Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি

খেলা

টিবিএস রিপোর্ট
30 September, 2024, 12:55 pm
Last modified: 30 September, 2024, 01:39 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি

দারুণ ব্যাটিং করা মুমিনুল ১৭২ বলে ১৬টি চার ও একটি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন। এটা তার টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।
টিবিএস রিপোর্ট
30 September, 2024, 12:55 pm
Last modified: 30 September, 2024, 01:39 pm
সেঞ্চুরির পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেজদাহ করেন মুমিনুল। ছবি: ওয়ালটন

একটা সময়ে তাকে 'বাংলাদেশের ব্র্যাডম্যান' ডাকা শুরু হয়েছিল। ব্যাট হাতে দারুণ ধারাবাহিক হওয়ায় এতো বড় সম্মান মিলেছিল মুমিনুল হকের। টানা ১১ ইনিংসে ৫০ করে রেকর্ড বইরে নাম তোলা বাঁহাতি এই ব্যাটসম্যান তখন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় ভরসার নামও ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে অবস্থা পাল্টেছে, তার ব্যাটে সেই ধারাবাহিকতা নেই। 

টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পালন করে তা ছেড়েও দিয়েছেন মুমিনুল। শুধু ব্যাটসম্যান হিসেবে খেলার ইচ্ছার কথা জানিয়ে ২০২২ সালের মে মাসে নেতৃত্ব ছাড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। ওই সময়টায় ব্যাট হাতে ভালো সময় যাচ্ছিল না তার, এর থেকেও উজ্জ্বলতম পারফরম্যান্স করতে পারেননি সাবেক এই টেস্ট অধিনায়ক। 

অবশেষে টেস্টের সেই ক্ল্যাসিক মুমিনুলের দেখা মিললো। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। বাংলাদেশের অন্য কোনো ব্যাটসম্যানে যেখানে ৩১ রানের বেশি করতে পারেননি, মুমিনুল সেখানে চোখ ধাঁধানো ব্যাটিং করে চলেছেন। 

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তিন নম্বরে ব্যাটিং করতে নামেন মুমিনুল, যেটা তার পুরনো চেনা জায়গা। পুরনো জায়গা পেয়ে যেন পুরনো ছন্দও ফিরে আসে তার ব্যাটে। দৃষ্টিনন্দন সব শটে পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। 

দারুণ ব্যাটিং করা মুমিনুল ১৭২ বলে ১৬টি চার ও একটি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন। এটা তার টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। ৯৬ রানে থাকতে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে চার মেরে শতকে পৌঁছান বাংলাদেশের এই ব্যাটসম্যান। দেশের বাইরে এটা মুমিনুলের দ্বিতীয় সেঞ্চুরি।

অবশ্য সেঞ্চুরি না করার হতাশাতেও পড়তে হতো পারতো তাকে। একেবারে কাছে গিয়ে মোহাম্মদ সিরাজের শিকারে পরিণত হয়ে যাচ্ছিলেন মুমিনুল। ৯৫ রানে ব্যাটিং করার সময় ভারতের পেসার মোহাম্মদ সিরাজের বল তার ব্যাট ছুঁয়ে স্লিপে চলে যায়, বাঁ পাশে ঝাপিয়ে পড়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন বিরাট কোহলি। বল হাত ছুঁলেও তা তালুবন্দী করতে পারেননি তিনি। 

এ যাত্রায় বেঁচে পরে এক রান নেওয়া মুমিনুল সেঞ্চুরিতে পৌঁছে যান দারুণ এক সুইপ শটে চার মেরে। টেস্টে ১৫ মাস ও ১৩ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি। সর্বশেষ ২০২৩ সালের জুনে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেন টেস্টে ৬৫ টেস্টে ৪ হাজার ২৫৮ রানের (চলতি টেস্টসহ) মালিক মুমিনুল। 

১৩ সেঞ্চুরি নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে মুমিনুল। দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম, তার সেঞ্চুরি ১১টি। ১০টি সেঞ্চুরি নিয়ে তিন নম্বরে তামিম ইকবাল। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক মুশফিক, তার রান ৫ হাজার ৯২৪। সর্বোচ্চ রান সংগ্রাহকের এই তালিকায় চার নম্বরে আছেন মুমিনুল।  

Related Topics

টপ নিউজ

মুমিনুল হক / বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ / বাংলাদেশের ভারত সফর / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net