রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
নতুন নিয়োগপ্রাপ্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে আজ সোমবার (৩০ মার্চ) বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ৮টায় প্রধানমন্ত্রীর গুলশান অফিসে এ বৈঠক শুরু হবে।
বিএনপির মিডিয়া সেল সদস্য সায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই সময়ে গুলশান অফিসে বৈঠক করার কথা রয়েছে।'
প্রসঙ্গত, গত ১৫ মার্চ দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয় সরকার।
ধারণা করা হচ্ছে, বৈঠকে প্রধানমন্ত্রী জেলা পরিষদের প্রশাসকদের মাঠ পর্যায়ে কার্যকরভাবে কাজ করার নির্দেশনা দেবেন। এছাড়াও দলীয় কার্যক্রম, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ও আলোচনায় আসতে পারে।
