Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
৬০ মিলিয়ন বছর ধরে বিলুপ্ত মনে করা বিশ্বের প্রাচীনতম মাছ যেভাবে পুনঃআবিষ্কৃত হলো

আন্তর্জাতিক

ফোর্বস
16 September, 2024, 03:55 pm
Last modified: 17 September, 2024, 02:22 pm

Related News

  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • মাছ কাটা যাদের পেশা
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!

৬০ মিলিয়ন বছর ধরে বিলুপ্ত মনে করা বিশ্বের প্রাচীনতম মাছ যেভাবে পুনঃআবিষ্কৃত হলো

কোয়েলাক্যান্থ ‘ল্যাজারাস ট্যাক্সন’ এর একটি প্রকৃষ্ট উদাহরণ। ‘ল্যাজারাস ট্যাক্সন’ হলো এমন প্রজাতি, যা আপাতদৃষ্টিতে জীবাশ্ম রেকর্ড থেকে অদৃশ্য হয়ে যায় এবং লক্ষ লক্ষ বছর পরে একই আকারে পুনরায় আবিষ্কার করা হয়।
ফোর্বস
16 September, 2024, 03:55 pm
Last modified: 17 September, 2024, 02:22 pm
প্রাচীন কোয়েলক্যান্থ একটি লোব-পাখনাযুক্ত মাছ এবং এটি একটি ‘জীবন্ত জীবাশ্ম’। ২০১৯ সালে প্যারিসের ফ্রেঞ্চ ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে প্রদর্শিত কোয়েলাক্যান্থ। ছবি: এএফপি

১৯৩৮ সালের আগে আপনি যদি কোনো প্রাণিবিজ্ঞানীকে মানুষের জানা প্রাচীনতম মাছের নাম জিজ্ঞেস করতেন, আপনি সম্ভবত কোয়েলাক্যান্থ নামের এক ধরনের লোব-ফিশের কথা শুনতেন।

মাছের নামটিই কেমন যেন পুরনো ধরনের তাই না! কোয়েলাক্যান্থস প্রথম উৎপত্তি লাভ করেছিল ৪০০ মিলিয়ন বছর আগে ডেভোনিয়ান যুগের প্রথম দিকে।

তবে ১৯৩৮ সালের আগ পর্যন্ত প্রাণিবিজ্ঞানীরা জানতেন না যে প্রাচীনতম এই মাছটি তখনো পৃথিবীর সমুদ্রে পাওয়া যেতে পারে। কারো মুখে এ সম্ভাবনার কথা শুনলেও তারা হয়তো হাসতেন।

১৯৩৮ সালে কোয়েলাক্যান্থের পুনঃআবিষ্কারের আগে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, ৬৫-৭০ মিলিয়ন বছর আগে ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে কোয়েলাক্যান্থ বিলুপ্ত হয়ে গিয়েছে।

কোয়েলাক্যান্থ 'ল্যাজারাস ট্যাক্সন' এর একটি প্রকৃষ্ট উদাহরণ। 'ল্যাজারাস ট্যাক্সন' হলো এমন প্রজাতি, যা আপাতদৃষ্টিতে জীবাশ্ম রেকর্ড থেকে অদৃশ্য হয়ে যায় এবং লক্ষ লক্ষ বছর পরে একই আকারে পুনরায় আবিষ্কার করা হয়।

এমনটা বিভিন্ন কারণে ঘটতে পারে। কোয়েলাক্যান্থ পুনঃআবিষ্কারে প্রাণিবিজ্ঞানীরা রীতিমতো ভড়কে গিয়েছিলেন। ১৯৩৮ সালে দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের একটি ছোট্ট শহরের যাদুঘরের কর্মচারী মার্জোরি কোর্টেনে-ল্যাটিমারকে (৩২) কেউ একজন এমন একটি মাছ উপহার দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপের চালুমনা নদীর মোহনার ঠিক বাইরে মাছ ধরার সময় স্থানীয় এক জেলের হাতে ধরা পড়ে মাছটি।

ছবি: ব্রুস হেন্ডারসন/উইকিপিডিয়া

কোর্টেনে-ল্যাটিমার মাছটি শনাক্ত করতে পারেননি, তাই তিনি এটিকে ট্যাক্সিডার্মিড করেছিলেন এবং অধ্যাপক জেমস লিওনার্ড ব্রিয়ারলি স্মিথ নামের একজন বিশেষজ্ঞের মতামত চেয়েছিলেন। অধ্যাপক জেমস লিওনার্ড ব্রিয়ারলি স্মিথ ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং সামুদ্রিক প্রাণ-প্রকৃতি বিশেষজ্ঞ।

ব্রিয়ারলি স্মিথ ই-মেইলের মাধ্যমে ল্যাটিমারের স্কেচ এবং অজ্ঞাত মাছটি সম্পর্কে তথ্যগুলো পাওয়ার পরই সন্দিগ্ধ হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ এক টেলিগ্রামে তিনি মাছটির কঙ্কাল ও ফুলকা সতর্কতার সাথে সংরক্ষণ করে রাখতে বলেন।

