Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান ভারতের জয় শাহ

খেলা

টিবিএস ডেস্ক
28 August, 2024, 12:45 am
Last modified: 28 August, 2024, 12:52 am

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান ভারতের জয় শাহ

২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব পালন করছেন জয় শাহ। ২০২১ সাল থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধানের দায়িত্বে আছেন তিনি। এবার আইসিসি প্রধানের পদটাও মিললো তার, সেটাও ৩৫ বছর বয়সেই। 
টিবিএস ডেস্ক
28 August, 2024, 12:45 am
Last modified: 28 August, 2024, 12:52 am

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসির চেয়ারম্যান হতে পারেন জয় শাহ, এই খবর আগেরই। সেটাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির পরবর্তী স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। মাত্র ৩৫ বছর বয়সে এই পদে আসীন হচ্ছেন তিনি, আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান তিনিই। 

আইসিসি বোর্ডের মনোনীত একমাত্র প্রার্থী ছিলেন জয় শাহ। তাই আনুষ্ঠানিক নির্বাচনের প্রয়োজন হচ্ছে না। টানা দুই মেয়াদে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হচ্ছেন জয় শাহ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার চেয়ারম্যান হওয়ার খবর জানিয়েছে আইসিসি। 

২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব পালন করছেন জয় শাহ। ২০২১ সাল থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধানের দায়িত্বে আছেন তিনি। এবার আইসিসি প্রধানের পদটাও মিললো তার। 

আইসিসির দায়িত্ব নিতে আরও তিন মাস অপেক্ষা করতে হবে জয় শাহকে। আগামী ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করবেন তিনি। তার আগে চারজন ভারতীয় আইসিসির প্রধান হয়েছেন। তারা হলেন জগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রিনিবাসন ও শশাঙ্ক মানোহর। 

এক মেয়াদ বাকি থাকতেই আইসিসির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বার্কলে। গত ২০ আগস্ট তিনি জানান, তৃতীয় মেয়াদে চেয়ারম্যান পদে থাকতে চান না তিনি। আইসিসিতে পথচলার ইতি টানতে চান নভেম্বরেই। তার জায়গায় একমাত্র মনোনীত প্রার্থী ছিলেন জয় শাহ।

বিসিসিআইয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জয় শাহ বলেছেন, 'আইসিসির পরবর্তী চেয়ারম্যানের এই মর্যাদাপূর্ণ ভূমিকায় আমার ওপর আস্থা রাখার জন্য আমি আইসিসির বোর্ডের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আমি বিশ্বজুড়ে খেলাটির মান উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবো।'

Related Topics

টপ নিউজ

জয় শাহ / আইসিসি / ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net