Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
15 September, 2024, 07:10 pm
Last modified: 17 September, 2024, 01:07 pm

Related News

  • বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ
  • পর্যটন সূচক: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবারও তলানিতে বাংলাদেশ
  • ভারতীয় দর্শনার্থীর সংখ্যায় ধস, ২০২৫ সালে বিদেশি পর্যটক আসা কমেছে ৭.৬ শতাংশ
  • ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • কক্সবাজারে নৌযান উল্টে সাগরে নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্য, নিখোঁজ ১

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বরিশালের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, ‘বিভাগের নদ-নদীগুলোর পানি উদ্বেগজনকহারে বৃদ্ধি পায়নি। ১২ টি পয়েন্টের মধ্যে দুটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এরমধ্যে মেঘনা নদীর ভোলার তজুমদ্দিন পয়েন্টে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে এবং পিরোজপুর সদরের বলেশ্বর নদীর পানি ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’
বরিশাল প্রতিনিধি
15 September, 2024, 07:10 pm
Last modified: 17 September, 2024, 01:07 pm
ছবি: টিবিএস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলজুড়ে টানা ৪৮ ঘন্টা ধরে বৃষ্টিপাত হচ্ছে। প্রবল বর্ষণে জেলা উপজেলা সদরসহ বিভাগের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। তবে অঝোর ধারার বর্ষণকে আনন্দের উপলক্ষ্য করে নিয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকরা।

উত্তাল সাগরের আছড়ে পড়া ঢেউয়ে সমুদ্র স্নানে মেতে উঠেছে নানান বয়সী মানুষ। ঢেউয়ের তালে তালে ডুবতে ও ভাসতে দেখা গেছে তাদের। তবে নিরাপদে থেকে ভ্রমণ আনন্দদায়ক করার জন্য সতর্ককতামূলক মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই এমন চিত্র দেখা গেছে সমুদ্র পাড়ে।

কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক সিফাত উল্লাহ বলেন, 'বন্ধুদের সাথে নিয়ে গোসল করছি সমুদ্রে। একদিকে বৃষ্টি অন্যদিকে ঢেউ, বেশ আনন্দ করছি। তবে পুলিশ বার বার মাইকিং করায় এবং পানির স্রোত বেশি থাকার কারণে সৈকতের খুব কাছে থেকেই গোসল করছি।'

আনিসুর রহমান নামে আরেক পর্যটক বলেন, 'কুয়াকাটা ভ্রমণের আকর্ষণীয় সময় প্রকৃতপক্ষে বর্ষা। এইসময়ে সমুদ্রের আসল রূপ দেখা যায়। প্রকৃতিতে ঠান্ডা বাতায় বইতে থাকে। মা, স্ত্রী-সন্তানসহ আমরা পাঁচজনে বেড়াতে এসেছি। বেশ উপভোগ করছি।'

ছবি: টিবিএস

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, 'সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল। তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। উত্তাল ঢেউ পেয়ে অনেক পর্যটক গোসলে মেতেছেন। এজন্য মাইকিং করছি বারবার। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ।'

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, 'শনিবার বিকাল ৩টা থেকে রবিবার বিকাল ৩টা পর্যন্ত ১৫৫ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে গতকাল সকাল ৬টা থেকে আজকে সকাল ৬টা পর্যন্ত রেকর্ড হয় ১৭৭ মিলিমিটার। আজকে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ভারী বর্ষণের এই তারতম্য মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপটি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশের ওপর স্থল নিম্নচাপ হিসেবে বিরাজ করছে। এজন্য ভারী বর্ষণ হচ্ছে। রবিবার রাত ১০টা পর্যন্ত আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ধারণা করা হচ্ছে সোমবার দুপুরের পর আবহাওয়া পরিস্থিতি উন্নত হবে।'

তিনি বলেন, 'সকাল পর্যন্ত নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত থাকলেও তা বাড়িয়ে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে পায়রা সমুদ্র বন্দরের ৩ নম্বর সংকেত বলবৎ থাকবে।'

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বরিশালের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, 'বিভাগের নদ-নদীগুলোর পানি উদ্বেগজনকহারে বৃদ্ধি পায়নি। ১২ টি পয়েন্টের মধ্যে দুটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এরমধ্যে মেঘনা নদীর ভোলার তজুমদ্দিন পয়েন্টে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে এবং পিরোজপুর সদরের বলেশ্বর নদীর পানি ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।'

তিনি আরও বলেন, 'বর্ষায় উজানের পানি সমুদ্রে গিয়ে পরে। এজন্য দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি উচ্চতা বৃদ্ধি পায়।'

Related Topics

টপ নিউজ

পাউবো / কুয়াকাটা সৈকত / পর্যটক / বৈরী আবহাওয়া / বঙ্গোপসাগর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ
  • পর্যটন সূচক: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবারও তলানিতে বাংলাদেশ
  • ভারতীয় দর্শনার্থীর সংখ্যায় ধস, ২০২৫ সালে বিদেশি পর্যটক আসা কমেছে ৭.৬ শতাংশ
  • ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • কক্সবাজারে নৌযান উল্টে সাগরে নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্য, নিখোঁজ ১

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net