Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
বন্ধ হচ্ছে কলকাতার ১৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
25 September, 2024, 03:45 pm
Last modified: 25 September, 2024, 04:28 pm

Related News

  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

বন্ধ হচ্ছে কলকাতার ১৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা

কলকাতার রাস্তায় এখন মাত্র দুটি রুটে চলে এ ট্রাম। সেই দুটি রুটেও ট্রাম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, শুধু পর্যটকদের জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত একটি ট্রাম চলবে।
হিন্দুস্তান টাইমস
25 September, 2024, 03:45 pm
Last modified: 25 September, 2024, 04:28 pm
কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। ছবি: হিন্দুস্তান টাইমস।

ভারতের কলকাতার ১৫০ বছরের ঐতিহ্য ট্রাম পরিষেবা বন্ধ হতে চলছে। শহরে ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিল। এ মামলার পরিপ্রেক্ষিতেই ট্রাম বন্ধের ঘোষণা আসে রাজ্য সরকারের পক্ষ থেকে।

ভারতের একমাত্র শহর হিসেবে কলকাতায় এখনও ট্রাম চলে। তবে ট্রামের এ যাত্রা অবশেষে শেষ হচ্ছে। যাত্রী পরিষেবায় আর যুক্ত থাকবে না ট্রাম। শহরে ট্রামের পরিষেবা নিয়ে কলকাতা হাই কোর্টে চলমান মামলাটিতে ট্রাম নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনা জানতে চাওয়া হয়েছিল। ট্রাম পরিষেবা কার্যত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তই জানায় রাজ্য সরকার। 

কলকাতার রাস্তায় এখন মাত্র দুটি রুটে চলে এ ট্রাম। সেই দুটি রুটেও ট্রাম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, শুধু পর্যটকদের জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত একটি ট্রাম চলবে। এছাড়া শহরের বুকে ছড়িয়ে থাকা সব ট্রাম লাইন তুলে ফেলা হবে। 

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কলকাতায় ২টি রুটে চলতো ট্রাম। একটি ছিল বালিগঞ্জ থেকে ধর্মতলা, অপরটি শ্যামবাজার থেকে ধর্মতলা রুট। সর্বশেষ দুটি রুটের ট্রাম বন্ধ করে দেওয়া হবে। 

এ বিষয়ে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "এসপ্লানেড থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। যারা বেড়াতে কলকাতায় আসবেন তারা এতে চড়তে পারবেন।" 

ট্রাম বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে মন্ত্রী বলেন, "আমরা কোর্টকে আমাদের সিদ্ধান্ত জানিয়েছি। বাকি কোনও রুটে ট্রাম চলবে না। লাইনও তুলে ফেলব। রাস্তা বাড়েনি। যানবাহন বেড়েছে। তাই যানজট হচ্ছে। এভাবে ট্রান চালানো অসম্ভব।"

এদিকে পরিবহণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছোট আকৃতির গাড়ির দুর্ঘটনা এড়াতে শহরের বুকে থাকা ট্রামলাইন গুলোও তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু ঐতিহ্য রক্ষায় পর্যটকদের জন্য একটি সুসজ্জিত ট্রাম চলবে।

Related Topics

টপ নিউজ

ভারত / কলকাতা / ট্রাম / বন্ধ ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net