Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
ক্রিকেটারদের বৈঠকে তামিম ছিলেন কেন, জানালেন বিসিবি সভাপতি

খেলা

টিবিএস রিপোর্ট
14 September, 2024, 07:20 pm
Last modified: 15 September, 2024, 06:11 pm

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

ক্রিকেটারদের বৈঠকে তামিম ছিলেন কেন, জানালেন বিসিবি সভাপতি

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বিসিবি থেকে বোনাস পেয়েছে বাংলাদেশ দল। আজ এক অনুষ্ঠানে ক্রিকেটারদের বোনাস বুঝিয়ে দেওয়া হয়। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, এ সময় তার কাছে তামিমের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। 
টিবিএস রিপোর্ট
14 September, 2024, 07:20 pm
Last modified: 15 September, 2024, 06:11 pm
বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি: বিসিবি

মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি কার্যালয়ে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বৈঠক করেন ফারুক আহমেদ। ক্রিকেটারদের সঙ্গে মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পারিশ্রমিক নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। এই বৈঠকে ছিলেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল। অভিজ্ঞ এই ওপেনারের উপস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়। যার উত্তর আজ দিয়েছেন বিসিবি সভাপতি। 

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বিসিবি থেকে বোনাস পেয়েছে বাংলাদেশ দল। আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে ক্রিকেটারদের বোনাস বুঝিয়ে দেওয়া হয়। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ফারুক, এ সময় তার কাছে তামিমের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। 

বিসিবি সভাপতি জানান, বোর্ড প্রধান নির্বাচিত হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে বসা হয়নি তার। এ কারণে ক্রিকেটাররা তার সঙ্গে দেখা করতে চান, যেখানে তামিমকে ডেকে নেওয়া হয়। ফারুক বলেন, 'তামিম এসেছিল। আমি বিসিবি সভাপতি হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে এ রকম বসতে পারিনি। প্রথম কাজ হলো, ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করতে।'

বৈঠকে তামিমের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠায় বিসিবি সভাপতি মনে করালেন, তামিম এখনও অবসর নেননি। সংবাদকর্মীদের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, 'আপাতত ক্রিকেটার (হিসেবেই এসেছেন তামিম)। অবসর নিয়েছে নাকি?' 

বৈঠকে ক্রিকেটারদের কিছু প্রস্তাব ছিল জানিয়ে ফারুক বলেন, 'এখন যেহেতু কঠিন সময়, এতে আমাদের লিগগুলো, বিপিএল; এগুলো সময়মতো কীভাবে হবে। ওদের কিছু প্রস্তাবনা ছিল। এটা নিয়ে আমরা আলোচনা করেছি, কীভাবে কী হতে পারে।' 

ক্রিকেটারদের বোনাস দেওয়া ও আজকের অনুষ্ঠান নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'আজ ক্রিকেট বোর্ডেরই একটা অনুষ্ঠান ছিল। আমরা ক্রীড়া উপদেষ্টা মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি যদিও পাকিস্তান সফরের পর দেখা করেছেন। যেখানে প্রধান উপদেষ্টা মহোদয় ছিলেন। আজ তিনি বিশেষভাবে দেখা করতে চেয়েছেন। কাল দল ভারত সফরে যাচ্ছে, গুরুত্বপূর্ণ সফর এটা। এ জন্য মূলত আজ এ আয়োজন।'

বিসিবি থেকে পাওয়া বোনাসের একটা অংশ ক্রিকেটাররা বন্যা দুর্গতদের সাহায্যে দেবেন। এ নিয়ে ফারুক বলেন, 'আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এ সময়ে আমরা অনেকগুলো বিষয়ে স্ট্রাগল করছি। বন্যা গেল, তারপর এতো ছাত্র-জনতা স্ট্রাগল করছে...২০ হাজারের মতো। তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে। এ জন্য অধিনায়ক বলেছেন, তারা (বোনাসের) একটা অংশ দেবেন।'

Related Topics

টপ নিউজ

ফারুক আহমেদ / তামিম ইকবাল / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net