Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
ল’রিয়ালের উত্তরাধিকারীকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী নারী এখন ওয়ালমার্ট প্রতিষ্ঠাতার মেয়ে

আন্তর্জাতিক

ফোর্বস
07 September, 2024, 01:40 pm
Last modified: 07 September, 2024, 04:18 pm

Related News

  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • দেশীয় ইলেকট্রনিক্স শিল্পে নীতিগত অসংগতির কারণে ঝুঁকিতে বিনিয়োগ: ওয়ালটন এমডি
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক
  • ওয়ালটনের বিশ্বযাত্রা: যেভাবে একটি বাংলাদেশি ব্র্যান্ড বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে
  • এক বছরে শীর্ষ ১০ মার্কিন ধনীর সম্পদ বেড়েছে ৩৬৫ বিলিয়ন, এবার পাচ্ছেন বিশাল করছাড়ও

ল’রিয়ালের উত্তরাধিকারীকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী নারী এখন ওয়ালমার্ট প্রতিষ্ঠাতার মেয়ে

ফোর্বস
07 September, 2024, 01:40 pm
Last modified: 07 September, 2024, 04:18 pm
অ্যালিস ওয়ালটন। ছবি: ব্লুমবার্গ ফাইন্যান্স

ওয়ালমার্টের শেয়ারদর সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। এর সুবাদের এই রিটেইল জায়ান্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের মেয়ে অ্যালিস ওয়ালটন পরিণত হয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী নারীতে। 

প্রসাধন ব্র্যান্ড ল'রিয়ালের উত্তরাধিকারী, ফ্রাঁসোয়া বেটেনকোর্টকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে শীর্ষ ধনী নারীর স্থান দখল করেছেন অ্যালিস। 

অ্যালিস ওয়ালটন এখন ৮৯.১ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক। অন্যদিকে ফ্রাঁসোয়া বেটেনকোর্টের সম্পত্তির পরিমাণ এখন ৮৮.৪ বিলিয়ন ডলার।

ফোর্বসের রিয়েল-টাইম ট্র্যাকার অনুযায়ী, সবমিলিয়ে অ্যালিস এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ১৮তম অবস্থানে আছেন। এ তালিকায় ১৭তম স্থানে আছেন তার ভাই রব ওয়ালতন।

এ বছরে এখন পর্যন্ত ওয়ালমার্টের শেয়ারের দাম ৪৭ শতাংশ বেড়েছে, অন্যদিকে এ সময়ে ল'রিয়ালের শেয়ারের দাম কমেছে ১৩ শতাংশ।

গত এক দশকে ওয়ালমার্টের ২২ বিলিয়ন ডলারের বেশি শেয়ার বিক্রি করা হয়েছে। তারপরও ওয়ালটনের উত্তরাধিকারীরা এখনও তাদের বাবার প্রতিষ্ঠিত কোম্পানির ৪৬ শতাংশ শেয়ারের মালিক। স্যাম ওয়ালটন ১৯৯২ সালে মারা যান। 

ফোর্বসের প্রাক্কলন অনুযায়ী, পরিবারটির মালিকানাধীন ওয়ালটনের তিন-চতুর্থাংশ অ্যালিস ওয়ালটন আর তার সহোদর জিম ও রব ওয়ালটনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। বাকি শেয়ারের অধিকাংশের মালিক তাদের মৃত ভাই জন ওয়ালটনের উত্তরাধিকারীরা। 

অ্যালিস ওয়ালটন ১৯৭১ সালে টেক্সাসের ট্রিনিটি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি শিল্প সংগ্রহের দিকে ঝোঁকেন। নিজ শহর আরাকানসাসের বেন্টনভিলে পারিবারিক মালিকানাধীন ক্রিস্টাল ব্রিজেস মিউজিয়াম অভ আমেরিকান আর্ট-এর চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেন এক দশক। 

গত এক দশক ধরে নানা জনহিতৈষী কাজ করেছেন অ্যালিস ওয়ালটন। এছাড়া তার আর্ট ব্রিজেস ফাউন্ডেশন মার্কিন শিল্পকলার জন্য কাজ করে। 

তিনি সম্প্রতি অ্যালিস এল. ওয়ালটন স্কুল অভ মেডিসিন প্রতিষ্ঠা করেছেন। স্বতন্ত্র প্রতিষ্ঠানটি ২০২৫ সালে বেন্টনভিলে ক্লাস শুরু করার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

ধনী নারী / সবচেয়ে ধনী নারী / শীর্ষ ধনী / অ্যালিস ওয়ালটন / ওয়ালটন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • দেশীয় ইলেকট্রনিক্স শিল্পে নীতিগত অসংগতির কারণে ঝুঁকিতে বিনিয়োগ: ওয়ালটন এমডি
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক
  • ওয়ালটনের বিশ্বযাত্রা: যেভাবে একটি বাংলাদেশি ব্র্যান্ড বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে
  • এক বছরে শীর্ষ ১০ মার্কিন ধনীর সম্পদ বেড়েছে ৩৬৫ বিলিয়ন, এবার পাচ্ছেন বিশাল করছাড়ও

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net