Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
আহমদ শফীর জানাজা ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

বাংলাদেশ

ইউএনবি
19 September, 2020, 11:25 am
Last modified: 19 September, 2020, 11:30 am

Related News

  • হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিজেদের ‘জমিদারী’ দাবি করা জামায়াত নেতাকে অব্যাহতি
  • চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি সমর্থকদের সংঘর্ষে আহত শতাধিক, ১৪৪ ধারা জারি
  • সৈয়দ ইবরাহিমকে তাঁর নির্বাচনী এলাকা হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি
  • চট্টগ্রামে হাটহাজারীতে জাতীয় গ্রিডের ট্রান্সফরমারে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা

আহমদ শফীর জানাজা ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

শনিবার সকাল থেকে হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও পটিয়ায় আইনশৃঙ্খলা রক্ষার্থে সাতজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
ইউএনবি
19 September, 2020, 11:25 am
Last modified: 19 September, 2020, 11:30 am

হাটহাজারী মাদ্রাসা ময়দানে শনিবার বাদ জোহর অনুষ্ঠিত হতে যাওয়া হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর জানাজা এবং হাটহাজারী মাদ্রাসা বন্ধ ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছে প্রশাসন।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রামের চার উপজেলায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার সকাল থেকে হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও পটিয়ায় আইনশৃঙ্খলা রক্ষার্থে সাতজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে হাটহাজারীতে চারজন এবং অন্য তিন উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার মো. উমর ফারুক বলেন, 'হাটহাজারী মাদ্রাসায় ছাত্র বিক্ষোভ ও মাদ্রাসা বন্ধের রেশ ধরে অপ্রীতিকর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এবং পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। চার উপজেলায় সাতজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশের সাথে ২০ প্লাটুন বিজিবি এবং র্যাব সদস্য দায়িত্ব পালন করবেন।'

সাধারণ মানুষের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে, বলেন উমর ফারুক।

গত বুধবার থেকে হাটহাজারী মাদ্রাসায় ছাত্র বিক্ষোভ শুরু হয়। তাদের দাবির মুখে বুধবার রাতে মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফীর ছেলে ও মাদ্রাসার সহকারী পরিচালক আনাস মাদানীকে মাদ্রাসা থেকে প্রত্যাহার করা হয়। পর দিনও বিক্ষোভ অব্যাহত থাকলে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু আন্দোলনরত ছাত্রদের বিক্ষোভ বন্ধ না হলে বৃহস্পতিবার রাত ১২টার দিকে মহাপরিচালক আহমদ শফী নিজেই তার পদ থেকে অব্যাহতির ঘোষণা দেন।

এরপরই অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেয়া হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
 
Related Topics

টপ নিউজ

আল্লামা আহমদ শফী / হাটহাজারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিজেদের ‘জমিদারী’ দাবি করা জামায়াত নেতাকে অব্যাহতি
  • চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি সমর্থকদের সংঘর্ষে আহত শতাধিক, ১৪৪ ধারা জারি
  • সৈয়দ ইবরাহিমকে তাঁর নির্বাচনী এলাকা হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি
  • চট্টগ্রামে হাটহাজারীতে জাতীয় গ্রিডের ট্রান্সফরমারে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net