Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
কোহলির পর টি-টোয়েন্টিকে বিদায় বললেন রোহিতও

খেলা

টিবিএস রিপোর্ট
30 June, 2024, 03:40 am
Last modified: 30 June, 2024, 03:46 am

Related News

  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর

কোহলির পর টি-টোয়েন্টিকে বিদায় বললেন রোহিতও

অধিনায়ক হিসেবে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরার কয়েক মুহূর্ত পরই টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন রোহিত। বিশ্বকাপ জয়ে ক্যারিয়ার শুরু করা এই ব্যাটসম্যান বিশ্বকাপ জিতেই ইতি টানলেন।
টিবিএস রিপোর্ট
30 June, 2024, 03:40 am
Last modified: 30 June, 2024, 03:46 am

বিরাট কোহলির পথেই হাঁটলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন ভারত অধিনায়কও। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে সংবাদ সম্মেলনে গিয়ে এই ঘোষণা দেন রোহিত। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ভারতের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলেন যাবেন তিনি। 

শনিবার বার্বাডোজের কেনিংসটন ওভালে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা উৎসবে মাতেন রোহিত-কোহলিরা। সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্ব আসরে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। প্রথম আসরে শিরোপা জেতার পর ২০১৪- এর আসরে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হার মানে তারা। 

১৭ বছরের অপেক্ষা ফুরানোর ম্যাচে ব্যাট হাতে কাণ্ডারি ছিলেন কোহলি, খেলেন ৫৯ বলে ৭৬ রানের ম্যাচ বাঁচানো ইনিংস। ম্যাচসেরার পুরস্কার তার হাতেই ওঠে, চ্যাম্পিয়ন হওয়ার তৃপ্তি নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান। 

কিছুক্ষণ পর অবসরের ঘোষণা দেন রোহিতও। সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক বলেন, 'এটাই আমার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ছিল। টি-টোয়েন্টিকে বিদায় বলার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। এই ফরম্যাটে খেলার শুরু থেকে আমি উপভোগ করছি। এর প্রতিটি মুহূর্তই আমি পছন্দ করি। আমি এটাই চেয়েছিলাম, কাপ জিততে চেয়েছিলাম।' 

বিশ্বকাপ জয়ে শুরু করেছিলেন, বিশ্বকাপ জয়েই শেষ করলেন রোহিত। ২০০৭- এর পর ২০২৪, ভারতের মতো তার পথচলাও একই। ২০০৭ সালেই ইংল্যান্ডের বিপক্ষে তার টি-টোয়েন্টি অভিষেক। এরপর থেকে দীর্ঘ ১৭ বছরে দেশের হয়ে ১৫৯ টি-টোয়েন্টি খেলেছেন ডানহাতি এই ওপেনার। 

১৫১ ইনিংসে ব্যাটিং করে ৫টি সেঞ্চুরি ও ৩২টি হাফ সেঞ্চুরিসহ ৪ হাজার ২৩১ রান করেছেন রোহিত। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক, সেঞ্চুরিতে তার অবস্থান দুই নম্বরে। অবশ্য তালিকার এক নম্বরে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিও ৫টি।  

সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন রোহিত। ৪৭ ম্যাচের ৪৪ ইনিংসে ব্যাটিং করে ১২টি হাফ সেঞ্চুরিসহ ৩৪.৮৫ গড়ে রান করেছেন ১ হাজার ২২০। হাফ সেঞ্চুরি ও রানে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। দুটিতেই শীর্ষে রোহিতেরই জাতীয় দলের সতীর্থ কোহলি। 

Related Topics

টপ নিউজ

রোহিত শর্মা / অবসর / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / ভারত ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net