Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
মাঝ আকাশে বিমানের উইন্ডশিল্ডে ফাটল, ওমান থেকে ফের দুবাইয়ে ফিরল ফ্লাইট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 September, 2024, 09:20 pm
Last modified: 08 September, 2024, 10:38 pm

Related News

  • ২০৩৫ সালের মধ্যে বিমানের বহর ৪৭ উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা
  • হরমুজ নিয়ে মার্কিন চাপ উপেক্ষা করেই ইরানের সাথে সম্পর্ক রাখছে ওমান
  • ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নিরপেক্ষ ওমানকে চাপ দিচ্ছে ক্ষুব্ধ আমেরিকা
  • হরমুজ প্রণালি থেকে টোল আদায়ে ইরানের সঙ্গে জোট বাঁধলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
  • হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান

মাঝ আকাশে বিমানের উইন্ডশিল্ডে ফাটল, ওমান থেকে ফের দুবাইয়ে ফিরল ফ্লাইট

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল। ফাটলটি যখন পাইলটের চোখে পড়ে তখন তিনি ওমানের আকাশে। সেখান থেকেই তাৎক্ষণিক সিদ্ধান্তে আবারও দুবাইয়ে ফিরে যান তিনি।
টিবিএস রিপোর্ট
08 September, 2024, 09:20 pm
Last modified: 08 September, 2024, 10:38 pm
ফাইল ছবি: সংগৃহীত

দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেনের ককপিটের উইন্ডশিল্ডে (প্লেনের সামনের অংশের কাচ) ফাটল দেখা দেওয়ায় ফ্লাইটটি আবার দুবাই ফিরে যায়। 

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল। ফাটলটি যখন পাইলটের চোখে পড়ে, তখন তিনি ওমানের আকাশে। সেখান থেকেই তাৎক্ষণিক সিদ্ধান্তে আবারও দুবাইয়ে ফিরে যান তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, 'ককপিটের কাচে ফাটল দেখা দেওয়ার পর ক্যাপ্টেন প্লেনটিকে দুবাই ফেরানোর সিদ্ধান্ত নেন। যাত্রীরা বর্তমানে দুবাইয়ে আছে। তাদের দেশে ফেরাতে বিমানের একটি রেসকিউ ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে।'

বিমান বাংলাদেশ জানায়, বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার ১২টায় দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে ফ্লাইটের ককপিটের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়। পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দুবাই ফিরে যান।

এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, রেসকিউ ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৫টায় দুবাই পৌঁছাবে এবং আটকে থাকা যাত্রীদের নিয়ে বাংলাদেশ সময় রাত ১০টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এর আগে, গত ২০ জানুয়ারি সৌদি আরবের দাম্মামের উদ্দেশে রওনা হয়ে প্লেনের ককপিটের উইন্ডশিল্ডে ফাটল দেখতে পান পাইলট। তাৎক্ষণিক দিল্লির আকাশ থেকে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি। তার এ সিদ্ধান্তে ফ্লাইটে থাকা মোট ২৯৭ জনকে নিয়ে অক্ষতভাবে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত হয়েছিল ওই ফ্লাইট।

Related Topics

টপ নিউজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স / দুবাই / ওমান / বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • ২০৩৫ সালের মধ্যে বিমানের বহর ৪৭ উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা
  • হরমুজ নিয়ে মার্কিন চাপ উপেক্ষা করেই ইরানের সাথে সম্পর্ক রাখছে ওমান
  • ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নিরপেক্ষ ওমানকে চাপ দিচ্ছে ক্ষুব্ধ আমেরিকা
  • হরমুজ প্রণালি থেকে টোল আদায়ে ইরানের সঙ্গে জোট বাঁধলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
  • হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net