Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
সবচেয়ে বড় টি-শার্ট বানিয়ে রেকর্ড গড়বে বাংলাদেশ

বাংলাদেশ

বাসস রিপোর্ট
07 September, 2019, 05:35 pm
Last modified: 08 September, 2019, 01:25 pm

Related News

  • ক্ষুধা থেকে বিলাসিতা: বিশ্বের সবচেয়ে দামি চালের অজানা গল্প
  • ২.৮৮ সেকেন্ডে উলটো ক্রমে ইংরেজি বর্ণমালা টাইপ করে রেকর্ড গড়লেন ভারতীয়! 
  • ৭২ ঘণ্টায় ৪ হাজার আঙ্গুলে নেইলপলিশ করে রেকর্ডের অপেক্ষায় নাইজেরিয়ান নারী! 
  • ২৪ ঘণ্টায় ১,২৩৩ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল ৪৫ বছর পুরনো ভেসপা 
  • কীভাবে ৭০ বছর ধরে লোহার ফুসফুসে বেঁচে ছিলেন আলেকজান্ডার!

সবচেয়ে বড় টি-শার্ট বানিয়ে রেকর্ড গড়বে বাংলাদেশ

সুতি কাপড় ব্যবহার করে তৈরি এ শার্টের দৈর্ঘ্য হবে ৩৫০ ফুট, আর প্রস্থে এটি হবে ২৫০ ফুট...
বাসস রিপোর্ট
07 September, 2019, 05:35 pm
Last modified: 08 September, 2019, 01:25 pm
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন উপলক্ষে গিনেস বুকে নতুন রেকর্ড গড়তে চায় বাংলাদেশ। তাই চমকপ্রদ একটি পরিকল্পনা তাদের। আর সেটি হল, বিশ্বের সবচেয়ে বড় টি-শার্ট তৈরি করা।  

বাংলাদেশ গার্মেন্ট প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) কাজটি করবে। তৈরি পোশাক খাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ বাংলাদেশ। তাই এদেশের পোশাক শিল্পকে বিশ্বদরবারে তুলে ধরতেই এ আয়োজনের চিন্তা। তাদেরকে এই টি-শার্ট সেলাইয়ের দায়িত্বটি দিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্তৃপক্ষ স্বয়ং।

বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক শনিবার (৭ সেপ্টেম্বর) বাসসকে জানান, আইএলওএর প্রস্তাব পাওয়ার পর তারা প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি আরও জানালেন, বাংলাদেশ এটা করতে পারলে ভারতের মুম্বাইয়ের প্লাস্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের রেকর্ড ভেঙে যাবে। ওই প্রতিষ্ঠান ২০১৮ সালের ৫ জানুয়ারি ৯৬.৮৬ মিটার (৩১৭.৭৮ ফুট) দীর্ঘ ও ৬৯.৭৭ মিটার (২২৮.৯০ ফুট) প্রশস্ত একটি টি-শার্ট সেলাই করে গিনেস বুকের রেকর্ডের খাতায় নিজেদের নাম লেখায়।

তবে, বাংলাদেশের তৈরি টি-শার্টটি হবে ভারতের শার্টের চেয়েও বড়। সুতি কাপড় ব্যবহার করে তৈরি এ শার্টের দৈর্ঘ্য হবে ৩৫০ ফুট, আর প্রস্থে এটি হবে ২৫০ ফুট। এটি তৈরির দায়িত্ব পেয়েছে পলমল।

বিজিএমইএ পরিচালক (শ্রম) রেজওয়ান সেলিম জানান, “বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পলমল টি-শার্ট তৈরির খরচ বহন করবে। এ উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। অনুষ্ঠানটি নভেম্বরের শেষে বাংলাদেশেই হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইএলও সভাপতি ওই আয়োজনে উপস্থিত থাকবেন বলে আশা করছেন তারা।

বিবিসি, সিএনএন, রয়টার্স, আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম অনুষ্ঠানটি সম্প্রচার করবে এমনটিও জানালেন বিজিএমইএ পরিচালক।

Related Topics

টপ নিউজ

গিনেস রেকর্ড / সবচেয়ে বড় টি-শার্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • ক্ষুধা থেকে বিলাসিতা: বিশ্বের সবচেয়ে দামি চালের অজানা গল্প
  • ২.৮৮ সেকেন্ডে উলটো ক্রমে ইংরেজি বর্ণমালা টাইপ করে রেকর্ড গড়লেন ভারতীয়! 
  • ৭২ ঘণ্টায় ৪ হাজার আঙ্গুলে নেইলপলিশ করে রেকর্ডের অপেক্ষায় নাইজেরিয়ান নারী! 
  • ২৪ ঘণ্টায় ১,২৩৩ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল ৪৫ বছর পুরনো ভেসপা 
  • কীভাবে ৭০ বছর ধরে লোহার ফুসফুসে বেঁচে ছিলেন আলেকজান্ডার!

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net