Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
হাছান মাহমুদের ভাইয়ের দখল থেকে আরও ৪৫ একর বনের জায়গা উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 August, 2024, 10:15 pm
Last modified: 28 August, 2024, 10:21 pm

Related News

  • ঢাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির ৫ দিনের বিশেষ অভিযান শুরু
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • বিলুপ্তপ্রায় শুশুক ধরে ভিডিও, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
  • বিলুপ্তপ্রায় শুশুক ধরে ভিডিও, বনবিভাগের অভিযান, আইনগত ব্যবস্থা
  • হাছান মাহমুদের মেয়ে নাফিসার কোটি টাকার হিসাব অবরুদ্ধের আদেশ

হাছান মাহমুদের ভাইয়ের দখল থেকে আরও ৪৫ একর বনের জায়গা উদ্ধার

এনিয়ে গত তিনদিনে তার কবল থেকে ১০০ একর বনের জায়গা উদ্ধার করা হয়েছে বলে জানান বনবিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম।
টিবিএস রিপোর্ট
28 August, 2024, 10:15 pm
Last modified: 28 August, 2024, 10:21 pm
মঙ্গলবার ও বুধবার দুই দিন রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া ও সুখবিলাস এলাকা অভিযান চালিয়ে এই জায়গাগুলো অবৈধ দখলমুক্ত করা হয়। ছবি: টিবিএস

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের কবল থেকে আরও ৪৫ একর বনের জায়গা উদ্ধার করেছে বনবিভাগ।

মঙ্গলবার ও বুধবার দুই দিন উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া ও সুখবিলাস এলাকা অভিযান চালিয়ে এসব ভূমি অবৈধ দখলমুক্ত করা হয়।

এনিয়ে গত তিনদিনে তার কবল থেকে ১০০ একর বনের জায়গা উদ্ধার করা হয়েছে বলে জানান বনবিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম।

তিনি টিবিএসকে বলেন, 'বড় ভাই হাছান মাহমুদের প্রভাব খাটিয়ে গত ১৬ বছর ধরে জায়গাগুলো এরশাদ মাহমুদ অবৈধভাবে দখলে রেখে ভোগ করে আসছিলেন। এই বিষয়ে জবরদখল তালিকা করে উচ্ছেদ করার জন্য চিঠিও লেখা হয়েছিল। তবে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের প্রভাবের কারণে উচ্ছেদ করা সম্ভব হয়নি এতদিন। অবশেষে গেল ৫ আগস্ট সরকার পতনের পর গত তিনদিন ধরে বনের জায়গাগুলো ধারাবাহিকভাবে উদ্ধার করা হয়।'

তিনি বলেন, বনবিভাগের মালিকানাধীন জায়গাগুলোতে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিক-নির্দেশনা এবং সহকারী বন সংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

দুধপুকুরিয়া বিটের এই ৩০ একর জায়গায় মাল্টা বাগান ও কাজুবাদাম চাষ করা হয়েছিল, এবং সাথে পুকুর খনন করে বিশাল মৎস্য প্রকল্প করা হয়েছিল। সুখবিলাস এলাকায় ১৫ একর জমিতে দুইটি পুকুর খনন করে মাছ চাষ করা হচ্ছিল।

উচ্ছেদকালে এসব অপসারণ করা হয় এবং পাড় কেটে পুকুরের পানি বের করে দেয়া হয়। উচ্ছেদকৃত জায়গায় বনায়ন করা হবে বলে তিনি জানান।

এছাড়া এরশাদ মাহমুদের অবৈধ দখলে থাকা বনবিভাগের মালিকানাধীন অন্যান্য জায়গায় পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

Related Topics

টপ নিউজ

বনের জায়গা দখল / হাছান মাহমুদ / এরশাদ মাহমুদ / বনবিভাগ / দখলমুক্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • ঢাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির ৫ দিনের বিশেষ অভিযান শুরু
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • বিলুপ্তপ্রায় শুশুক ধরে ভিডিও, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
  • বিলুপ্তপ্রায় শুশুক ধরে ভিডিও, বনবিভাগের অভিযান, আইনগত ব্যবস্থা
  • হাছান মাহমুদের মেয়ে নাফিসার কোটি টাকার হিসাব অবরুদ্ধের আদেশ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net