Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 29, 2026
রোহিত-জয়সওয়ালের ব্যাটিং ঝড়ে ভারতের বিশ্ব রেকর্ড

খেলা

টিবিএস রিপোর্ট
30 September, 2024, 02:40 pm
Last modified: 30 September, 2024, 03:26 pm

Related News

  • ‘সবার সঙ্গে লড়তে পারার বিশ্বাস রাখতে হবে’- হোয়াইটওয়াশ হওয়ার পর শান্ত
  • ভারত ৫-০ বাংলাদেশ, ফের হোয়াইটওয়াশ শান্তরা
  • স্যামসন-সূর্যকুমার তাণ্ডবে ভারতের রেকর্ড সংগ্রহ, রানচাপায় বাংলাদেশ
  • হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন
  • আবারও ব্যাটিং ব্যর্থতা, আবারও বড় হার

রোহিত-জয়সওয়ালের ব্যাটিং ঝড়ে ভারতের বিশ্ব রেকর্ড

পোশাকের দিকে না তাকালে মনে হতে পারে কোনো টি-টোয়েন্টি ম্যাচ চলছে। যেখানে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। যেন টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি টেস্টেই সেরে নিচ্ছেন তারা।
টিবিএস রিপোর্ট
30 September, 2024, 02:40 pm
Last modified: 30 September, 2024, 03:26 pm

পোশাকের দিকে না তাকালে মনে হতে পারে কোনো টি-টোয়েন্টি ম্যাচ চলছে। যেখানে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। যেন টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি টেস্টেই সেরে নিচ্ছেন তারা। উইকেটে গিয়েই ঝড় তোলা এ দুজন ব্যাটসম্যান মাত্র ৩ ওভারে দলের স্কোরকার্ডে যোগ করেন ৫১ রান। যা টেস্টের ১৪৭ বছরের দীর্ঘ ইতিহাসে দলীয় দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। 

হাসান মাহমুদের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম দুটি বল ফেরান জয়সওয়াল। এরপর শুরু হয় তার তার দাপট, মারেন টানা তিনটি চার। প্রথম ওভার থেকেই ভারত পায় ১২ রান। পরের ওভারে বাংলাদেশের আরেক পেসার খালেদ আহমেদের ওপর দিয়ে যায় ঝড়। প্রথম দুটি বলে ছক্কা মারেন রোহিত। 

এরপর লেগ বাই থেকে ১ রান। এই ওভারের শেষ বলে খালেদকে চার মারেন জয়সওয়াল। এই ওভার থেকে যায় ১৭ রান। ইনিংসের তৃতীয় ওভারটিতে আরও বেশি তাণ্ডব চলে। রোহিত ও জয়সওয়ালের ব্যাটিং ঝড়ে যেন হাসান ভুলে যান কোন ফরম্যাটে খেলতে নেমেছেন তিনি। 

এই ওভারে রোহিত একটি ছক্কা মারেন, জয়সওয়াল মারেন একটি ছক্কা ও ২টি চার। ৩ ওভারেই ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫১ রান। এরপর রোহিতকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ স্পিনারের বলে বোল্ড হওয়ার আগে ১১ বলে একটি চার ও ২টি ছক্কায় ২৩ রান করেন ভারত অধিনায়ক। 

দলীয় হাফ সেঞ্চুরিতে তো রেকর্ড গড়েছেনই, প্রথম দুই বল দিয়ে আরও একটি রেকর্ডে নাম তোলেন রোহিত। টেস্ট ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নিজের ইনিংসের প্রথম দুই বলে ছক্কা মারেন তিনি। তার আগে প্রথম দুই বলে ছক্কা মেরে ইনিংস শুরু করেছেন ওয়েস্ট ইন্ডিজে ফফি উইলিয়ামস (১৯৪৮ সালে), ভারতের শচিন টেন্ডুলকার (২০১৩) ও উমেশ যাদব (২০১৯)।

