Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহকে লক্ষ্য করে বৈরুতে বড় বিমান হামলা চালাল ইসরায়েল

আন্তর্জাতিক

এক্সিওস
28 September, 2024, 10:15 am
Last modified: 28 September, 2024, 10:19 am

Related News

  • ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর
  • হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন
  • হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এখন ইসরায়েলের ‘হত্যার লক্ষ্যবস্তু’: প্রতিরক্ষামন্ত্রী
  • ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের বিষয়ে যা জানা গেল
  • সীমান্তে ফের উত্তেজনা: কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলায় ১ সেনা সদস্য ও ৪ বেসামরিক নাগরিক নিহত

হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহকে লক্ষ্য করে বৈরুতে বড় বিমান হামলা চালাল ইসরায়েল

হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৯১ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এক্সিওস
28 September, 2024, 10:15 am
Last modified: 28 September, 2024, 10:19 am
শুক্রবার দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলার পরের ধ্বংসস্তূপ। ছবি: ফাদেল ইতানি/এএফপি

লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তরে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করার উদ্দেশ্যেই এ বিমান হামলা চালানো হয়।

এটি ২০০৬ সালের লেবানন যুদ্ধের পর থেকে বৈরুতে এখন পর্যন্ত চালানো সবচেয়ে বড় হামলা। হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৯১ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় ঐ সদর দপ্তরে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একজন উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তা বলেন, নাসরুল্লাহও হামলার সময় ঐ কম্পাউন্ডে উপস্থিত ছিলেন।

হামলার পর এখনও হিজবুল্লাহর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং নাসরুল্লাহর অবস্থা সম্পর্কেও কিছু জানা যায়নি।

নাসরুল্লাহকে বিমান হামলার মাধ্যমে আঘাত করা সম্ভব হয়েছে কিনা– এ ব্যাপারে আইডিএফ এখনও নিশ্চিত নয় বলে ইসরায়েলি সূত্র জানিয়েছে।

এদিকে, গত ১১ দিনে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান তীব্র সংঘর্ষে লেবাননে এখন পর্যন্ত ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছে।

লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারী জানান, ইসরায়েলি বিমানগুলো বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশপথে টহল দিচ্ছে এবং সেখানে কোনো "অস্ত্রসজ্জিত শত্রু বিমান" অবতরণ করতে দেবে না।

তিনি বলেন, "এটি একটি বেসামরিক বিমানবন্দর, যা বেসামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং এটি সেইভাবে থাকতে হবে।"

শুক্রবার রাতেই আইডিএফ বৈরুতের দক্ষিণ অংশের কিছু বাসিন্দাকে তিনটি নির্দিষ্ট ভবনের কাছ থেকে সরে যেতে নির্দেশ দেয়। তাদের দাবি ছিল, হিজবুল্লাহ এসব স্থানে ক্ষেপণাস্ত্র লুকিয়ে রেখেছে।

একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, হামলার কয়েক মিনিট আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে অবগত করেছে। কিন্তু দুইজন সিনিয়র মার্কিন কর্মকর্তা এটি অস্বীকার করেছেন এবং বলেছেন, তাদের কোনও পূর্ব সতর্কতা দেওয়া হয়নি।

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বৈরুতে হামলার বিষয়ে কোনও পূর্বসতর্কতা ছিল না এবং জানিয়েছেন, হামলার সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সাথে ফোনে কথা বলেছেন।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের পক্ষ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির উদ্যোগ ঘোষণা করার দুদিন পরেই এই হামলা চালালো ইসরায়েল।

এর আগে, মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনসহ অন্যান্য মার্কিন কর্মকর্তারা ইসরায়েলকে আরও হামলা এড়ানোর আহ্বান জানিয়েছিলেন কারণ এটি পূর্ণাঙ্গ যুদ্ধকে উসকে দিতে পারে।

Related Topics

টপ নিউজ

লেবানন-ইসরায়েল / লেবাননে ইসরায়েলের হামলা / বৈরুত / হিজবুল্লাহ / বিমান হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর
  • হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন
  • হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এখন ইসরায়েলের ‘হত্যার লক্ষ্যবস্তু’: প্রতিরক্ষামন্ত্রী
  • ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের বিষয়ে যা জানা গেল
  • সীমান্তে ফের উত্তেজনা: কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলায় ১ সেনা সদস্য ও ৪ বেসামরিক নাগরিক নিহত

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net