Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
এক লাফে চারগুণ বাড়ল চুয়েটের স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি ফি

বাংলাদেশ

চুয়েট প্রতিনিধি
03 October, 2024, 12:05 pm
Last modified: 05 October, 2024, 02:09 pm

Related News

  • সংসদ ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করল পুলিশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক ভাঙচুর
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া
  • সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  

এক লাফে চারগুণ বাড়ল চুয়েটের স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি ফি

হঠাৎ করে ফি বৃদ্ধি করায় দরিদ্র ও প্রান্তিক অঞ্চলের অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভর্তির টাকা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। এত পরিমাণ ফি দেখে অনেকে ভর্তির সিদ্ধান্ত থেকেও ফিরে এসেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
চুয়েট প্রতিনিধি
03 October, 2024, 12:05 pm
Last modified: 05 October, 2024, 02:09 pm
ফাইল ছবি: ইউএনবি

এক লাফে চারগুণ বেড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি ফি। হঠাৎ করে এত পরিমাণ ফি বাড়ায় বিপাকে পড়েছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২২-২৩ সেশনের স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি ফি ছিল ২৭০০ টাকা। কিন্তু গত ২৫ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২০২৩-২৪ সেশনের জন্য ভর্তি ফি পুনঃনির্ধারণ করে ১০ হাজার ৬০০ টাকা করা হয়। সে হিসাবে, এক ধাপে ভর্তি ফি বাড়ানো হয়েছে প্রায় চারগুণ। 

হঠাৎ করে ফি বৃদ্ধি করায় দরিদ্র ও প্রান্তিক অঞ্চলের অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভর্তির টাকা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এত পরিমাণ ফি দেখে অনেকে ভর্তির সিদ্ধান্ত থেকেও ফিরে এসেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ থেকে সদ্য স্নাতক সম্পন্ন করা ইশতিয়াক আহমেদ সাজিদ বলেন, "গত ১৭ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি ফি ছিল ২৭০০ টাকা। ৭ থেকে ৮ মাসের ব্যবধানে নতুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই ভর্তি ফি করা হয়েছে ১০ হাজার ৬০০ টাকা। আগে থেকে নতুন ভর্তি ফি এর ব্যাপারে আমরা অবগত না থাকায়, আগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তির প্রস্তুতি নিয়ে রেখেছিলাম।"

তিনি বলেন, "ভর্তির আগের দিন এত টাকা ফি দেখে আমাদের অনেকেই পরে আর ভর্তি হয়নি। আমরা বেশিরভাগই মাত্র স্নাতক পাশ করেছি। বর্তমানে মেসে থেকে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। মেসের ভাড়া, খাওয়া-দাওয়ার খরচ, বিভিন্ন চাকরিতে আবেদন ফি ইত্যাদি সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। সেখানে প্রায় ১১ হাজার টাকা দিয়ে ভর্তি হওয়া আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে।"

তিনি আরো বলেন, "আমরা এ বিষয়ে জানতে প্রশাসনের সাথে যোগাযোগ করলে উনারা জানান, চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুয়েটের ভর্তি ফি সবচেয়ে কম ছিল। তাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে ভর্তি ফি বাড়ানো হয়েছে। বর্তমানে চুয়েটের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করা সুদীপ কুমার স্যারের সাথে আলোচনা করে উনার পরামর্শে আমরা ভর্তি ফি কমানোর জন্য প্রশাসন বরাবর লিখিত আবেদন জমা দিয়েছি। স্যার অ্যাকাডেমিক কাউন্সিলে এ বিষয়ে আলোচনা করার ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন।"

দুর্যোগ প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তিচ্ছু আরেক শিক্ষার্থী অরিত্র আরহান সাব্বির বলেন,  "চুয়েটের বর্তমান মাস্টার্স প্রোগ্রামের ভর্তি ফি পূর্বের তুলনায় চারগুণ করা হয়েছে । অথচ চুয়েটে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কোন আবাসিক হল কিংবা পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই।"

তিনি বলেন, "লাইব্রেরি, ল্যাব, খেলাধুলা, ইউনিয়ন ইত্যাদি বিভিন্ন ফি'র যৌক্তিকতা নিয়ে আমাদের মনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে আমাদের কোন সেশনাল ক্লাস না থাকার পরেও বড় অঙ্কের ল্যাব ফি নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে কোন যৌক্তিক সমাধান না পাওয়ায়, বাধ্য হয়েই টাকা ধার-দেনা করে ভর্তি হতে হয়েছে। আশা করছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি বিষয়ে পুনর্বিবেচনা করে যৌক্তিক সমাধানে আসবেন।"

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির জানান, প্রশাসন ভর্তি ফি পুনরায় নির্ধারণের জন্য একটি কমিটি করে দিয়েছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি পর্যালোচনা করে কমিটি প্রতিবেদন জমা দিলে তাঁর সাপেক্ষে অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫০তম সভায় নতুন ভর্তি ফি নির্ধারণ করা হয়।

রেজিস্ট্রার বলেন, "এ বিষয়ে শিক্ষার্থীদের বেশ কিছু লিখিত আবেদন আমার কাছে এসেছে। উপাচার্য নিয়োগের পর অ্যাকাডেমিক কাউন্সিল সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।"

সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের দায়িত্ব পাওয়া পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের ডিন সুদীপ কুমার পাল বলেন, "শিক্ষার্থীরা এ বিষয়ে আমার সাথে যোগাযোগ করেছে। বর্তমান ভর্তি ফি পূর্ববর্তী উপাচার্য থাকাকালীন অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হয়েছিল। যে জায়গাগুলোতে অতিরিক্ত কিংবা অযৌক্তিক ফি রাখা হয়েছে বলে শিক্ষার্থীরা মনে করছে, সেগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করে প্রশাসন বরাবর আবেদন করতে বলেছি।"

স্থায়ী উপাচার্য না থাকায় অ্যাকাডেমিক কাউন্সিল করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে সুদীপ কুমার পাল বলেন, "আপাতত এর সমাধান করা যাচ্ছে না। তবে উপাচার্য নিয়োগের পর অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আমরা এ বিষয়টি উপস্থাপন করবো। সেখানে ভর্তি ফি কমানোর ব্যাপারে কোন সিদ্ধান্ত আসলে সেটি শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।"

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / ভর্তি ফি / স্নাতকোত্তর / অতিরিক্ত ফি / শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • সংসদ ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করল পুলিশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক ভাঙচুর
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া
  • সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net