Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞা আজ থেকে শিথিল করবে সৌদি আরব

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 September, 2020, 10:50 am
Last modified: 15 September, 2020, 10:52 am

Related News

  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • সৌদি-আমিরাত সম্পর্কের ফাটল: এক সময়ের ঘনিষ্ঠ মিত্ররা কেন এখন প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী?
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব

আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞা আজ থেকে শিথিল করবে সৌদি আরব

মহামারি করোনাভাইরাসের কারণে ভ্রমণের লাগাম টেনে ধরতে এ স্থগিতাদেশ দেয়ার দীর্ঘ ছয় মাস পর এটা করা হচ্ছে।
টিবিএস ডেস্ক
15 September, 2020, 10:50 am
Last modified: 15 September, 2020, 10:52 am

আন্তর্জাতিক ফ্লাইটের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা মঙ্গলবার থেকে তুলে নিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। 

মহামারি করোনাভাইরাসের কারণে ভ্রমণের লাগাম টেনে ধরতে এ স্থগিতাদেশ দেয়ার দীর্ঘ ছয় মাস পর এটা করা হচ্ছে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সুনির্দিষ্ট তারিখের কথা উল্লেখ না করে ওই মন্ত্রণালয় আরো জানায়, সৌদি আরব আগামী বছরের ১ জানুয়ারির পর সৌদি নাগরিকদের ক্ষেত্রে আকাশ, স্থল ও নৌ পথে চলাচলের সকল নিষেধাজ্ঞা তুলে নেবে।

সরকারি সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপসাগরীয় এ দেশের নাগরিকরা এবং সৌদি নাগরিক না হলেও যাদের দেশটিতে বসবাসের বৈধ অনুমতি বা ভিসা রয়েছে এমন ব্যক্তিরা করোনাভাইরসে আক্রান্ত না হলে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবে।

সরকারি ও সামরিক কর্মচারি, বিদেশি দূতাবাস কর্মী এবং চিকিৎসার কাজে নিয়োজিত ব্যক্তিরাসহ বিভিন্ন 'ব্যতিক্রমী শ্রেণীর লোকজনও আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেশটিতে প্রবেশের অনুমতি পাবে।

মন্ত্রণালয় আরো জানায়, সৌদি আরব পরবর্তীতে পর্যায়ক্রমে উমরাহ পালনের সুযোগ দেয়ার ব্যাপারে একটি পরিকল্পনা ঘোষণা করবে।

বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, দেশটি ইসলামের পবিত্র বিভিন্ন নগরীতে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় গত মার্চ থেকে বছরজুড়ে উমরাহ পালন স্থগিত ঘোষণা করে। করোনাভাইরাসের কারণে সৌদি আরব গত জুলাইয়ের শেষের দিকে একেবারে স্বল্প পরিসরে হজ পালনের আয়োজন করে। বার্ষিক এ ধর্মীয় অনুষ্ঠানে এ বছর মাত্র ১০ হাজার মুসলিম অংশগ্রহণের সুযোগ পান। গত বছর প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করেছিলেন।

সৌদি আরব গত মার্চে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত ঘোষণা করে। এর ফলে বহু নাগরিক বিভিন্ন দেশে আটকা পড়ে।

সৌদি আরবে এ পর্যন্ত ৩ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত এবং ৪ হাজার ২শ' জনের বেশি লোক এ ভাইরাসে প্রাণ হারিয়েছে।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / আন্তর্জাতিক ফ্লাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • সৌদি-আমিরাত সম্পর্কের ফাটল: এক সময়ের ঘনিষ্ঠ মিত্ররা কেন এখন প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী?
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net