এরপর ব্রিয়ারলি স্মিথ ইস্ট লন্ডনে এসে দেখেশুনে নিশ্চিত করেন যে আসলেই মাছটি একটি প্রাচীন কোয়েলাক্যান্থ।

এই আবিষ্কার প্রাণিবিজ্ঞানী মহলে আলোড়ন তোলে এবং ব্রিয়ারলি স্মিথ ওকোর্টেনে-ল্যাটিমার দুজনই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন।

মজার ব্যাপার হলো পরের ১৫ বছরের মধ্যে এই প্রজাতির আর কোনো মাছের সন্ধান পাওয়া যায়নি। ১৯৫২ সালে মাদাগাস্কার এবং আফ্রিকার মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত কোমোরো দ্বীপপুঞ্জের দুই জেলে দ্বিতীয় কোয়েলাক্যান্থটি খুঁজে পেয়েছিলেন।

১৯৯০-এর দশকে বিজ্ঞানীরা আরেকটি উল্লেখযোগ্য আবিষ্কার করেন, তারা ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জে কোয়েলাক্যান্থের দ্বিতীয় প্রজাতির সন্ধান পান। এখনও কোয়েলাক্যান্থের এই দুটি প্রজাতিরই দেখা মেলে: পশ্চিম ভারত মহাসাগর কোয়েলক্যান্থ (ল্যাটিমেরিয়া চালামনে), যা প্রাথমিকভাবে আফ্রিকার পূর্ব উপকূলে কোমোরো দ্বীপপুঞ্জের কাছে পাওয়া যায় এবং ইন্দোনেশিয়ান কোয়েলাক্যান্থ (ল্যাটিমেরিয়া মেনাডোয়েনসিস)।

প্রাচীন কোয়েলাক্যান্থ মাছ কীভাবে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে, তার কয়েকটি কারণ উল্লেখ করা হলো।

একটি শিশু দক্ষিণ অস্ট্রেলিয়ান যাদুঘরে সংরক্ষিত একটি কোয়েলাক্যান্থকে কাছ থেকে দেখছে। ছবি: নাওমি জেলিকো

অভিযোজন: কোয়েলাক্যান্থগুলোর বেশ কয়েকটি অনন্য শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য রয়েছে, যা লাখ লাখ বছর ধরে তাদের টিকিয়ে রাখতে সক্ষম করেছে। যেমন-তাদের লবড পেক্টোরাল পাখনা, যা স্থলজ মেরুদণ্ডী প্রাণীর অঙ্গসমূহের পূর্বসূরী বলে মনে করা হয়। পাখনাগুলো গভীর, জটিল ডুবো পরিবেশে চলাচলের জন্য দারুণভাবে অভিযোজিত।

স্থিতিশীল পরিবেশ: কোয়েলাক্যান্থ গভীর ও স্থিতিশীল পরিবেশে বাস করে। যেমন- ডুবো গুহা এবং গভীর সমুদ্র। এসব স্থান ভূতাত্ত্বিক সময়ের সাথে খুব বেশি পরিবর্তন হয়নি। এই পরিবেশগুলোতে কম শিকারী এবং কম প্রতিযোগী বাস করে, যা কোয়েলাক্যান্থকে কঠোর বিবর্তনীয় চাপ থেকে বাঁচতে সহায়তা করে।

কম বিপাক: কোয়েলাক্যান্থের বিপাকীয় হার তুলনামূলকভাবে কম, যা তাদের এমন পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে যেখানে খুব কম খাদ্য পাওয়া যায়। তাদের ধীর বিপাক দীর্ঘদিনের পরিবেশগত পরিবর্তন সহ্য করার ক্ষেত্রে অবদান রাখে।

বিশেষায়িত কুলুঙ্গি: তাদের পরিবেশগত কুলুঙ্গি (কুলুঙ্গি হলো পরিবেশগত কারণ এবং আন্তঃপ্রজাতির সম্পর্ক, যা প্রজাতিটিকে প্রভাবিত করে) সাধারণত গভীর, ঠান্ডা পানিতে দীর্ঘদিনেও খুব বেশি পরিবর্তন হয়নি। তাদের আবাসস্থলে এই স্থিতিশীলতার অর্থ তারা আরও পরিবর্তনশীল পরিবেশে বসবাসকারী প্রজাতির তুলনায় খাপ খাইয়ে নেওয়ার জন্য কম চাপের মুখোমুখি হয়েছে।

সামগ্রিকভাবে কোয়েলাক্যান্থের বিবর্তনীয় অভিযোজন, পরিবেশগত স্থিতিশীলতা এবং বিশেষায়িত পরিবেশগত কুলুঙ্গি প্রভৃতির সমন্বয়ে পৃথিবীর ইতিহাসে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যেও মাছটিকে পৃথিবীতে টিকে থাকতে সহায়তা করেছে।

Related Topics

টপ নিউজ

বিলুপ্ত / প্রচীনতম / মাছ / কোয়েলাক্যান্থ / প্রাণিবিজ্ঞানী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • মাছ কাটা যাদের পেশা
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net