Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
রোহিঙ্গা হত্যাকাণ্ডের কথা স্বীকার করা দুই সৈনিক এখন হেগে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 September, 2020, 02:10 am
Last modified: 09 September, 2020, 02:21 am

Related News

  • আনিসুল-সালমানদের ফাঁসি চেয়ে ট্রাইব্যুনালে শহীদ শাহরিয়ারের বাবার জবানবন্দি
  • চানখাঁরপুল হত্যা মামলা: কম সাজায় অসন্তোষ প্রসিকিউশনের, দণ্ড বাড়াতে করবেন আপিল
  • রুশ আক্রমণে ব্যাপক ক্ষতি, যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে রেকর্ড সংখ্যক ইউক্রেনীয় সৈন্য
  • হাসিনা-কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার: আইন উপদেষ্টা
  • সরকার পতনের আগেই ড. ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়: নাহিদ ইসলাম

রোহিঙ্গা হত্যাকাণ্ডের কথা স্বীকার করা দুই সৈনিক এখন হেগে

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দু'টি সংবাদ সংস্থা ও একটি অধিকার গ্রুপ জানিয়েছে, ২০১৭ সালে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে দমনাভিযান চালানোর সময় তাদের হত্যার কথা স্বীকার করা মিয়ানমারের দুজন সৈন্যকে হেগে আনা হয়েছে।
টিবিএস ডেস্ক
09 September, 2020, 02:10 am
Last modified: 09 September, 2020, 02:21 am
মাইয়ো উইন তুন আর জাউ নায়ে তুন হলেন মিয়ানমার সেনাবাহিনীর দুই সদস্য যারা প্রকাশ্যে এই প্রথম রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগঠিত গণহত্যার কথা স্বীকার করলেন। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

এই প্রথম মিয়ানমারের সেনাবাহিনির কেউ রোহিঙ্গা গণগত্যার কথা স্বীকার করলো।  

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দু'টি সংবাদ সংস্থা ও একটি অধিকার গ্রুপ জানিয়েছে ২০১৭ সালে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে দমনাভিযান চালানোর সময় তাদের হত্যার কথা স্বীকার করা মিয়ানমারের দুজন সৈন্যকে হেগে আনা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস, কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এবং ফোর্টিফাই রাইটসের ভাষ্যমতে, এ বছর মিয়ানমারে ধারণ করা এক ভিডিওতে; এই দুই সৈনিক স্বীকারোক্তি দিয়েছে যে তারা উত্তর রাখাইন রাজ্যে কয়েক ডজন গ্রামবাসীকে হত্যা করে গণকবরে পুঁতে রাখে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তারা এ দু'জন সেনা যে অপরাধের কথা স্বীকার করেছে- তা আসলেই তারা করেছে কিনা; সে ব্যাপারে পত্রিকাটি নিশ্চিত হতে পারেনি।

মিয়ানমার সরকার ও সামরিক মুখপাত্রদের সঙ্গে এব্যাপারে তাদের মন্তব্য চেয়ে করা ফোনকলগুলোর জবাব পায়নি মার্কিন দৈনিকটি।

পাশাপাশি, মন্তব্যের জন্য মিয়ানমার সরকার ও সামরিক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওযা যায়নি।
 
টাইমসের খবরে বলা হয়েছে, ওই দুই সৈনিক রাখাইন রাজ্যে মিয়ানমারের সরকারি সেনাদের সাথে লড়াইরত আরাকান বিদ্রোহী গোষ্ঠীর হেফাজতে ছিল। স্বীকারোক্তি দেওয়ার পর এখন তাদের নেদারল্যান্ডসের হেগে আনা হয়েছে। এখানে হয় তারা সাক্ষী হবে কিংবা বিচারের মুখোমুখি হবে। এদের নাম হলো; মাইয়ো উইন তুন এবং জাউ নায়ে তুন।

প্রতিবেদনে অবশ্য এই সৈনিকরা কিভাবে আরাকান বিদ্রোহীদের হাতে ধরা পড়ল, তারা কেন স্বীকারোক্তি দিল কিংবা কীভাবে তাদের হেগে আনা হল, কাদের তত্ত্ববধানে আনা হয়েছে; সে সম্পর্কে কিছু বলা হয়নি।

হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)এক মুখপাত্র অবশ্য জানিয়েছে তাদের হেফাজতে এরকম কেউ নেই।

বাংলাদেশের হয়ে আইসিসি'তে প্রতিনিধিত্বকারী কানাডিয় আইজীবী পায়াম আখভান জানিয়েছেন, ২০১৭ সালে ওই দুই ব্যক্তি বাংলাদেশের সীমান্ত চৌকিতে এসে সরকারের নিরাপত্তা কামনা করে। এবং রোহিঙ্গাদের ধর্ষণ ও গণহত্যার কথা স্বীকার করে।

'আমি শুধু এ কথাই বলব ওই দুই ব্যক্তি এখন আর বাংলাদেশে নেই।'

আরাকান আর্মির এক মুখপাত্র খাইন থু খা জানিয়েছেন, সৈনিক দুজন স্বপক্ষত্যাগী। তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে আটক রাখা হয়নি। এরা এখন কোথায় আছেন সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে মিয়ানমারের সামরিক বাহিনীর সব অপরাধের সুবিচার নিশ্চিত করতে চায় তারা, তিনি যোগ করেন।

মিয়ানমার প্রতিবারই গণহত্যার কথা অস্বীকার করে আসছে, তাদের দাবি ২০১৭ সালে পরিচালিত অভিযানের লক্ষ্য ছিল সীমান্ত পুলিশ চৌকিতে আক্রমণ চালানো রোহিঙ্গা বিদ্রোহীরা। 

আইসিসি  রোহিঙ্গাদের বাংলাদেশে জোরপূর্বক নির্বাসনে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি নির্যাতন ও অন্যান্য অমানবিক কার্যকলাপের তদন্ত করছে।

আইসিসির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে: 'আইসিসি চলমান তদন্ত সম্পর্কে কোনো ধারণা বা প্রতিবেদন বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করে না, এমন কি তদন্ত কার্যক্রমের কোনও দিক সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো আলোচনাও করে না।'
 
 
 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার সেনাবাহিনী / দলত্যাগী সেনাসদস্য / রোহিঙ্গা গণহত্যা / আন্তর্জাতিক অপরাধ আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • আনিসুল-সালমানদের ফাঁসি চেয়ে ট্রাইব্যুনালে শহীদ শাহরিয়ারের বাবার জবানবন্দি
  • চানখাঁরপুল হত্যা মামলা: কম সাজায় অসন্তোষ প্রসিকিউশনের, দণ্ড বাড়াতে করবেন আপিল
  • রুশ আক্রমণে ব্যাপক ক্ষতি, যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে রেকর্ড সংখ্যক ইউক্রেনীয় সৈন্য
  • হাসিনা-কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার: আইন উপদেষ্টা
  • সরকার পতনের আগেই ড. ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়: নাহিদ ইসলাম

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net