Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 September, 2024, 08:40 pm
Last modified: 20 September, 2024, 09:28 pm

Related News

  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • ঢাকায় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
  • মতিঝিলে রুমমেটকে হত্যা করে মরদেহ ৭ টুকরোর অভিযোগ: আদালতে আসামি শাহিনের স্বীকারোক্তি
  • মতিঝিলে রুমমেটকে হত্যার পর ৭ টুকরো: আসামি শাহিন ৫ দিনের রিমান্ডে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বন্ধের একদফা দাবিতে দুপুর ৩টায় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সমাবেশ করেন। এ সময় তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিন্ডিকেট সভা ডেকে ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানান।
টিবিএস রিপোর্ট
20 September, 2024, 08:40 pm
Last modified: 20 September, 2024, 09:28 pm
ছবি: টিবিএস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র রাজনীতি ও সব ধরনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর রাজনীতি বন্ধের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বন্ধের একদফা দাবিতে দুপুর ৩টায় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সমাবেশ করেন।

এ সময় তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিন্ডিকেট সভা ডেকে ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৮ সেপ্টেম্বর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যাকাণ্ডে ছাত্রদলের কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে অন্তত ৫ জন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। আমরা পুরনো শিকল ভেঙে নতুন শিকলে বাঁধা পড়তে চাই না।

এ সময় ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল ইসলাম বলেন, 'বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে গিয়ে ক্যাম্পাসে পুলিশের গুলিতে আহত হই। নতুন ভিসি নিয়োগের পর আমরা তার সঙ্গে দেখা করলে তিনি বলেন, শিক্ষার্থীরা যা চায় আমি তা-ই করব। ছাত্র রাজনীতি বন্ধের দাবি আমিসহ সকল শিক্ষার্থীর দাবি। আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করুক।'

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন, 'উপাচার্য কতদিনের মধ্যে ছাত্র রাজনীতি বন্ধ করে জাকসু নির্বাচন দেবেন, তা আমরা জানতে চাই। ১৫ জুলাই ও ১৭ জুলাই আন্দোলনে হামলার ঘটনার এখনো কোনো মামলা করা হয়নি। কবে নাগাদ মামলা করা হবে, আমরা উপাচার্যের কাছ থেকে সে বিষয়ে শুনতে চাই। তবে আমরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ক্যাম্পাসে সব ধরনের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর রাজনীতি বন্ধ চাই। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে।'

 

সমাবেশে উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান

ছবি: টিবিএস

বলেন, 'উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করার চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি প্রশাসনিক পদ শূন্য ছিল। গত ১৭ তারিখ তা পূরণ হয়েছে। ছাত্রদের দাবিগুলো নিয়ে আমরা আগামী রবিবার সিদ্ধান্ত নেব। অবশ্যই শিক্ষার্থীদের চাওয়াকে প্রাধান্য দেব।'

পরে উপাচার্যের এই আশ্বাসে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শেষ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার প্রত্যাখান

আজ ছাত্র রাজনীতি বন্ধের কর্মসূচিতে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার প্রত্যাখ্যান করেছেন।

শিক্ষার্থীরা জানান, আওয়ামী দুঃশাসনে সব ধরনের বৈষম্য দূর করতে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম তৈরি করে। তবে এই প্ল্যাটফর্মের কিছু সমন্বয়ক ইদানীং শিক্ষার্থীদের স্বার্থের বাইরে গিয়ে কাজ করছেন। আমরা মনে করি, জাবিতে এই ব্যানারের প্রয়োজন শেষ হয়েছে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, 'বৈষম্যবিরোধী আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলাম। আন্দোলনে আহত হয়ে এক মাস হাসপাতালে ছিলাম। এই সময় কোনো সমন্বয়ক আমার খোঁজ নেয়নি। আমার বন্ধু শাকিল গুলিবিদ্ধ হলো, তাকে কেউ ফোন করেনি। কিছুদিন আগে আনসারদের আন্দোলনে একজন মারা গেলেন, সমন্বয়কদের বাঁচাতে। তার জানাজা দিল, মিটিং করল, কিন্তু পরে তার পরিবারের সাথে আর যোগাযোগ করেনি।'

তিনি আরও বলেন, 'আমরা চাই অনতিবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ভেঙে দেওয়া হোক। প্রয়োজনে সমন্বয়করা পদত্যাগ করুক, নাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে। সাধারণ শিক্ষার্থীরা তাদের পদত্যাগ করতে বাধ্য করবে। আমরা কোনো ডানে নেই, বামে নেই। আমরা ছাত্র রাজনীতি বন্ধ চাই।'

এর আগে, বেলা ৩টার দিকে শহীদ মিনারের পাদদেশে বিক্ষোভ মিছিল শুরু হলে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্য প্রত্যাখ্যান করেন।

গণমাধ্যমকে সমন্বয়কদের বক্তব্য না নেওয়ার জন্য সাংবাদিকদের আহ্বান জানান তারা।

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / ছাত্র রাজনীতি / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন / আল্টিমেটাম / শামীম মোল্লা / হত্যাকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • ঢাকায় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
  • মতিঝিলে রুমমেটকে হত্যা করে মরদেহ ৭ টুকরোর অভিযোগ: আদালতে আসামি শাহিনের স্বীকারোক্তি
  • মতিঝিলে রুমমেটকে হত্যার পর ৭ টুকরো: আসামি শাহিন ৫ দিনের রিমান্ডে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net