Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
লাইন জাজকে বল দিয়ে আঘাত করে বাদ পড়লেন জোকোভিচ

খেলা

টিবিএস ডেস্ক 
07 September, 2020, 12:45 pm
Last modified: 07 September, 2020, 01:05 pm

Related News

  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • জোকোভিচকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের রাজা আলকারাজ
  • হাঁটুর চোটে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন জোকোভিচ
  • নাদালের কাছে জোকোভিচই ইতিহাস সেরা
  • সেমি-ফাইনালে সিনারের কাছে হেরে ইতিহাস গড়া হলো না জোকোভিচের

লাইন জাজকে বল দিয়ে আঘাত করে বাদ পড়লেন জোকোভিচ

টেনিস বলে খেলা। ম্যাচের সময় কতোভাবেই তো বল অনেকের গায়ে গিয়ে লাগে! কিন্তু এটা যদি হয় খামখেয়ালির জন্য, তাহলে শাস্তি নির্ঘাত। সেটাই হলো নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের বেলায়।
টিবিএস ডেস্ক 
07 September, 2020, 12:45 pm
Last modified: 07 September, 2020, 01:05 pm

টেনিস বলে খেলা। ম্যাচের সময় কতোভাবেই তো বল অনেকের গায়ে গিয়ে লাগে! কিন্তু এটা যদি হয় খামখেয়ালির জন্য, তাহলে শাস্তি নির্ঘাত। সেটাই হলো নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের বেলায়। লাইন জাজকে বল দিয়ে আঘাত করায় ইউএস ওপেন থেকে বাদই (ডিসকোয়ালিফাইড) পড়তে হলো নাম্বার ওয়ান টেনিস খেলোয়াড়কে।

করোনাভাইরাসের কারণে ইউএস ওপেন খেলছেন না র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। চোটের কারণে নেই সুইস টেনিস কিংবদন্তি রজার ফেদেরারও। চ্যাম্পিয়ন হওয়ার পথটা পরিষ্কারই ছিল জোকোভিচের জন্য। কিন্তু আনমনে করে বসা এক ভুলের কারণে টুর্নামেন্টেই খেলা হলো না তার। 

ম্যাচে হতাশ হয়ে পড়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। শেষ আটে ওঠার লড়াইয়ে ২০তম বাছাই স্পেনের পাবলো বাস্তার মুখোমুখি হন জোকোভিচ। প্রথম সেটে ৬-৫ গেমে পিছিয়ে পড়েন তিনি।     হতাশ জোকোভিচ পকেট থেকে বল বের করে ব্যাট দিয়ে পেছনের দিকে মেরে দেন। বল গিয়ে লাইন জাজের গায়ে লাগে।

বল মেরেই হুঁশ ফেরে জোকোভিচের। পেছন ফিরে দেখেন কারও গায়ে লাগলো কিনা। তাকিয়েই দেখেন নারী লাইন জাজ বসে পড়েছেন। দেরি না করে এগিয়ে যান জোকোভিচ। কিছুক্ষণ পরই সুস্থ হয়ে ওঠেন সেই লাইন জাজ। কিন্তু নিয়ম অুনযায়ী ম্যাচ কর্মকর্তা, প্রতিপক্ষ, দর্শক বা টুর্নামেন্টের এলাকার মধ্যে কাউকে শারীরিকভাবে আঘাত করা অন্যায়ের পর্যায়ে পড়ে। তাই আর রক্ষা হয়নি। 

বিষয়টি বোঝানোর জন্য রেফারির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন জোকোভিচ। কিন্তু তাতে লাভ হয়নি, তার কথা মানেননি রেফারি। এরপর টেনিস ব্যাটসহ অন্যান্য সামগ্রী ব্যাগে গুছিয়ে হাঁটা দেন জোকোভিচ। তখনই ক্ষমা প্রার্থনা করা জোকোভিচ পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষমা চেয়েছেন। 

সার্বিয়ান এই টেনিস সুপার স্টার লিখেছেন, 'পুরো পরিস্থিতিটা আমাকে হতাশ ও বিষাদগ্রস্ত করে তুলেছে। আমি সেই লাইন জাজের খোঁজ নিয়েছি। তিনি ঠিক আছেন বলে টুর্নামেন্ট কর্তৃপক্ষ থেকে আমাকে জানানো বলেছে, ঈশ্বরকে ধন্যবাদ। আমি ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান রেখে তার নাম বলছি না।'

এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন জোকোভিচ। তিনি বলেন, 'বাদ পড়ার ব্যাপারে বলব, আরও উন্নত খেলোয়াড় ও মানুষ হওয়ার জন্য আমাকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। ইউএস ওপেন টেনিস কর্তৃপক্ষ ও টুর্নামেন্টের সংশ্লিষ্ট সবার কাছে আমার আচরণের জন্য ক্ষমা চাচ্ছি। আমাকে সমর্থন দেওয়ার জন্য আমার দল, সমর্থক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ, আমি অনেক দুঃখিত।'

জোকোভিচের জন্য এই ঘটনা যে চরম হতাশার, সেটা বলার অপেক্ষা রাখে না। প্রথমত টুর্নামেন্টে ছিলেন না দুই শক্তিশালী প্রতিপক্ষ নাদাল ও ফেদেরার। এ ছাড়া তার ফর্মও তুঙ্গে। চলতি বছরে একটি ম্যাচও হারেননি জোকোভিচ। কিন্তু সামান্য ভুলে সবকিছু ভেস্তে গেল তার। ২০০৪ সালে ফ্রেঞ্চ ওপেনের পর এই প্রথম জোকোভিচ, নাদাল ও ফেদেরারকে ছাড়া কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

নোভাক জোকোভিচ / টেনিস খেলোয়াড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • জোকোভিচকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের রাজা আলকারাজ
  • হাঁটুর চোটে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন জোকোভিচ
  • নাদালের কাছে জোকোভিচই ইতিহাস সেরা
  • সেমি-ফাইনালে সিনারের কাছে হেরে ইতিহাস গড়া হলো না জোকোভিচের

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net