Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
যুবদল নেতার বিরুদ্ধে 'মানহানিকর' বক্তব্য, এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2025, 03:00 pm
Last modified: 03 November, 2025, 03:20 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

যুবদল নেতার বিরুদ্ধে 'মানহানিকর' বক্তব্য, এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা

আজ সোমবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে মামলাটির আবেদন করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান।
টিবিএস রিপোর্ট
03 November, 2025, 03:00 pm
Last modified: 03 November, 2025, 03:20 pm
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে নেতিবাচক ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে মামলাটির আবেদন করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান।

এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন এবং আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন। বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ নভেম্বর রাজধানীর বিএমএ মিলনায়তনের শহীদ শামসুল আলম সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আসামি নাসিরুদ্দিন পাটোয়ারী বিএনপি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ্য করে বলেন, 'জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছেন নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজী করেছে এবং দুর্নীতি করেছে এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব, আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিস্কার করতে চেষ্টা করেছি, ওনাদের মাথা ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, এখন আমার মনে হয় ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।' 

অভিযোগে আরও বলা হয়, আসামির এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এসব বক্তব্যের মাধ্যমে রবিউল ইসলাম নয়নের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, রবিউল ইসলাম নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশের তরুণ ও যুব সমাজের কাছে একজন প্রেরণাদায়ী নেতা হিসেবে পরিচিত। 

আসামি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে অনলাইন পোর্টাল ও দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে কুৎসা রটনা, মিথ্যা তথ্য উপস্থাপন ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যার ফলে রবিউল ইসলাম নয়ন, বিএনপি, জাতীয়তাবাদী যুবদল ও দেশের যুব সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে বলে উল্লেখ করা হয় অভিযোগ। 

Related Topics

টপ নিউজ

নাসীরুদ্দিন পাটোয়ারি / মামলা / বিএনপি / মানহানির মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net