Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
ওসিইপি প্রকল্পে আম রপ্তানিতে বাংলাদেশকে সহায়তা করতে চায় এফএও

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 September, 2024, 03:00 pm
Last modified: 11 September, 2024, 03:05 pm

Related News

  • সরবরাহ ঝুঁকি বাড়ায় বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ 
  • নেপালে বন্যার্তদের ১ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দিল বাংলাদেশ
  • নেপালে বন্যায় বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে রপ্তানি বন্ধ
  • এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার, শীর্ষে সৌদি আরব
  • তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী

ওসিইপি প্রকল্পে আম রপ্তানিতে বাংলাদেশকে সহায়তা করতে চায় এফএও

এফএও প্রতিনিধিরা আজ বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীতে অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা বাংলাদেশ থেকে বিভিন্ন ফসল রপ্তানিকে আরো বহুমুখীকরণ ও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ দেখান।
টিবিএস রিপোর্ট
11 September, 2024, 03:00 pm
Last modified: 11 September, 2024, 03:05 pm
প্রতীকী ছবি: সংগৃহীত।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশের আম রপ্তানিতে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে। তারা বাংলাদেশকে তাদের 'ওয়ান কান্ট্রি, ওয়ান প্রোডাক্ট' (ওসিইপি) প্রকল্পের অধীনে আম রপ্তানিতে সহায়তা করবে।

সংস্থাটির প্রতিনিধিরা আজ বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীতে অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা বাংলাদেশ থেকে বিভিন্ন ফসল রপ্তানিকে আরো বহুমুখীকরণ ও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ দেখান।

এর জবাবে উপদেষ্টা বলেন, "আম ছাড়াও আমরা প্রচুর পরিমাণে কাঁঠাল উৎপাদন করি, যা রপ্তানি তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় এফএওকে পূর্ণ সহযোগিতা করবে।"

ড. জিয়াওকুন শির নেতৃত্বাধীন দলটি সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষির উন্নয়ন ও কৃষিতে প্রযুক্তিগত পরামর্শ, সহায়তা এবং কৃষি পণ্যের রপ্তানি আরো বহুমুখী করার বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।

এফএও দলকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, "এফএও বাংলাদেশের অনেক খাতে সহায়তা করেছে এবং আমি আশা করি এই সহায়তা অব্যাহত থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩টি জেলার মধ্যে ১১টি জেলায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি কাটিয়ে উঠতে এফএও'র সহায়তা প্রয়োজন।"

উপদেষ্টার বক্তব্যের জবাবে এফএও প্রতিনিধি জিয়াওকুন বলেন, "এফএও সবসময়ই বাংলাদেশের পাশে ছিল এবং আমরা আরও বীজ, কৃষিপ্রযুক্তি, প্রযুক্তিগত ও পরামর্শ সহায়তা দিতে প্রস্তুত।"

কৃষি মন্ত্রণালয়ের পুষ্টি, উদ্যোক্তা এবং স্থিতিশীলতার জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তর প্রকল্পে (পার্টনার) এফএও'র সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে জিয়াওকুন আরও বলেন, এই প্রকল্পের অধীনে এফএও ১৮টি খাতে বাংলাদেশকে সহায়তা করবে।
সাক্ষাতের সময় এফএও প্রতিনিধিরা নিয়মিতভাবে বাংলাদেশের কৃষি খাতের হালনাগাদ তথ্য পেতে আগ্রহ প্রকাশ করেন। এর সঙ্গে উপদেষ্টা তার সম্মতি প্রদান করেন। 

এ সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এফএও দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ওসিইপি / ওয়ান কান্ট্রি ওয়ান প্রোডাক্ট / এফএও / বাংলাদেশ / কৃষি / আম / রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • সরবরাহ ঝুঁকি বাড়ায় বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ 
  • নেপালে বন্যার্তদের ১ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দিল বাংলাদেশ
  • নেপালে বন্যায় বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে রপ্তানি বন্ধ
  • এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার, শীর্ষে সৌদি আরব
  • তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net