Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
করোনা শঙ্কায় আইসোলেশনে ১০ ক্রিকেটার

খেলা

টিবিএস রিপোর্ট
20 September, 2020, 06:20 pm
Last modified: 21 September, 2020, 12:27 am

Related News

  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ফিটনেস পরীক্ষায় মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ
  • ইয়ো ইয়ো টেস্টে শীর্ষে শান্ত
  • জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স
  • ‘আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না?’

করোনা শঙ্কায় আইসোলেশনে ১০ ক্রিকেটার

২১ সেপ্টেম্বর তৃতীয় দফায় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে। এ সময় সাইফ হাসানসহ এই ১০ ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় নেগেটিভ হলে জাতীয় দলের অনুশীলনে অংশ নিতে পারবেন তারা।
টিবিএস রিপোর্ট
20 September, 2020, 06:20 pm
Last modified: 21 September, 2020, 12:27 am

শ্রীলঙ্কা সফর সামনে রেখে স্কিল ট্রেনিংয়ের জন্য ২৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছয় মাস পর ২০ সেপ্টেম্বর থেকে মিরপুর স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশের দলীয় অনুশীলন। কিন্তু শুরুর দিনে সব ক্রিকেটার অনুশীলনে অংশ নেননি। ১৬ জন ক্রিকেটারকে দেখা গেছে মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে অনুশীলন করতে। 

করোনা আক্রান্ত সাইফ হাসান আগে থেকেই নিজ বাসায় আইসোলেশনে আছেন। এ ছাড়া বাকি ১০ জন ক্রিকেটার আইসোলেশনে আছেন বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। এই ১০ ক্রিকেটারের সবাই মিরপুর স্টেডিয়ামের একাডেমি ভবনে অবস্থান করছেন। করোনা শঙ্কায় তাদেরকে আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দুই দফায় সব ক্রিকেটার, সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছে। দ্বিতীয় পরীক্ষায় সাইফ হাসান ছাড়া সবাই করোনা নেগেটিভ হয়েছেন। কিন্তু দ্বিতীয় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার পর দুজনের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে। দুজন সর্দি-কাশিতে ভুগছেন। তাদের সংস্পর্শে যাওয়ায় আরও ৮ ক্রিকেটারকে আইসোলেশনে নেওয়া হয়েছে। 

একডেমি ভবনে আইসোলেশনে থাকা ১০ ক্রিকেটার হলেন মোহাম্মদ মিঠুন, হাসান মাহমুদ, নাঈম হাসান, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

২১ সেপ্টেম্বর তৃতীয় দফায় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে। এ সময় সাইফ হাসানসহ এই ১০ ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় নেগেটিভ হলে জাতীয় দলের অনুশীলনে অংশ নিতে পারবেন তারা। জৈব সুরক্ষা বলয়ের নিয়ম অনুযায়ী এসব ক্রিকেটার আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত আইসোলেশনে থাকবেন। 

এ নিয়ে বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, 'ক্রিকেটার, কোচিং স্টাফদের সবাই করোনা নেগেটিভ। সেখানে দুইজনের উপসর্গ থাকায় তাদের আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা বাকিদেরও বাড়তি সতর্কতার জন্য আলাদা রাখা হয়েছে। করোনা পরীক্ষার পর প্রত্যেকে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। 

আইসোলেশেন থাকলেও বসে নেই এসব ক্রিকেটার। একাডেমি মাঠে আলাদা করে অনুশীলন শুরু করেছেন তারা। রোববার বিকাল ৫টার দিকে একাডেমি মাঠে ফিটনেস ট্রেনিংশ শুরু করেন মিঠুন, শান্ত, এবাদত ও মোসাদ্দেক। প্রায় সোয়া এক ঘণ্টার মতো ফিটনেস নিয়ে কাজ করেন এই চার ক্রিকেটার।

Related Topics

টপ নিউজ

জাতীয় ক্রিকেট দল / করোনা শঙ্কা / আইসোলেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ফিটনেস পরীক্ষায় মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ
  • ইয়ো ইয়ো টেস্টে শীর্ষে শান্ত
  • জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স
  • ‘আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না?’

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net