Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
বৈশ্বিক উষ্ণায়ন ও পর্যটক বাড়ায় নজিরবিহীন চালের সংকটে জাপান

আন্তর্জাতিক

লে মঁদ
03 September, 2024, 01:15 pm
Last modified: 03 September, 2024, 01:30 pm

Related News

  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি

বৈশ্বিক উষ্ণায়ন ও পর্যটক বাড়ায় নজিরবিহীন চালের সংকটে জাপান

বর্তমানে ইতো-ইয়োকাডো সুপারমার্কেটসহ বেশ কিছু দোকানে প্রতি পরিবারের জন্য চাল কেনার পরিমাণ এক প্যাকেটের মধ্যে সীমিত করে দেওয়া হয়েছে।
লে মঁদ
03 September, 2024, 01:15 pm
Last modified: 03 September, 2024, 01:30 pm
ছবি: এএফপি

দোকানগুলোতে পড়ে আছে খালি তাক, অনলাইন বিক্রেতারা পারছেন না গ্রাহকদের অর্ডার পূরণ করতে এবং অন্যদিকে সরকার বলছে অপেক্ষা করুন, দেখি কী হয়! এমন অবস্থাই এখন জাপানে। দেশটিতে দেখা দিয়েছে নজিরবিহীন চালের সংকট। 

ধান উৎপাদনে শতভাগ স্বয়ংসম্পূর্ণ থাকার দাবিদার একটি দেশে এই সংকট বিস্ময়কর। ২০২৩ সালে ক্যালোরির ভিত্তিতে সামগ্রিক খাদ্য স্বয়ংসম্পূর্ণতার হার ছিল মাত্র ৩৮ শতাংশ। এর মানে, জাপান অন্যান্য খাদ্যপণ্যের জন্য ব্যাপকভাবে আমদানির ওপর নির্ভরশীল, ফলে সামগ্রিকভাবে খাদ্য স্বয়ংসম্পূর্ণতার হার কম।

বর্তমানে ইতো-ইয়োকাডো সুপারমার্কেটসহ বেশ কিছু দোকানে প্রতি পরিবারের জন্য চাল কেনার পরিমাণ এক প্যাকেটের মধ্যে সীমিত করে দেওয়া হয়েছে।

তবে, কর্তৃপক্ষ আশ্বস্ত করার চেষ্টা করছে। কৃষিমন্ত্রী তেতসুশি সাকামোতো বলেছেন, "২০২৪ সালে ধানের ফলন ভালো হয়েছে। কিছু এলাকায় ফসল কাটার কাজ এক সপ্তাহ আগেই শুরু হবে, তাই বাজারে চালানও আগেভাগে শুরু হওয়া উচিত"। "নতুন চাল না আসা পর্যন্ত ধৈর্য ধরতে হবে," যোগ করেন ইয়োকাডো।

শক্তিশালী টাইফুন শানশানের কারণে ঝড়ো বাতাস ও সামুদ্রিক ঝড়ের সর্বোচ্চ সতর্কতা জারি করায় জাপানিদের মধ্যে চিন্তা আরও বাড়িয়ে তুলেছে। টাইফুনটি ৪ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে থাকতে পারে, যা তাদের ধানের ভালো ফলনের জন্য একটি বড় হুমকি।

টাইফুনে ফসল নষ্ট হলে এই সংকট আরও বাড়বে। তখন জাপান সরকারকে হয় ধান আমদানি করতে হবে অথবা ১৯৯৩ সালে সংরক্ষিত ৯ লাখ ১০ হাজার মেট্রিক টন জরুরি মজুদ থেকে চাল সরবরাহ করতে হবে। 

চাহিদা বৃদ্ধি

এবছরের বসন্ত থেকেই সংকটের আভাস পাওয়া যাচ্ছিল। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুন মাসে বেসরকারি খাতে মজুদ ছিল ১৫.৬ মিলিয়ন মেট্রিক টন, যা ১৯৯৯ সাল থেকে শুরু হওয়া পরিসংখ্যানের মধ্যে সর্বনিম্ন এবং ২০২৩ সালের তুলনায় ২০ শতাংশ কম। জুলাই মাসে, ৬০ কেজি ধানের পাইকারি মূল্য দাঁড়ায় ১৫,৬২৬ ইয়েনে (৯৭.১০ ইউরো), যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। 

একই সময়ে, ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত চাহিদা ১ লাখ ১০ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ৭ দশমিক ২ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছেছে, যা ১০ বছরের মধ্যে প্রথম বৃদ্ধি। 

কারণ? করোনা মহামারির পর জাপানে পর্যটক বাড়ার সাথে সাথে খাদ্যের চাহিদাও বেড়েছে। ২০২৪ সালের প্রথমার্ধে জাপান ১৭.৭৮ মিলিয়ন বিদেশি দর্শনার্থীকে স্বাগত জানিয়েছে, যা ২০১৯ সালের প্রথমার্ধের তুলনায় এক মিলিয়ন বেশি।

আরেকটি সমস্যা হলো মুদ্রাস্ফীতি, যা জাপানি ভোক্তাদের ক্রমশ ধানের দিকে ঝুঁকাচ্ছে। কৃষিমন্ত্রী হিরোশি ইতাকুরার মতে, গমের মতো অন্যান্য ফসলের তুলনায় ধান তুলনামূলক সস্তা। 

জলবায়ু পরিবর্তনের কারণে ধান চাষেও প্রভাব পড়ছে। ১৯৯৩ সালে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছিল অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার কারণে। অন্যদিকে, ২০২৩ সালে স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৭৬ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ধানের গুণগত মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

উচ্চ তাপমাত্রার পাশাপাশি গ্রীষ্মের শুষ্ক আবহাওয়াও ধানের ফলনকে প্রভাবিত করেছে, যা সংকটকে আরও তীব্র করেছে। এই অবস্থায় টাইফুন শানশানের মতো প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে, যা ধান উৎপাদনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

জাপান / চাল সংকট / চাল মজুত / খাদ্য সংকট / বৈশ্বিক উষ্ণায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net