Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
চ্যাটজিপিটির নতুন মডেল ‘মানুষের মতো’ চিন্তা করতে ও যুক্তি দিতে পারবে

আন্তর্জাতিক

সিএনএন
14 September, 2024, 12:25 pm
Last modified: 14 September, 2024, 12:25 pm

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

চ্যাটজিপিটির নতুন মডেল ‘মানুষের মতো’ চিন্তা করতে ও যুক্তি দিতে পারবে

এই মডেলটি "ওপেনএআই ও১" নামে একটি নতুন সিরিজের প্রথম সংস্করণ, যা বৃহস্পতিবার প্রিভিউ হিসেবে প্রকাশিত হয়েছে। ধীরে ধীরে বেশিরভাগ চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে ওপেনএআই জানিয়েছে।
সিএনএন
14 September, 2024, 12:25 pm
Last modified: 14 September, 2024, 12:25 pm
'ওপেনএআই ও১' নামে নতুন এআই মডেল উন্মোচন করেছে ওপেনএআই। ছবি: এপি

প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, নতুন এ মডেলটি আগের মডেলগুলোর তুলনায় বিজ্ঞানের জটিল সমস্যা, কোডিং এবং গণিত নিয়ে ভালোভাবে যুক্তি দিতে এবং সমাধান করতে সক্ষম।

এই মডেলটি "ওপেনএআই ও১" নামে একটি নতুন সিরিজের প্রথম সংস্করণ, যা বৃহস্পতিবার প্রিভিউ হিসেবে প্রকাশিত হয়েছে। ওপেনএআই জানিয়েছে, মডেলটির নিয়মিত আপডেট ও উন্নয়ন আসবে এবং এটি ধীরে ধীরে বেশিরভাগ চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

ওপেনএআই তাদের ওয়েবসাইটে জানিয়েছে, "আমরা এই মডেলগুলোকে প্রশিক্ষণ দিয়েছি যাতে সেগুলো কোনো সমস্যা সমাধানের আগে আরও বেশি সময় নিয়ে চিন্তা করে, ঠিক যেমন একজন মানুষ করে। প্রশিক্ষণের মাধ্যমে মডেলগুলো চিন্তাভাবনার প্রক্রিয়া পরিশীলন করতে শিখেছে, বিভিন্ন কৌশল চেষ্টা করেছে এবং নিজের ভুলগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছে।"

এই নতুন মডেলগুলোর শক্তি প্রদর্শনের উদাহরণ হিসেবে ওপেনএআই উল্লেখ করেছে, সেগুলো স্বাস্থ্য গবেষকদের জন্য সেল সিকোয়েন্সিং ডেটা ট্যাগ করতে এবং পদার্থবিদদের জন্য কোয়ান্টাম অপটিক্সের জটিল গাণিতিক সূত্র তৈরি করতে ব্যবহার করা যেতে পারে।

ওপেনএআই-এর গবেষক এবং বিজ্ঞানী নোয়াম ব্রাউন নতুন এআই মডেলগুলোর সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, "ওপেনএআই ও১ মডেলটি কয়েক সেকেন্ড চিন্তা করে। তবে আমরা ভবিষ্যতের সংস্করণগুলোকে ঘণ্টা, দিন, এমনকি সপ্তাহব্যাপী চিন্তা করার ক্ষমতা দিতে চাই।"

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক পোস্টে তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে এই ধরনের মডেলের ইন্টারপ্রিটেশন বা বিশ্লেষণ করতে সময় নেওয়া এবং এর খরচ যেমন, উচ্চ বিদ্যুৎ বিল বেশি হবে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীদের মধ্যে এআই-এর ব্যাপক শক্তি খরচ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সিএনএনের এক সূত্র জানায়, ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান, গুগলের জ্যেষ্ঠ নির্বাহী রুঠ পোরাট এবং অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই-এর এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল।

যদিও এই প্রযুক্তি ক্যান্সার বা জলবায়ু সংকটের মতো জটিল সমস্যার সমাধানে সহায়ক হতে পারে, এটি একইসঙ্গে বিদ্যুৎ চাহিদা মেটানোর মতো চ্যালেঞ্জ তৈরি করছে, যা উন্নত এআই সিস্টেমগুলোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই চাহিদা পূরণ না করতে পারলে বৈশ্বিক উষ্ণায়নের অবস্থা আরও খারাপ হতে পারে।

নতুন ওপেনএআই মডেলটি চ্যাটজিপিটি-কে ব্যবহারযোগ্য করে তোলার মতো অনেক বৈশিষ্ট্য  যেমন ইন্টারনেট ব্রাউজিং, ফাইল ও ছবি আপলোড করার সুবিধা এখনো পায়নি। তবে, "জটিল যুক্তিভিত্তিক কাজের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি," বলে ওপেনএআই জানিয়েছে।

মডেলটি (ওপেনএআই ও১) পরীক্ষা করার সময় সেটি পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যার কঠিন মানদণ্ডের কাজে পিএইচডি শিক্ষার্থীদের মতো পারফর্ম করেছে বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে।

এছাড়া, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের যোগ্যতা পরীক্ষায় এই মডেলগুলো ৮৩ শতাংশ সমস্যার সঠিক সমাধান করেছে।

Related Topics

টপ নিউজ

ওপেনএআই / চ্যাটজিপিটি / এআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net