Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
পাকিস্তানকে হারিয়ে কতো কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ দল

খেলা

টিবিএস রিপোর্ট
14 September, 2024, 08:10 pm
Last modified: 15 September, 2024, 06:11 pm

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

পাকিস্তানকে হারিয়ে কতো কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ দল

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ দল। কাল দুপুর একটা ৫ মিনিটে দেশ ছাড়বেন শান্ত-মিরাজরা। এর আগের দিন রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠান করে ক্রিকেটারদের উইনিং বোনাস বুঝিয়ে দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
14 September, 2024, 08:10 pm
Last modified: 15 September, 2024, 06:11 pm

টেস্টে পাকিস্তানের বিপক্ষে অস্বস্তির রেকর্ড নিয়ে দেশটিতে গিয়েছিল বাংলাদেশ। আগের ১৩ ম্যাচের ১২টিতে ছিল হার, একটি ড্র। সেই দলের বিপক্ষে তাদের মাটিতেই এবার ইতিহাস গড়েছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেওয়া দলটি প্রথম টেস্ট জেতে ১০ উইকেটের বড় ব্যবধানে, পরেরটি ৬ উইকেটে। ঐতিহাসিক এই সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বড় অঙ্কের বোনাস পেয়েছে দল। সব মিলিয়ে ৩ কোটি ২০ রাখ টাকা বোনাস দেওয়া হয়েছে দলকে। 

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ দল। কাল দুপুর একটা ৫ মিনিটে দেশ ছাড়বেন শান্ত-মিরাজরা। এর আগের দিন রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠান করে ক্রিকেটারদের উইনিং বোনাস বুঝিয়ে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেটারদের হাতে বোনাস তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ আহমেদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে ক্রিকেটার, কোচিং স্টাফ ছাড়াও ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 

ক্রিকেটারদের বোনাস দেওয়া ও আজকের অনুষ্ঠান নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'আজ ক্রিকেট বোর্ডেরই একটা অনুষ্ঠান ছিল। আমরা ক্রীড়া উপদেষ্টা মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি যদিও পাকিস্তান সফরের পর দেখা করেছেন। যেখানে প্রধান উপদেষ্টা মহোদয় ছিলেন। আজ তিনি বিশেষভাবে দেখা করতে চেয়েছেন। কাল দল ভারত সফরে যাচ্ছে, গুরুত্বপূর্ণ সফর এটা। এ জন্য মূলত আজ এ আয়োজন।'

বোনাসের একটা অংশ ক্রিকেটাররা বন্যার্তদের সাহায্যে দান করবে বলে জানান ফারুক। তিনি বলেন, 'আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এ সময়ে আমরা অনেকগুলো বিষয়ে স্ট্রাগল করছি। বন্যা গেল, তারপর এতো ছাত্র-জনতা স্ট্রাগল করছে… ২০ হাজারের মতো। তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে। এ জন্য অধিনায়ক বলেছেন, তারা (বোনাসের) একটা অংশ দেবেন।'

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ক্রিকেটারদের বোনাস দেওয়া হলো, ব্যাপারটা তেমন নয়। উইনিং বোনাস দেওয়ার রীতি বেশ পুরনোই। র‌্যাঙ্কিংয়ে প্রতিপক্ষের অবস্থান অনুযায়ী টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়ের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণে বোনাস পান ক্রিকেটার, কোচিং স্টাফরা। টেস্ট জয়ের বোনাস সবচেয়ে বেশি, সিরিজ জিতলে মেলে বাড়তি বোনাস। 

গত জুনে বোনাসের পরিমাণ বাড়ানো হয়। র‌্যাঙ্কিংয়ের ১ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে টেস্ট জিতলে ৪ লাখ টাকা করে বোনাস পান ১৫ সদস্যের দলে থাকা প্রত্যেক ক্রিকেটার, সিরিজ জয়ের জন্য আরও ৪ লাখ টাকা করে। দুই টেস্ট জয়ের জন্য ৮ লাখ ও সিরিজ জয়ের জন্য ৪ লাখ, মোট ১২ লাখ টাকা করে পাওয়ার কথা প্রত্যেক ক্রিকেটারদের। 

কিন্তু বোনাসের পরিমাণ এবার আরও বেড়েছে। ১০ উইকেটে প্রথম টেস্ট জয়ের পর দ্বিগুণ বোনাস দেওয়ার ঘোষণা দেয় বিসিবি। এই টেস্ট জয়েই ৮ লাখ টাকা বোনাস, সব মিলিয়ে ১৬ লাখ করে পাওয়ার কথা। কিন্তু এই সিরিজে বাংলাদেশ দলে ছিলেন ১৬ জন ক্রিকেটার। ম্যাচ ও সিরিজ জয়ের বোনাসের ২ কোটি ৪০ টাকা ১৬ জন ক্রিকেটারের মধ্যে ভাগ হবে, সবাই পাবেন ১৫ লাখ টাকা করে। 

সঙ্গে আছে আরও ৮০ লাখ টাকার বিশেষ বোনাস, যা পুরো দলকে দেবে বিসিবি। সব মিলিয়ে ক্রিকেটারদের পাওয়া বোনাসের পরিমাণ ৩ কোটি ২০ লাখ টাকা। ১৬ জন ক্রিকেটারের প্রত্যেকে পাচ্ছেন ২০ লাখ টাকা করে। উইনিং বোনাস পাবেন কোচিং স্টাফরাও, তবে ক্রিকেটারদের থেকে কম বোনাস পাবেনতারা। বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী বোনাস পাবেন কোচিং স্টাফের সদস্যরা।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) / উইনিং বোনাস / বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net