রোহিত আউট হয়ে ফিরলেও জয়সওয়ালের ব্যাটিং ঝড় চলতেই থাকে। ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ভারতের বাঁহাতি তরুণ এই ওপেনার। যা টেস্টে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ দ্রুততম হাফ সেঞ্চুরি। ২৮ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ডটি দখলে রেখেছেন ঋষভ পন্ত। দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন কপিল দেব, ৩০ বলে। ৩১ বলে হাফ সেঞ্চুরি আছে শার্দুল ঠাকুরের। 

এই ইনিংসে দলীয় সংগ্রহের দুটি রেকর্ড গড়েছে ভারত। হাফ সেঞ্চুরির পর দ্রুততম দলীয় ১০০ রানের রেকর্ডও গড়ে ঘরের মাঠের দলটি। রোহিত আউট হওয়ার পর শুভমান গিলকে নিয়ে দাপট চালিয়েই চান জয়সওয়াল। তার ব্যাটে ১০.১ ওভারেই ১০০ পূর্ণ হয় ভারতের। টেস্টের ইতিহাসের এটাই দ্রুততম দলীয় শতরান। আগের রেকর্ডটিও ভারতের দখলে। গত বছর পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২.২ ওভারে ১০০ রান তোলে তারা।   
 

Related Topics

টপ নিউজ

রোহিত শর্মা / যশস্বী জয়সওয়াল / বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ / বাংলাদেশের ভারত সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তরার টেকপাড়ার সরু গলিতে চীনা ভ্লগাররা আইফোনে ভিডিও ধারণ করছেন, যেগুলোর সঙ্গে কুলিং ফ্যান যুক্ত। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে এই চিত্রধারণ। ছবি: মেহেদী হাসান
    উত্তরায় চীনা ভ্লগারদের রহস্যময়ভাবে ভিডিও ধারণ, আসলে কী ঘটছে?
  • বেশি করে চিবানোর রয়েছে নানাবিধ স্বাস্থ্যগত সুফল। ছবি: গেটি ইমেজেস
    ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • ইরানের তেহরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে প্রদর্শিত বেশ কিছু নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ। ছবি: ইরানি প্রেসিডেন্সি অফিস
    যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান
  • গুলিস্তান সিনেমা হল( ১৯৫৪), ঢাকা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
    যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম
  • ছবি: জহির রায়হান/টিবিএস
    গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যাপারীরা
  • তেহরানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মিউজিয়ামে প্রদর্শিত ইরানি ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  

Related News

  • ‘সবার সঙ্গে লড়তে পারার বিশ্বাস রাখতে হবে’- হোয়াইটওয়াশ হওয়ার পর শান্ত
  • ভারত ৫-০ বাংলাদেশ, ফের হোয়াইটওয়াশ শান্তরা
  • স্যামসন-সূর্যকুমার তাণ্ডবে ভারতের রেকর্ড সংগ্রহ, রানচাপায় বাংলাদেশ
  • হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন
  • আবারও ব্যাটিং ব্যর্থতা, আবারও বড় হার

Most Read

1
উত্তরার টেকপাড়ার সরু গলিতে চীনা ভ্লগাররা আইফোনে ভিডিও ধারণ করছেন, যেগুলোর সঙ্গে কুলিং ফ্যান যুক্ত। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে এই চিত্রধারণ। ছবি: মেহেদী হাসান
ফিচার

উত্তরায় চীনা ভ্লগারদের রহস্যময়ভাবে ভিডিও ধারণ, আসলে কী ঘটছে?

2
বেশি করে চিবানোর রয়েছে নানাবিধ স্বাস্থ্যগত সুফল। ছবি: গেটি ইমেজেস
ফিচার

‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়

3
ইরানের তেহরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে প্রদর্শিত বেশ কিছু নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ। ছবি: ইরানি প্রেসিডেন্সি অফিস
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান

4
গুলিস্তান সিনেমা হল( ১৯৫৪), ঢাকা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
ফিচার

যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম

5
ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যাপারীরা

6
তেহরানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মিউজিয়ামে প্রদর্শিত ইরানি ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net