Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
‘সবার সঙ্গে লড়তে পারার বিশ্বাস রাখতে হবে’- হোয়াইটওয়াশ হওয়ার পর শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
13 October, 2024, 02:35 am
Last modified: 13 October, 2024, 02:41 am

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

‘সবার সঙ্গে লড়তে পারার বিশ্বাস রাখতে হবে’- হোয়াইটওয়াশ হওয়ার পর শান্ত

এমন দুঃস্বপ্নের সিরিজের পরও আশা হারাচ্ছেন না শান্ত। বাংলাদেশ অধিনায়কের চাওয়া, যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারার বিশ্বাসটা রাখতে হবে নিজেদের মধ্যে। এ ছাড়া আগামীতে ভালো করার জন্য ঘরের মাঠের উইকেটে পরিবর্তন চান তিনি। 
টিবিএস রিপোর্ট
13 October, 2024, 02:35 am
Last modified: 13 October, 2024, 02:41 am

এবারের ভারত সফরটি বাংলাদেশের জন্য দুঃস্বপ্নই হয়ে থাকবে। পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আসা দলটিই ভারতে পুরোটা সময় ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে ছিল। হতাশার ব্যাটিংয়ে দুই ম্যাচে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও বদলায়নি তাদের ভাগ্য। প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারে বাংলাদেশ, শেষ ম্যাচে আজ আরও নাজেহাল অবস্থা হয়েছে সফরকারীদের।

আগে ব্যাটিং করে ২৯৭ রান তোলে ভারত, যা এই ফরম্যাটে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। টি-টোয়েন্টির ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বিশাল লক্ষ্য তাড়ায় ১৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস, মেনে নিতে হয় ১৩৩ রানের বড় হার। রানের হিসেবে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় হার। টেস্টের মতো টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ। 

এমন হতাশার সিরিজের পরও অবশ্য আশা হারাচ্ছেন না নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের চাওয়া, যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারার বিশ্বাসটা রাখতে হবে নিজেদের মধ্যে। এ ছাড়া আগামীতে ভালো করার জন্য ঘরের মাঠের উইকেটে পরিবর্তন চান তিনি। 

৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হতাশার সুরে শান্ত বলেন, 'আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। আমার মনে হয়, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। ব্যাটিং বিভাগ হিসেবে সম্ভবত কোনো ম্যাচেই আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। বোলিংয়ে আমরা কিছু ম্যাচের কিছু ওভারে ভালো বোলিং করেছি। কিন্তু আজ কেউ ভালো করতে পারেনি।'

সামনের দিকে তাকানোর আলোচনায় নিজেদের ওপর বিশ্বাস রাখাসহ অনেক কিছু পরিবর্তন করার কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক। শান্তর ভাষায়, 'আমার মনে হয়, নিজেদের ওপর এই বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ যে, আমরা যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক কিছু পরিবর্তন করা লাগবে, বিশেষ করে আমাদের ঘরের মাঠের উইকেট পরিবর্তন করতে হবে। খেলোয়াড়দের নিজেদের যত্ন নিতে হবে এবং দায়িত্ব নিতে হবে।'

দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিবাচক তেমন কিছুই ছিল না বাংলাদেশের পারফরম্যান্সে। এরপরও শান্ত অবশ্য ইতিবাচক দিক খুঁজে নিলেন, 'আজ হৃদয় খুব ভালো বোলিং করেছে। পেসাররা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করছে, এটা ভালো লাগার মতো ব্যাপার। একজন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আরও অনেক উন্নতি করতে চাই।'  

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের ভারত সফর / বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • ফাইল ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন
  • ফাইল ছবি: টিবিএস
    ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

2
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net