Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 September, 2024, 01:00 pm
Last modified: 11 September, 2024, 01:03 pm

Related News

  • সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৩ দিন পর মামলা, আসামিদের নাম দিতে না দেওয়ার অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় আসামি বহনকারী পুলিশের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৫
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • রংপুরে চার খুন: আলামতে অস্তিত্ব মিলল দুই আসামির ডিএনএর

নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা 

মামলায় মাশরাফিকে ১ নম্বর আসামি ও তার বাবা গোলাম মর্তুজা স্বপনকে ২ নম্বর আসামি করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
11 September, 2024, 01:00 pm
Last modified: 11 September, 2024, 01:03 pm
মাশরাফি বিন মর্তুজা। ফাইল ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানো, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মাশরাফি বিন মর্তুজা ও তার বাবা গোলাম মর্তুজা স্বপনসহ ৯০ জনের নামে মামলা করা হয়েছে।

গতকাল (১০ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান।

মামলায় মাশরাফিকে ১ নম্বর আসামি ও তার বাবা গোলাম মর্তুজা স্বপনকে ২ নম্বর আসামি করা হয়েছে। মামলার ৩ ও ৪ নম্বর আসামি করা হয়েছে যথাক্রমে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খানকে। এছাড়া আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, "গত ৪ আগস্ট দুপুরে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, লাঠি, শটগান, বন্দুক, পিস্তল, হাতবোমাসহ মারাত্মক অস্ত্র নিয়ে জোট বদ্ধ হয়ে চৌরাস্তা থেকে চিত্রানদীর পূর্বপাড় পর্যন্ত বেআইনি সমাবেশ করেন। ঐ সময় নকশী বাজার হতে মালিবাগ হয়ে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতা স্বৈরাচারী শেখ হাসিন সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখের শেখ রাসেল সেতুর পূর্ব পাশে পৌঁছালে ১ থেকে ৪ নম্বর আসামির হুকুমে অন্য আসামি মাহমুদুল হাসান শট গান দিয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন।"

এজহারে আরও বলা হয়, "সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেনের হুকুমে আসামি হাফিজ খান মিলন ও নাঈম ভূইয়া পিস্তল দিয়ে মিছিলে গুলি করে। এ সময় গুলিতে সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে শফিকুল ইসলাম ও সোহান বিশ্বাস নামের দুজন গুরুতর জখম হন। এছাড়া বোমা ও তাদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে অনেকে আহত হন।"
 
Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / মামলা / আসামি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৩ দিন পর মামলা, আসামিদের নাম দিতে না দেওয়ার অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় আসামি বহনকারী পুলিশের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৫
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • রংপুরে চার খুন: আলামতে অস্তিত্ব মিলল দুই আসামির ডিএনএর

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net