Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
মুম্বাই-চেন্নাই লড়াই দিয়ে শুরু এবারের আইপিএল

খেলা

টিবিএস ডেস্ক
06 September, 2020, 06:05 pm
Last modified: 06 September, 2020, 06:18 pm

Related News

  • রোহিত-জয়সওয়ালের ব্যাটিং ঝড়ে ভারতের বিশ্ব রেকর্ড
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের
  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • কোহলির পর টি-টোয়েন্টিকে বিদায় বললেন রোহিতও
  • ‘১৫ বছর ধরে কোহলি নিজের সেরা খেলাটা খেলেছে’

মুম্বাই-চেন্নাই লড়াই দিয়ে শুরু এবারের আইপিএল

যে দুই দলের লড়াই দিয়ে ২০১৯ আইপিএলের পর্দা নেমেছিল, সেই দুই দলের ম্যাচ দিয়ে এবারের আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লড়বে মুম্বাই ইন্ডিয়ান্স।
টিবিএস ডেস্ক
06 September, 2020, 06:05 pm
Last modified: 06 September, 2020, 06:18 pm

পূর্ব নির্ধারিত সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। দুবাই যাওয়ার পরে চেন্নাই সুপার কিংসের ১৩ জন সদস্য করোনায় আক্রান্ত হন। নিরাপত্তা নিশ্চিত করাসহ আরও কিছু বিষয় নিয়ে ভাবতে হচ্ছিল আয়োজকদের। সব মিলিয়ে ঠিক সময়ে আসর শুরু হওয়া নিয়ে সংশয় জেগেছিল। তবে সব শঙ্কা কেটে গেছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকেই দুবাইয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল।

যে দুই দলের লড়াই দিয়ে ২০১৯ আইপিএলের পর্দা নেমেছিল, সেই দুই দলের ম্যাচ দিয়ে এবারের আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লড়বে মুম্বাই ইন্ডিয়ান্স। গত আসরের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাইকে হারিয়ে শিরোপা জিতেছিল রোহিত শর্মার দল মুম্বাই। 

উদ্বোধনী ম্যাচটি আবু ধাবিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। আসর শুরুর মাত্র দুই সপ্তাহ আগে সূচি চূড়ান্ত করলো আইপিএল কর্তৃপক্ষ। করোনাভাইরাসের প্রকোপের মাঝেই আসর আয়োজন করায় পুরোপুরিভাবে নিশ্চিত হতেই আগে থেকে সূচি প্রকাশ করেনি আয়োজকরা। 

যদিও এখনও পুরোপুরি সূচি প্রকাশ করা হয়নি। কেবল টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগ পর্বের সূচি প্রকাশ করা হয়েছে। রাউন্ড রবিন লিগের ২০টি ম্যাচ আবু ধাবিতে অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুবাইতে ২৪টি ও শারজাহতে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

টুর্নামেন্টের সবচেয়ে সফল দুই দলের ম্যাচ দিয়ে এবারের আইপিএল মাঠে গড়াচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স রেকর্ড চারবার আইপিএলের শিরোপা জিতেছে। চেন্নাই সুপার কিংস তিনটি আসরের চ্যাম্পিয়ন। আইপিএলে সব সময়ই অপ্রতিরোধ্য চেন্নাইকে সবচেয়ে বেশিবার হারিয়েছে মুম্বাই। ২৮ বারের সাক্ষাতে মুম্বাই জিতেছে ১৭বার, চেন্নাইয়ের জয় ১১ ম্যাচে।

২০১৯ বিশ্বকাপের পর আইপিএল দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন ধোনি। গত ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেশটির ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।

Related Topics

টপ নিউজ

আইপিএল ২০২০ / মহেন্দ্র সিং ধোনি / রোহিত শর্মা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • রোহিত-জয়সওয়ালের ব্যাটিং ঝড়ে ভারতের বিশ্ব রেকর্ড
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের
  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • কোহলির পর টি-টোয়েন্টিকে বিদায় বললেন রোহিতও
  • ‘১৫ বছর ধরে কোহলি নিজের সেরা খেলাটা খেলেছে’

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net