Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
ব্যাটে লাগার পরও এলবিডব্লিউতে কোহলির উইকেট পেলেন মিরাজ

খেলা

টিবিএস রিপোর্ট
20 September, 2024, 04:25 pm
Last modified: 20 September, 2024, 05:41 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি

ব্যাটে লাগার পরও এলবিডব্লিউতে কোহলির উইকেট পেলেন মিরাজ

এলবিডব্লিউর ফাঁদে ফেলে ভারতের ব্যাটিং তারকাকে সাজঘরে ফেরান অফ স্পিনার মিরাজ। যদিও পরে টিভি রিপ্লেতে দেখা যায় কোহলি আউট ছিলেন না।
টিবিএস রিপোর্ট
20 September, 2024, 04:25 pm
Last modified: 20 September, 2024, 05:41 pm

ভারতের দুই ওপেনারকে ফিরিয়েছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। এরপর শুভমান গিলের সঙ্গে যোগ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি। কিন্তু তার পথচলা দীর্ঘ হতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ভারতের ব্যাটিং তারকাকে সাজঘরে ফেরান বাংলাদেশের এই অফ স্পিনার।

যদিও পরে টিভি রিপ্লেতে দেখা যায় কোহলি আউট ছিলেন না। তার ব্যাটে লেগে বল প্যাডে লাগে। কিন্তু মিরাজের আবেদনে আম্পায়ার সাড়া দিয়ে আউট ঘোষণা করলে রিভিউ না নিয়ে ফিরে যান ১৭ রান করা কোহলি। রিভিউ নিলে বেঁচে যেতেন তিনি। দ্বিতীয় ইনিংসে ২১ ওভার শেষে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ৭৮ রান। স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৩০৫ রান। শুভমান ৩২ ও ঋষভ পন্ত ১০ রানে ব্যাটিং করছেন।   

নাহিদের শিকার জয়সওয়াল

ভারতের দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারেই রোহিত শর্মাকে তাসকিন ফিরিয়ে দেওয়ার পর এবার আঘাত হানলেন বাংলাদেশের আরেক পেসার নাহিদ রানা। তরুণ এই গতি তারকার শিকার স্বাগতিকদের বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। নাহিদের বলে লিটন কুমার দাসের হাতে ধরা পড়ার আগে ১৭ বলে ১০ রান করেন তিনি।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮ ওভার শেষে ২ উইকেটে ভারতের সংগ্রহ ৩৩ রান। ঘরের মাঠের দলটির লিড দাঁড়িয়েছে ২৬০ রান। শুভমান গিল ১০ ও বিরাট কোহলি ৪ রানে ব্যাটিং করছেন।   

এবার রোহিতকে ফেরালেন তাসকিন

প্রথম ইনিংসে শুরুতেই রোহিত শর্মাকে ফেরান হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসেও বেশি সময় টিকতে পারলেন না ভারতের অধিনায়ক। এবার বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদের শিকারে পরিণত হলেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারে দারুণ এক ডেলিভারিতে রোহিতকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন তাসকিন, যা লুফে নিতে ভুল করেননি জাকির হাসান। 

ভারতের প্রথম ইনিংসে করা ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসেই ২২৭ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারত ৫ ওভার শেষে ১ উইকেটে ২৩ রান তুলেছে। স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ২৫০ রান। যশস্বী জয়ওসয়াল ১০ ও শুভমান গিল ৮ রানে ব্যাটিং করছেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ / বাংলাদেশের ভারত সফর / বাংলাদেশ ক্রিকেট দল / তাসকিন আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net