Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
স্বামীর সন্ধান পেতে ডিএমপি কমিশনারের কাছে নিখোঁজ পুলিশ কর্মকর্তার স্ত্রীর চিঠি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 August, 2024, 04:40 pm
Last modified: 28 August, 2024, 04:42 pm

Related News

  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার
  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

স্বামীর সন্ধান পেতে ডিএমপি কমিশনারের কাছে নিখোঁজ পুলিশ কর্মকর্তার স্ত্রীর চিঠি

গত ২৪ আগস্ট ডিএমপি কমিশনার বরাবর একটি চিঠি দেন ইফতেখারের স্ত্রী সাবা তাহসীন। চিঠিতে তিনি তার নিখোঁজ স্বামীর সন্ধান পেতে সহযোগিতা চান ।
টিবিএস রিপোর্ট
28 August, 2024, 04:40 pm
Last modified: 28 August, 2024, 04:42 pm
প্রতীকী ছবি

সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদের সন্ধান পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মাইনুল হাসানের শরণাপন্ন হয়েছেন নিখোঁজ পুলিশ কর্মকর্তার স্ত্রী।

গত ২৪ আগস্ট ডিএমপি কমিশনার বরাবর একটি চিঠি দেন ইফতেখারের স্ত্রী সাবা তাহসীন। চিঠিতে তিনি তার নিখোঁজ স্বামীর সন্ধান পেতে সহযোগিতা চান ।

ইফতেখার মাহমুদ মহানগরীর গোয়েন্দা বিভাগের গুলশান জোনে কর্মরত ছিলেন।

এ বিষয়ে বুধবার (২৮ আগস্ট) সাবা তাহসীন মুঠোফোনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে জানান, তারা এখনও ইফতেখারের খোঁজ পাননি।

ডিএমপি কমিশনার বরাবর দেওয়া চিঠিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট ইফতেখার মাহমুদ বাড্ডা থানায় দায়িত্ব পালন করেন। এদিন সরকার পতন হলে তিনি প্রাণবাঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে ইস্যুকৃত অস্ত্র ছিল। 

ইফতেখার মাহমুদ ৬ থেকে ১০ আগস্ট এয়ারফোর্সের ফ্যালকন টাওয়ারে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আশ্রয়ে ছিলেন উল্লেখ করে চিঠিতে বলা হয়, তিনি ইস্যুকৃত অস্ত্রটি এয়ারফোর্স অফিসার আবদুল্লাহ ইবনে আলতাফের কাছে রেখে ১১ তারিখ বাড়ি ফেরেন। পরের দিন ইস্যুকৃত অস্ত্রটি নেওয়ার জন্য আবদুল্লাহ ইবনে আলতাফকে একাধিকবার কল ও মেসেজ করেন ইফতেখার। কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি।

১৩ আগস্ট ইফতেখার জানতে পারেন ওই এয়ারফোর্স অফিসার হাউজ অ্যারেস্ট আছেন। বিষয়টি জানার পর নিজের ইস্যুকৃত অস্ত্রের জন্য চিন্তিত ছিলেন ইফতেখার।

এ বিষয়ে ইফতেখার ১৭ আগস্ট তেজগাঁও থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন উল্লেখ করে চিঠিতে সাবা তাহসীন বলেন, জিডি দায়েরের চারদিন পর ২২ আগস্ট পুলিশ কর্মকর্তা ইফতেখারের কাছে কল আসে। তিনি ওই দিন সকাল সাড়ে ১০টায় ড্রাইভারসহ তেজগাঁও এয়ারফোর্স হেডকোয়ার্টারে যান। 

ড্রাইভার আল আমীনের উদ্ধৃতি দিয়ে চিঠিতে বলা হয়, এয়ারফোর্স হেডকোয়ার্টার সামনে থেকে একজন ইফতেখারকে রিসিভ করে ভিতরে নিয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ঘন্টাখানেক অবস্থানের পর আল আমীন হেডকোয়ার্টারের একজনকে জিজ্ঞেস করলে তাকে জানানো হয় ইফতেখারকে নিয়ে একজন অফিসার বের হয়ে গেছেন। বিষয়টি জানার পর ইফতেখারের ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন সাবা।

পরবর্তী দুই দিন ডিবি অফিস ও এয়ারফোর্স অফিস থেকে কোন সাহায্য পায়নি উল্লেখ করে চিঠিতে ডিএমপি কমিশনার সহযোগিতা চায় সাবা তাহসীন।

চিঠি দেওয়ার পর পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে সাবা তাহসীন বলেন, 'কমিশনার মহোদয় বলেছেন ইফতেখার ভালো আছে। কিন্তু কোথায় আছে তা বলছে না। তার অবস্থান না জানা পর্যন্ত আমরা তার (কমিশনার) কথায় আশ্বস্ত হতে পারছি না।'

এ বিষয়ে বক্তব্য জানতে ডিএমপি কমিশনারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Related Topics

টপ নিউজ

পুলিশ কর্মকর্তা / নিখোঁজ / স্ত্রী / ডিএমপি কমিশনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার
  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net