Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
৭ দিনের রিমান্ডে আছাদুজ্জামান মিয়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 September, 2024, 06:30 pm
Last modified: 12 September, 2024, 06:36 pm

Related News

  • ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • নাশকতার পরিকল্পনা: নব্য জেএমবি সদস্য আরিফ ৬ দিনের রিমান্ডে
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: রিমান্ড শেষে জগলুল পাশা কারাগারে
  • পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি
  • ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

৭ দিনের রিমান্ডে আছাদুজ্জামান মিয়া

সাম্প্রতিক মাসগুলোতে দুর্নীতি ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের কারণে আলোচনায় ছিলেন আছাদুজ্জামান মিয়া।
টিবিএস রিপোর্ট
12 September, 2024, 06:30 pm
Last modified: 12 September, 2024, 06:36 pm
আছাদুজ্জামান মিয়া। ফাইল ছবি: সংগৃহীত

২০১৫ সালে নিহত খিলগাঁও থানা ছাত্রদল নেতা নুরুজ্জামান হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার সাত দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়।

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সেক্রেটারি নুরুজ্জামানকে ২০২৫ সালের ২০ জানুয়ারি মৃত অবস্থায় পাওয়া যায়। গণমাধ্যমের খবর অনুযায়ী, 'বন্দুকযুদ্ধে' তিনি নিহত হন।

এ ঘটনার এক দশক পর গত ৩ সেপ্টেম্বর আছাদুজ্জামান মিয়াসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা করেন নুরুজ্জামানের বাবা ইয়াকুব আলী।

আছাদুজ্জামান মিয়া ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে ২০১৯ সালের ১৩ আগস্ট অবসর নেওয়া পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর একই বছরের ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের জন্য ডিএমপির কমিশনার হিসেবে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়।

পরে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে নবগঠিত জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন। এ কার্যালয়ের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ হয়।

সাম্প্রতিক মাসগুলোতে দুর্নীতি ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের কারণে আলোচনায় ছিলেন আছাদুজ্জামান মিয়া।

বেশ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, তিনি ও তার পরিবারের সদস্যদের ঢাকায় বেশ কিছু প্লট, অ্যাপার্টমেন্ট, জমি ও কোম্পানি রয়েছে।

Related Topics

টপ নিউজ

আছাদুজ্জামান মিয়া / রিমান্ড / পুলিশ / হত্যা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • নাশকতার পরিকল্পনা: নব্য জেএমবি সদস্য আরিফ ৬ দিনের রিমান্ডে
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: রিমান্ড শেষে জগলুল পাশা কারাগারে
  • পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি
  • ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net