Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
02 September, 2024, 09:25 pm
Last modified: 03 September, 2024, 01:56 pm

Related News

  • জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রোমোট করবে জেট্রো; বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • কৃষক কার্ড প্রণয়ন নিয়ে সচিবালয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে আমাদের দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। ভারতীয় হাইকমিশনার এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে বাংলাদেশকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন।
টিবিএস রিপোর্ট 
02 September, 2024, 09:25 pm
Last modified: 03 September, 2024, 01:56 pm

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে আজ বিকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেন। ছবি: সৌজন্যে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে আজ বিকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছেন। 

সাক্ষাৎকালে দুুই দেশের মধ্যে পুলিশ বাহিনী, সীমান্ত নিরাপত্তা, ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে তথ্য আদান-প্রদান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়, শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, চলমান সংস্কারের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশসহ অন্যান্য বাহিনীতে সংস্কার করা হবে। তবে তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। 

বৈঠকে দুই পক্ষ সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে সীমান্ত হত্যা সর্বনিম্ন বা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন। হাইকমিশনার বাংলাদেশে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও অন্যান্য নাগরিকদের নিরাপত্তার বিষয়ে উপদেষ্টার সহযোগিতা চাইলে তিনি তাকে এ বিষয়ে পুরোপুরি আশ্বস্ত করেন। উপদেষ্টা এসময় জানান, বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় কোন শঙ্কা নেই। সরকারের পক্ষ থেকে তাদের পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ভারতীয় শিক্ষার্থীরা বাংলাদেশে এসে তাদের পাঠ কার্যক্রম শুরু করতে পারে।

উপদেষ্টা বলেন, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে আমাদের দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। হাইকমিশনার এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে বাংলাদেশকে সহায়তা করা হবে বলে জানান। হাইকমিশনার এসময় বলেন, স্বল্প পরিসরে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা চালু হয়েছে, তবে তা মূলত জরুরি চিকিৎসার প্রয়োজনে ও পড়াশোনার জন্য আসা শিক্ষার্থীদের জন্য।

বৈঠকে ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবনকুমার তুলসিদাস, প্রথম সচিব (রাজনৈতিক) ভি কে গোকুলসহ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / ভারতীয় হাইকমিশনার / বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রোমোট করবে জেট্রো; বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • কৃষক কার্ড প্রণয়ন নিয়ে সচিবালয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net