ে গেছে। মূলত একই রোল নম্বরের পুনঃভর্তির (পূর্ববর্তী শিক্ষাবর্ষ) এক শিক্ষার্থী থাকায় কোনোভাবে ওই শিক্ষার্থীর নামটি যুক্ত হয়ে গেছে। যা কোনোভাবেই উচিত হয়নি। তবে এটি সংশোধনের সুযোগ আছে। আমরা সেটি নিয়ে কাজ করছি।'

Related Topics

টপ নিউজ

পরীক্ষা / রাজশাহী বিশ্ববিদ্যালয় / পাস / ফলাফল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ৩২ আসনের ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোটের
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কে কোথায় জয়ী; একনজরে ফলাফল
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের
  • এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
  • বাংলার আকাশে মার্কিন শকুন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net