Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
জুলাইয়ের শহীদদের স্মরণে 'লাল ব্যাজ' পরে শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 October, 2024, 04:45 pm
Last modified: 06 October, 2024, 04:50 pm

Related News

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে আবার চালু হলো ‘জোবাইক’ সেবা
  • মেট্রোপলিটন এলাকায় অনলাইন-অফলাইন ক্লাস সমন্বিতভাবে চালুর পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • চাকসু নির্বাচন: দুই প্যানেলের ইশতেহার ঘোষণা
  • চাকসু নির্বাচন: ব্যালট নম্বরসহ ৪১৫ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ
  • চাকসু নির্বাচন: আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

জুলাইয়ের শহীদদের স্মরণে 'লাল ব্যাজ' পরে শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

আজ রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে তারা শহীদদের স্মরণ করেন৷ পরে সকলেই নিজ নিজ ধর্ম অনুযায়ী শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন৷
টিবিএস রিপোর্ট
06 October, 2024, 04:45 pm
Last modified: 06 October, 2024, 04:50 pm
আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে তারা শহীদদের স্মরণ করেন শিক্ষার্থীরা। ছবি: টিবিএস।

দীর্ঘ তিন মাস পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তবে ক্লাস শুরুর পূর্বে জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণে 'লাল ব্যাজ' পরে সম্মান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

আজ রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে তারা শহীদদের স্মরণ করেন৷ পরে সকলেই নিজ নিজ ধর্ম অনুযায়ী শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন৷

এ সময়ে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

এ সময়ে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমরা শুরুতে জুলাইয়ের শহীদদের স্মরণ করছি এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তাদেরকে আজীবন মনে রাখবো। বাংলাদেশের মানুষ তাদেরকে স্মরণ করবে।

তিনি বলেন, "দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষাকার্যক্রম শুরু করতে পেরে আমরা আনন্দিত। এতোগুলো মাস পর শিক্ষার্থীদের মধ্য বাঁধভাঙ্গা আনন্দ দেখতে পাচ্ছি।"

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আজ আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করছি এই স্মরণ সভার মাধ্যমে। পাশাপাশি আমাদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পালা। এই আন্দোলনে আহতদের সুস্বাস্থ্য এবং আরোগ্য কামনা করে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ শুরু করছি।

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, গত কয়েকদিনে অনেক প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা দপ্তরের নিজস্ব কর্মীরা নিয়োজিত থাকবেন। পাশাপাশি প্রক্টরিয়াল বডি ও পুলিশ একাধিক স্থানে দায়িত্বে থাকবে। সবমিলিয়ে আমরা প্রাণবন্ত ক্যাম্পাস শিক্ষার্থীদের উপহার দিব।

Related Topics

টপ নিউজ

চট্টগাম বিশ্ববিদ্যালয় / শিক্ষা কার্যক্রম / লাল ব্যাজ / জুলাইয়ের শহীদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে আবার চালু হলো ‘জোবাইক’ সেবা
  • মেট্রোপলিটন এলাকায় অনলাইন-অফলাইন ক্লাস সমন্বিতভাবে চালুর পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • চাকসু নির্বাচন: দুই প্যানেলের ইশতেহার ঘোষণা
  • চাকসু নির্বাচন: ব্যালট নম্বরসহ ৪১৫ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ
  • চাকসু নির্বাচন: আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net